১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৭

সদ্য সংবাদ

পরিবহন পুলের ২৮০ ড্রাইভারের নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: পরিবহন পুলের ২৮০ জন ড্রাইভার নিয়োগের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে মাস্টার রোলে ও দৈনিক ভিত্তিতে কর্মরত ড্রাইভারদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা বাড়লো বলে জানিয়েছেন আইনজীবীরা। একইসঙ্গে ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে যোগ্যদের কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পরিবহন পুলের কমিশনার, বিভিন্ন থানার নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট ৯ জনকে ওই রুলের ...

বাংলাদেশ এখন যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীকে একটি কার্যকর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য জাতির পিতার পরিকল্পনার ধারাবাহিকতায় বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে, যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে। ইতোমধ্যে নৌবহরে দুটি আধুনিক সাবমেরিন ও উল্লেখযোগ্যসংখ্যক যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট এবং আধুনিক সামরিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং ...

১৭ নভেম্বর তুরাগ তীরে শুরু জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক: গাজীরের টঙ্গীর তুরাগ তীরে ১৭ নভেম্বর (শুক্রবার) বাদ ফজর আময়ানের মধ্যদিয়ে শুরু হবে ৫ দিনের জোড় ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে ৫ দিন এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর (মঙ্গলবার) মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা। বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে শেষ করার জন্য প্রতি বছর টঙ্গীর ...

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতির প্রতীক্ষায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতির প্রতীক্ষায় বিএনপি। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দলটি। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ঢাকার পার্শ্বর্বতী জেলাসমূহের নেতৃবৃন্দের এক যৌথ ...

পুলিশের বিরুদ্ধে অভিযোগ অমূলক নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের বিরুদ্ধে জনগণের অভিযোগ অমূলক নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। অভিযোগ সমূহ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বুধবার রাজধানীর পুরান ঢাকা এলাকায় লালবাগ থানার ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে এক বক্তব্যে এ কথা বলেন আইজিপি। শহীদুল হক বলেন, ‘পুলিশ জনগণের জন্যই কাজ করে। প্রত্যেক মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, চলাফেরা করতে পারে, কাজ করতে পারে ...

এসকে সিনহার দায়িত্ব নিতে বাধা নেই: সুপ্রিমকোর্ট বার

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারা। বুধবার দুপুরে তারা এ মন্তব্য করেন। দৈনিক দেশজনতা /এমএইচ

নর্থ সাউথের শিক্ষক সিজারকে খুঁজে পাচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে গতকাল মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে খিলগাঁও থানায় একটি জিডি করেছেন তাঁর বাবা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন। জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানা। ডিডি নম্বর ৪০৪। মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন ...

কিমকে কূটনৈতিক আলোচনায় অংশ নিতে ট্রাম্পের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা আর উত্তর কোরিয়ার মধ্যে হুমকি-পাল্টা হুমকি এখন নিত্যদিনের কাজের মতোই একটা ব্যাপার। দক্ষিণ এশিয়া সফরের শুরুতে জাপানে মাত্র বলে এসেছেন উত্তর কোরিয়াকে শিক্ষা দেবেন বলে। ট্রাম্পের সেই যুদ্ধংদেহী সুর হঠাৎ নরম হয়ে গেছে দক্ষিণ কোরিয়া এসে। দীর্ঘ এশিয়া সফরে এখন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘শত্রু’ উত্তর কোরিয়ার একেবারে ঘরের কাছে। রকেটম্যান উত্তর কোরিয়ার ...

শিংগায় ফুঁ দিয়ে মাছ ধরতে বের হয় শিকারিরা

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের নদ-নদী ও খাল-বিলের পানি কমে যাওয়ায় এখানকার নয়টি উপজেলার সৌখিন মাছ শিকারিরা মাছ ধরার কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন খাল-বিল ও মুক্ত জলাশয়ের মাছের খোঁজে বের হচ্ছেন। সৌখিন মাছ শিকারিদের একস্থানে সমবেত করতে মহিষের শিংয়ের তৈরি শিংগাকে ব্যবহার করা হচ্ছে। এই শিংগায় ফুঁ দিয়ে নিমিষেই শতশত মানুষের উপস্থিত ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে মাছ ধরতে বের ...

আগামীকাল আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চতুর্থ দিনের মতো আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বিএনপি চেয়ারপারসন হাজির হবেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সানাউল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খালেদা জিয়া আদালতে হাজির হবেন। গত ১৯ অক্টোবর ...