১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:০০

সদ্য সংবাদ

বাঞ্ছারামপুর ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দীতে  ৪০ হাজার পাঁচশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার মরিচাকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরা হলেন-মরিচাকান্দি এলাকার ঝরনা বেগম (৫৫) ও তার ছেলে সুমন মিয়া (২৫)। র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ...

সোনারগাঁওয়ে ১ হাসপাতাল ও ৫ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বুধবার দুপুরে সোনারগাঁওয়ে  ৫টি ফার্মেসি ও ১টি বেসরকারি হাসপাতালকে নিষিদ্ধ ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখার অপরাধে  ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহল আমিন রিমন। বিএম রুহল আমিন রিমন জানান, দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ ও মেয়াদ উর্ত্তীণ ...

আরব অমিরাত সফরে আফগান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারি সফরে সংযুক্ত আরব অমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার প্রেসিডেন্ট প্রাসাদের এক বিবৃতিতে একথা বলা হয়।বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের লুভর আবু ধাবি জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। তিনি আরব আমিরাতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ইস্যু ও দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।  সফরকালে গনির সঙ্গে রয়েছেন সরকারি কর্মকর্তাদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ ...

জাল সনদ ব্যবহার করায় বিকেএসপির ৭ কোচের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক:  শিক্ষাগত জাল সনদপত্র ব্যবহার করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চাকরি করার অভিযোগে সাত কোচের বিরুদ্ধে সাতটি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশর (দুদক)। বুধবার দুপুরে কমিশনের নির্ধারিত বৈঠকে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই দুদকের পক্ষ থেকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। দুদকের ...

চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে ২১ বছর আগে করা একটি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক (বিশেষ জজ) হোসনে আরা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. এরশাদ ও মোছলেম উদ্দিন প্রকাশ বাবুইয়া। তারা জামিন গিয়ে পলাতক রয়েছেন। জননিরাপত্তা ট্রাইব্যুনালের কৌঁসুলি জাহাঙ্গীর আলমবলেন, ‘এ ...

স্বাধীনতা স্তম্ভের মূল নকশায় প্রধানমন্ত্রীর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মীয়মান স্বাধীনতা স্তম্ভের মূল নকশার (তৃতীয় ধাপ) অনুমোদন দিয়েছেন। বুধবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সম্পর্কিত এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশা প্রত্যক্ষ করে এর অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, স্থাপত্য বিভাগের প্রধান স্থাপত্যবিদ কাজী গোলাম নাসির এবং উপ-প্রধান স্থাপত্যবিদ আসিফুর রহমান ভূইয়া প্রজেক্ট প্লানের একটি পাওয়ার ...

শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতি কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন সনদধারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপজেলা, জেলা কোটা পদ্ধতি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত এক আবেদনের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী ৭ দিনের মধ্যে শিক্ষা সচিব, এনটিআরসিএ কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা ...

রংপুরকে হারিয়ে ছন্দে ফিরল চিটাগং

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে চিটাগং ভাইকিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানে আটকে যায় রংপুর রাইডার্স। রংপুরের হয়ে রবি বোপারা ৩২ বলে ৩৮, শাহরিয়ার নাফীস ২৩ বলে ২৬ এবং মোহাম্মদ মিঠুন করেন ১৫ বরে ২৩ রান। মাশরাফি ১২ বলে ...

যাত্রাবাড়িতে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে একটি পিকআপ ও ৫৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে যাত্রাবাড়ির মাতুয়াইলের সান্টু ফিলিং ষ্টেশনের সামনের রাস্তায় রাখা একটি পিকআপ ...

মিয়ানমারের সীমান্তবর্তী ৪ দেশের সহায়তা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মিয়নামারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে এমন চারটি দেশের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। বুধবার দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারত, চীন, থাইল্যান্ড ও লাওসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে রোহিঙ্গাদের ফেরানোর প্রশ্নে বাংলাদেশের দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উদ্যোগের বিস্তারিত অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ...