১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৬

সদ্য সংবাদ

স্কুলের সেপটিক ট্যাংকে স্কুলছাত্রের লাশ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার হোমনায় অপহরণের ৫ দিন পর জাহিদ হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। নিহত জাহিদ হাসান উপজেলার দুলালপুর ইউনিয়ন সাত লেজি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে এবং দুললাপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, জাহিদ গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি ...

পরমাণু যুদ্ধ শুরু করার লক্ষ্যেই এশিয়া সফরে ট্রাম্প : উ.কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং বলেছে, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু করার লক্ষ্যেই এশিয়া সফর করছেন ট্রাম্প। দেশটি আরো বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এই ভবঘুরে সফর উত্তেজনা ও একটি পরমাণু যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বৃদ্ধি ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না। ট্রাম্প গত কয়েকদিনে জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে উত্তর কোরিয়াকে ...

বিএনপি সমাবেশের অনুমতি পেয়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। ‘আর এটাই সরকারের পক্ষ থেকে দলটির প্রতি সহযোগিতা,’ এমন মন্তব্য করেন সেতুমন্ত্রী। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজের স্বীকৃতি পাওয়া উপলক্ষে বৃহস্পতিবার টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। ‘জাতীয় বিপ্লব ও সংহতি ...

সৌদি-আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক বিবৃতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সব বিমানবন্দর ও সমুদ্রবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে। তারা জানিয়েছে, ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি জোটের আগ্রাসনের জবাবে এ ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার হুথিদের রাজনৈতিক শাখা থেকে ক্ষেপণাস্ত্র হামলার এ হুমকি দেয়া হয়। হুথি বিদ্রোহীরা গত শনিবার রাতেও সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র ...

গোপালগঞ্জে শুরু হয়েছে জেলা ইজতেমা

ধর্ম ডেস্ক : গোপালগঞ্জে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপি জেলা ইজতেমা। মধুমতি নদীর তীরে ৪০ একর জমির উপর নির্মিত হাউজিং প্রকল্পের মাঠে বৃহস্পতিবার সকালে জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় যোগ দিতে বিভিন্ন এলাকার তাবলিক জামাতের মুসল্লিরা আসতে শুরু করেছেন। তাবলিগ জামাতের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এ ইজতেমা আয়োজন করা হয়েছে। ...

সৌদি জোটের অবরোধে ভয়াবহ দুর্ভিক্ষের হুমকিতে ইয়েমেন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ভয়াবহ দুর্ভিক্ষের হুমকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর এই দুর্ভিক্ষের শিকার হবে দেশটির লাখ লাখ মানুষ। সেইসঙ্গে এই দুর্ভিক্ষ গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের অন্যতম হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর বুধবার সাংবাদিকদের এসব বিষয় জানান জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক ...

স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগি

আন্তর্জাতিক ডেস্ক: ‘মরার সময় চলে এসেছে। কিন্তু মরলে ভোটটা দিয়েই যেন মরি।’ কয়েকদিন আগেই গণমাধ্যমে এভাবেই কথাগুলো বলছিলেন গত জুলাইয়ে শতবর্ষ পার করা শ্যামশরণ নেগি। তিনি ‘স্বাধীন ভারতের প্রথম ভোটার’। আজ (বৃহস্পতিবার) হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোট দিতে গেলে লাল কার্পেটে তাকে স্বাগত জানানো হবে। বয়সের কারণে কিছু শারীরিক সমস্যা রয়েছে তার। তবে দায়িত্বে অবিচল শ্যামশরণ। তিনি ও তার স্ত্রী হীরা ...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় ডিবি (পূর্ব) বিভাগের মতিঝিল জোনাল টিম উত্তর কমলাপুরের রবি হেয়ার ড্রেসার সেলুনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন— হাজী মোজাম্মেল হোসেন (৪২), নূরুল ইসলাম (২৯), মো. হানিফ (৩৫), মো. মাসুম (২৪), মো. তানভীর (২৪), শাহ আলম (২৬), ...

বিয়ে বাড়িতে ডাকাতি, গুলিতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ডাকাতের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত। নিহতরা হলেন- মো. সাজ্জাদ মৃধা (৩০), সেন্টু মৃধা (২৮) ও সদরপুর উপজেলার মুনশির চরের মালেক খাঁ (৩৫)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই এবং ...

শহীদ নূর হোসেন দিবস কাল

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ নভেম্বর ‘শহীদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে লড়াই করতে গিয়ে শহীদ নূর হোসেন আত্মাহুতি দেন। বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করে শহীদ নূর হোসেনের মহান আত্মত্যাগের এই দিবসটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি বিরল ঘটনা। শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচারবিরোধী ...