১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৮

সদ্য সংবাদ

সাবেক মন্ত্রী নাজমুল হুদার চার বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঘুষের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার চার বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত তাকে ৪৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা কারাগারে থাকাকালীন সময়কে সাজা হিসেবে গণ্য করে তাকে খালাস দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ...

বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি। আজ বুধবার বিকেলে বিএনপির একটি সূত্র থেকে এতথ্য জানাগেছে। আগামী ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি । এতে উপস্থিত থাকবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। দৈনিকদেশজনতা/ আই সি

এবার টি-২০ থেকে সরে দাঁড়াচ্ছেন ধোনি

স্পোর্টস ডেস্ক: নতুন ক্রিকেটারদের জায়গা দিতে ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে টি-২০ ক্রিকেট থেকে বিদায় নিতে বললেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ। তিনি বলেন, ধোনির শুধু ওয়ানডে ক্রিকেটে থাকা উচিত, টি-টোয়েন্টি থেকে তার সরে দাঁড়ানো দরকার। তাতে নতুন ক্রিকেটার উঠে আসতে পারবে।  রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যায় ভারত। জয় দিয়ে সমতায় ফেরে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৩৭ বলে ...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : ডেমোক্রেট ৩, রিপাবলিকান ০

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্বকে তাক লাগিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্রেট প্রার্থী রালফ নরথাম। আর এরই সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের পতন শুরু হল বলে মনে করছেন রাজনৈতিক বিশিষ্টজনেরা। সন্ধ্যা ৯ টার সময় পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী সর্বমোট ৫২% ভোট পেয়ে গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী রালফ নরথাম। রিপাবলিকান এড গেলিসপি পেয়েছেন ৪৬% ভোট। ৭ নভেম্বরের এই মধ্যবর্তী নির্বাচনে আজ ...

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার নহাটা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ শেখ (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কাদিরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে জাহিদ নহাটা গ্রামের রবি মোল্যার বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। এ সময় ওই বাড়ির পানির পাম্পে বিদ্যুৎ ...

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী মালা

ভোলা প্রতিনিধি: ভোলায় কিশোরী ক্লাব, প্রশাসন ও সাংবাদিকদের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণীর ছাত্রী মালা বেগম (১৫)। মঙ্গলবার দুপুরে মালার গায়ে হলুদের পর রাতে রাজাপুর ইউনিয়নের প্রবাসী সবুজের সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার। খবর পেয়ে রাতেই পৌর সভার ৭ নং ওয়ার্ডের ‘জবা ক্লাবের’ সদস্য সুমি ও চৈতির মাধ্যমে স্থানীয় গণমাধ্যম কর্মীর সহায়তায় প্রশাসনের হস্তক্ষেপে এই বাল্যবিয়ে ...

কলারোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে স্কুলছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাজেশ মন্ডল (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত ৪ বাসযাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বুধবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাজেশ মন্ডল যশোর জেলার শার্শা থানার রামপুর গ্রামের বিষ্ণু মন্ডলের ছেলে এবং রামপুর সরকারী প্রাথমিক ...

উত্তর কোরিয়াকে ট্রাম্পের কড়া সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড উত্তর কোরিয়াকে কঠিন ভাষায় সতর্ক করেছেন। দক্ষিণ কোরিয়ার সংসদে বক্তব্য দেয়ার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের অবমূল্যায়ন করো না, আমাদের ঘাঁটিয়ে না। তিনি উত্তর কোরিয়াকে তার ভাষায়, ‘ডার্ক ফ্যান্টাসি’র নিন্দা করেন। ট্রাম্প এসময় কিমকে উদ্দেশ্য করে বলেন, যে অস্ত্র আপনি সংগ্রহ করছেন সেটা আপনাকে নিরাপদ করছে না। অন্যান্য ...

যশোরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বড় মান্দারতলা গ্রামে মঙ্গলবার রাতে তৃতীয় শ্রেণি পড়ুয়া ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ ওই রাতেই ধর্ষক শুকুর আলীকে আটক করেছে। পরিবারটি বলছে, মঙ্গলবার রাত সাড়ে নয় টার দিকে উপেজলার বড় মান্দারতলা গ্রামে শিশুটি প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ...

চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনেও উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৭৬৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২১ কোটি ৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৪৪ ...