নিজস্ব প্রতিবেদক: সমুদ্র সীমানায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ নৌ-বাহিনীর চারটি যুদ্ধ জাহাজ উদ্বোধনী আজ খুলনা যাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। নিশাণ, দুর্গম, হালদা ও পশুর নামে জাহাজগুলো নির্মাণে ৯৪২ কোটি টাকা ব্যয় হয়েছে। খুলনা শিপইয়ার্ড আন্তর্জাতিক মানের এ যুদ্ধ জাহাজগুলো নির্মাণ করে। বুধবার খুলনার খালিশপুরের তিতুমীর নেভাল জেটিতে নবনির্মিত জাহাজগুলোর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। নৌ বাহিনীর সূত্র ...
সদ্য সংবাদ
সুন্দরবনে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক বনদস্যু নিহত
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় চুনকুড়ির খালে র্যাব-৬এর সাথে গোলাগুলির ঘটনায় বনদস্যু নান্নু মোল্যার মৃত্যু হয়েছে। র্যাব-৬এর সুত্রে প্রকাশ বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনটি পাইপ গান,একটি থ্রি নট থ্রি বন্দুক,একটি এক নলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাবের কর্মকর্তা জানান চুনকুড়ি খালে বনদস্যু অবস্থান করছে এমন খবরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায় এবং ...
বাঞ্ছারামপুরে অপহরনের ৮ মাস পর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা জগন্নাথপুর গ্রামের মলিনা সিটির পার্শ্বে নিখোঁজ হওয়ার ৮ মাস পর আজ মঙ্গলবার মলিনা সিটির অন্য প্রান্তের শাখায় দূর্গারামপুর ও জগনাথপুরের মাঝের সিটির দেয়ালে গেসা।আসিক হাসান রিদয় জগনাথপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে বাঞ্ছারামপুর সোবাহানিয়া আলীম মাদ্রাসার চতুর্থ লশ্রেনীর ছাত্র আশিক হাসান হ্নদয় (১২) এর কংকাল উদ্ধার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ । খবর নিয়ে জানা ...
ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলে দুইজনের মৃত্যু
টাঙ্গাইল প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের কালিহাতী উপজেলার পৃথকস্থানে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনা দু’টি ঘটে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান। তিনি জানান, উপজেলার কামাক্ষা মোড়ে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হন। অপরদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার ...
ডেন্টালে ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল কোর্সে (বিডিএস) ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ে বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় গৃহীত হওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এদিন পরীক্ষার্থীরা ঘড়িসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না ...
মানিকগঞ্জে হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজুলীয়া গ্রামে হত্যার মামলায় ৩জনের যাবজ্জীবন ও বিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান। মঙ্গলবার সকালে আদালতে দুইজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- আবু সায়িদ, আবদুল্লাহ আল মামুন ও উজ্জল। এদের সবার বাড়ি মানিকগঞ্জের ...
পাইলট সাব্বিরের মাসহ তিনজনের ফের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক: বিমান নিয়ে ‘নাশকতার পরিকল্পনা’র অভিযোগে গ্রেপ্তারকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার সাব্বির এনাম সাব্বিরের মা সুলতানা পারভীনসহ তিনজনের ফের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামি সুলতানা পারভীনের তিনদিন এবং অপর দুই আসামি সৈয়দ নুরুল হুদা মাসুম এবং মো. মাজহারুল ইসলামের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর দারুস সালাম ...
বিশ্বজিৎ হত্যার ৩ আসামি ছাড়া পেয়েছেন
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজিৎ দাস হত্যা মামলার উচ্চ আদালত থেকে খালাস পাওয়া তিন আসামি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের মুক্তি দেয়া হয়। বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালত এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন এবং সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাদের তিনজনকে ওই মামলা থেকে খালাস দেন। মুক্তিপ্রাপ্তরা ...
বিপিএল সম্প্রচার করবে পাকিস্তানি চ্যানেল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছে গেলো ৪ নভেম্বর। এরই মধ্যে ৪টি ম্যাচ হয়ে গেছে। ম্যাচগুলো শুধু সম্প্রচার করেছে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা ও গাজী টিভি। এখন বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে অবস্থানকারী বাংলাদেশি, বাঙালি ও ক্রিকেটপ্রেমীরাও তা উপভোগ করতে পারবেন। বিপিএল-২০১৭ সরাসরি সম্প্রচার করবে পাকিস্তানি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিও সুপার। ফলে পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফগানিস্তান, ...
সিপিএ-এর নতুন চেয়ারপারসন এমিলিয়া মনজোবা লিফাঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদীয় ফোরাম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ)-এর নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার এমিলিয়া মনজোবা লিফাঙ্কা।মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধরা ভোটাভুটির মাধ্যমে মনজোবা লিফাঙ্কাকেই আগামী তিন বছরের জন্য তাদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। মঙ্গলবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর