হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুন কিবরিয়া কেয়া চৌধুরী এখন আশঙ্কামুক্ত। শুক্রবার সন্ধ্যায় মীরপুরে বেদে সম্প্রদায়ের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তার ওপর হামলা চালায় যুবলীগ সাধারণ সম্পাদক তারার মিয়া ও তার লোকজন। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালের আইসিউতে রাখা হয় তাকে। তবে তার অবস্থা ...
সদ্য সংবাদ
অর্থকষ্টে ধুঁকছে রাম রহিমের ডেরা
আন্তর্জাতিক ডেস্ক: রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই ধুঁকছে ডেরা সাচ্চা সওদা। হরিয়ানার সিরসায় ৮০০ একর জমির উপর ২,১০০ কোটি টাকার ব্যবসাকে ক্রমশ গ্রাস করছে মন্দা। রাম রহিম জেলে যাওয়ার পর থেকে পড়তির দিকে ধর্মের কারবার। ২৫ আগস্ট জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয় গুরমিত সিং। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তর ভারতের একাংশ জুড়ে তাণ্ডব শুরু করে রাম রহিমের ভক্তরা। ...
কিমকে সতর্ক করতে তিন মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরীর মহড়া
আন্তর্জাতিক ডেস্ক: উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হুমকি, যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। এ নিয়ে মহড়াও শুরু হয়ে গেছে। আর তারই জের ধরে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে এক দশকের মধ্যে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে নামছে তিনটি মার্কিন এয়ারক্রাফট কেরিয়ার। বৃহস্পতিবার মার্কিন নেভির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। উত্তর কোরিয়াকে বার্তা দিয়ে একইসঙ্গে মহড়ায় ...
রোহিঙ্গা ফিরতে চারটি শর্ত সু চির
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে আপত্তি নেই মিয়ানমার সরকারের। তবে কাদের ফেরত নেয়া হবে, সে বিষয়ে কড়া শর্তের কথা বলছে দেশটি। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর পার্মানেন্ট সেক্রেটারি ইউ কিইয়াও জেয়া শুক্রবার জানান, দেশের স্টেট কাউন্সিলার অং সান সু চি গত ১২ অক্টোবর এ নিয়ে দেশের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন। পুনর্বাসন এবং উন্নয়নের কাজও শুরু হচ্ছে। ...
মুসলমানরা গির্জায়ও নামাজ পড়তে পারবে : সৌদি মুফতি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ‘কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সদস্য আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া মুসলমানরা গির্জায় গিয়েও নামাজ পড়তে পারবে বলে ফতোয়া দিয়েছেন। খবর আরব নিউজের। তিনি বলেন, পৃথিবী আল্লাহর সৃষ্টি। পৃথিবীর সব মাটি পবিত্র। তাই মুসলমানরা গির্জায় গিয়েও নামাজ পড়তে পারবে। গির্জায় গিয়ে নামাজ পড়তে কোনো বাধা নেই। ইসলামে সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রাধান্য দেয়া হয়েছে। মৌলিক ইবাদতের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে ...
মেডিকেলের নষ্ট ওষুধ পুড়িয়ে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভাঙচুর ও স্টোরে থাকা ওষুধ পুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। নষ্ট ওষুধ সরবরাহ করায় শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থতা বোধ করায় রাত সাড়ে ১০টার দিকে আল-বেরুনী হলের কয়েকজন শিক্ষার্থী ওষুধ নিতে মেডিকেল সেন্টারে আসে। হলে ফিরে দেখে সব ওষুধ বাইরে মেয়াদ থাকা সত্ত্বেও ভিতরে ড্যামেজ ...
আসুন বন্দি গণতন্ত্রকে মুক্ত করি: খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: ‘বন্দি গণতন্ত্রকে’ মুক্ত করে নূর হোসেনের স্বপ্ন সত্যি করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার রাতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে এক টুইট বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান। টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘আসুন বন্দি গণতন্ত্রকে মুক্ত করে নূর হোসেনের স্বপ্ন সত্যি করি। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক।’ দৈনিক ...
শরীয়তপুরে ২০ মণ জাটকা জব্দ, আটক ২
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিলই বটতলা সড়কে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় দুই মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে পুলিশের একটি দল এ অভিযান চালায়। আটকরা হলেন, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামের মৃত জুলহাস খার ছেলে ওবায়দুর রহমান (৪০) ও গোসাইরহাট উপজেলার গরীবেরচর ইউনিয়নের জালালপুর ...
সৌদি-লেবানন যুদ্ধ শুরু হলে বিপর্যয় নেমে আনবে: গুতেরেস
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন ও সৌদি আরবের মধ্যকার চলমান দন্দ্ব মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আরো বলেন, ‘যদি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’ নিউইয়র্কে সাংবাদিকদের গুতেরেস বলেন, ‘আমরা সত্যিই অনেক বেশি চিন্তিত এবং আশা করি, পরিস্থিতির আর অবনতি দেখব না। মধ্যপ্রাচ্যে যাতে আর কোনো যুদ্ধ ...
রাজধানীতে ছুরিকাঘাতে আহত ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে নিউমার্কেট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন চা বিক্রেতা রুবেল হোসেন ও হকার সোবহান মিয়া। এদের মধ্যে সোবহানের অবস্থা গুরুতর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাতে ঢাকা কলেজ পার হওয়ার পর নিউমার্কেট এলাকায় আসলে দুর্বৃত্তরা দুজনকে ছুরিকাঘাত করেন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর