আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে একটি কাভার্টভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে প্রায় দেড় লক্ষ টাকার মালসহ পুরো গাড়ি পুড়ে ছাই। বিস্ফোরনে কাভার্টভ্যান (ঢাকা মেট্টো-ট-১১-০৫৮৫) পুরোপুরি ভূষ্মিভুত হয়ে গেছে। এতে গাড়িতে থাকার ছয়াবিন তেলসহ প্রায় ১২ লক্ষ ক্ষতি সাধিত হয়েছে। তবে এমন ভয়াবহ বিস্ফোরনের ঘটনায় কেউ আহত হননি। রাস্তার দু’পাশে টিলা থাকার বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল কয়েক পরিবার। ঘটনার সংবাদ ...
সদ্য সংবাদ
তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবেই-দলের নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের বিপরীত কথা বলেছেন আরেক নেতা রুহুল কবির রিজভী। তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন প্রহসনের হবে মন্তব্য করে তিনি বলেন, ‘নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।’ শুক্রবার নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদেরকে এ কথা বলেন রিজভী। ১৯৮৭ সালের ১০ নভেম্বর ...
সমাবেশ সফলে সহযোগিতা চাইলেন আব্বাস
নিজস্ব প্রতিবেদক: উস্কানি না দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সরকারসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপি ...
খুবির ভর্তি পরীক্ষা আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।এবার ছয়টি স্কুল ও একটি ইনস্টিটিউটের আওতায় ২৮টি ডিসিপ্লিনে মোট ১২০৪টি আসনের বিপরীতে ২৯১৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ফলে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ২৪ জন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র ছাড়াও খুলনা ...
মুন্সীগঞ্জে ৩৬০০ পিস ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ডুমুরিয়া এলাকা থেকে চৈদ্দসা চাকমা (২০) ও চোকলা চাকমা (২২) নামের দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে মাদক ব্যবসায়ী আনোয়ারের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়। মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, দুপুর দেড়াটার দিকে ৩৬০০ পিস ইয়াবাসহ দুই যুবকে আটক করা হয়। এ সময় তাদের ...
মাশরাফি-শুভাশিসকে সতর্ক করা হলো
ক্রীড়া প্রতিবেদক: বিপিএলে ম্যাচ চলাকালীন সময়ে মাঠে অশোভন আচরণ করায় মাশরাফি বিন মুর্তজা ও শুভাশিস রায়কে সতর্ক করা হয়েছে। শুক্রবার ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে দুই ক্রিকেটার অশোভন আচরণ করেছিলেন। ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ জানিয়েছেন, দুই খেলোয়াড় নিজেদের ভুল স্বীকার করেছেন। ম্যাচ শেষে দুই খেলোয়াড়কে ...
কাতালোনিয়ার স্পিকার ও চার এমপির জামিন
আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়া পার্লামেন্টের সাবেক স্পিকার এবং চার এমপিকে জামিনে মুক্তি দিয়েছে স্পেনের হাইকোর্ট। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখার পর সর্বোচ্চ আদালতএই সিদ্ধান্ত নিয়েছেন। গত মাসে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে এই নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, দেশদ্রোহিতা, সরকার তহবিলের অপব্যবহার, আইন অমান্য, এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনে স্পেন। গার্ডিয়ানের এক খবরে আদালত সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, স্পিকার ফোর্কাদেলকে জামানত হিসেবে ...
দেশে একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না : মওদুদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দেশে আর কোনো ভাবেই একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর শহরতলি গোবিন্দপুর গ্রামের পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ির চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির অংশগ্রহণ ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। আগামী নির্বাচন হতে হবে ...
মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হলো আজ
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকাল সোয়া ৮টায় নতুন নিয়মে ঢাকা ক্যানটনমেন্ট স্টেশন থেকে ঢাকা-কলকাতা ট্রেন যাতায়াত শুরু হলো। বিমানবন্দরে মতো ঢাকা এবং কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের যাত্রা শুরুর আগে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ও কলকাতায় পাসপোর্ট-ভিসা পরীক্ষার কাজ সেরে ফেলার নিয়ম শুরু হয়েছে। ফলে এখন থেকে আর সীমান্তে ইমিগ্রেশন আর কাস্টমস চেকিং করাতে হচ্ছে না। এতে যাত্রীদের তিনঘণ্টা সময় বাঁচবে।আগে ...
লালমনিরহাটে হেরোইনসহ বিক্রেতা আটক ১
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে ৫৩ পুরিয়া হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার নাম আহসান হাবিব, বয়স ৩৮ বছর। শুক্রবার সকালে লালমনিরহাট পৌরসভার আদর্শপাড়া থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহর পুলিশ ফাঁড়ির একটি দল ৫৩ পুরিয়া হেরোইনসহ মাদক বিক্রেতা হাবিবকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর