নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানাতে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে সৈয়দ আশরাফের মিন্টো রোডের সরকারি বাসভবনে যান ওবায়দুল কাদের। সেখানে প্রায় ৪০ মিনিট নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ করেন দুজন। এসময় ওবায়দুল কাদের সৈয়দ আশরাফকে বলেন, ‘ আপনি দুইবারের সফল সাধারণ সম্পাদক। আমরা আপনার সহযোগিতা চাই ...
সদ্য সংবাদ
এসকে সিনহার পদত্যাগপত্র গৃহীত
নিজস্ব প্রতিবেদক: ছুটিতে থাকা প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদিন শনিবার দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এসকে সিনহার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহা গতকাল শুক্রবার রাত আড়াইটায় টেলিফোনে বলেন, ‘তিনি আমাদের ফোন করে জানিয়েছেন শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুর থেকে কানাডা যাওয়ার আগে পদত্যাগপত্রে সই ...
ফুল নেবে না মামলা খাবে?
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরে বৈধ মোটরসাইকেল চালককে ফুল দিয়ে বরণ করেছে ট্রাফিক পুলিশ। আর নাম্বার ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। অবৈধ মোটর সাইকেল ধরতে বিশেষ অভিযান শুরু করে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশ। শনিবার সকাল থেকে সপ্তাহব্যাপি এই অভিযানের প্রথম দিনে ১৫টি অবৈধ মোটর সাইকেল আটক করে মামলা দেয়া হয়েছে। বৈধ মোটর সাইকেল চালককে ট্রাফিকের ...
শক্তি প্রয়োগ করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করানো হয়েছে: ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন বিভিন্নভাবে শক্তি প্রয়োগ করে পধান বিচারপতি এসকে সিনহাকে পদত্যাগ করানো হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দলের আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। খন্দকার মোশাররফ বলেন, আমরা আজকে বিভিন্ন গণমাধ্যমসহ-বিভিন্ন মহল থেকে ...
অস্ট্রেলিয়ায় দুর্দান্ত জয় ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক: শনিবার অ্যাডিলেড ওভালনে জয় তুলে নিতে মাত্র ৭ ওভার লাগল ইংল্যান্ডের। ১৯২ রানে তারা হারাল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে। চারদিনের এই দিবারাত্রির গোলাপি বলের ম্যাচে বড় জয় দিয়ে অ্যাশেজের আগে সফরকারী ইংলিশদের প্রস্তুতিটা নেহাত মন্দ হলো না। বেশ বিশ্রামের সময় মিলল ইংলিশদের। আর মাত্র ৩টি উইকেট বাকি ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের। জেমস অ্যান্ডারসন দুটি উইকেট নিলেন। একটি শিকার করলেন ...
রোহিঙ্গা ইস্যুতে সু চিকে কানাডা প্রধানমন্ত্রীর চাপ
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চি’র উপর চাপ প্রয়োগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনের ফাঁকে সু চি’র সঙ্গে বৈঠকে ট্রুডো এ বিষয়ে জোর দেন। এসময় উপস্থিত ছিলেন কানাডার বিশেষ দূত বব রে। বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং জাতিসংঘের ...
টেকনাফে ৮ ভেলায় আরো ৫শ’ রোহিঙ্গার প্রবেশ
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের নাফ নদে আটটি ভেলায় ভেসে এলো আরো সাড়ে ৫শ’ রোহিঙ্গা। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টা থেকে ২টার মধ্যে এসব রোহিঙ্গারা বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। নাফ নদ হয়ে প্রথমে সাবরাং নয়াপাড়া সীমান্তে ভেলায় ভেসে আসে ২৬ জন রোহিঙ্গার একটি দল। এর পর একই এলাকা দিয়ে দুইটি ভেলায় আরো ৭০ জন ও ৬২ জন রোহিঙ্গা প্রবেশ ...
মতিঝিলে দুই ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে মতিঝিল থানার টহল পুলিশ। গ্রেফতারদের নাম- জামাল মিয়া (২২) ও মো. শাকিল পারভেজ (১৯)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। মতিঝিল থানার ওফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মতিঝিল থানার টহল পুলিশের একটি টিম শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের ...
রংপুরে হিন্দুবাড়িতে হামলায় দুই মামলা, গ্রেপ্তার ৫৩
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৩ জনকে। শুক্রবার রাতেই মামলা দুটি করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। তবে মামলার বাদী কে তিনি তা জানাননি। জাকির হোসেন জানান, হামলার ঘটনায় শুক্রবার রাতভর অভিযান ...
সমাবেশের লিখিত অনুমতি পেল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার বিএনপিকে সমাবেশ করার লিখিত অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার বেলা সোয়া ১২ টায় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে জানতে আজ শনিবার সকালে ডিএমপির কার্যালয়ে যান বিএনপির প্রচার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর