১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৯

সদ্য সংবাদ

সুইডিশ রেডিও ফ্রিকুয়েন্সি আইএসের দখলে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সুইডেনের এক জনপ্রিয় রেডিও স্টেশনের ফ্রিকুয়েন্সির দখল নিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে সুইডেনের ওই রেডিও স্টেশনে গেল শুক্রবার খুব ভোরে হঠাৎ আইএসের একটি গান বাজতে শুরু করে। গানটি হচ্ছে- ‘ফর দ্য সেক অব আল্লাহ’। এই গানটি ইসলামিক স্টেটের ‘রিক্রুটমেন্ট’ সঙ্গীত হিসেবে পরিচিত। নতুন নতুন জঙ্গিকে দলে টানার জন্য ইসলামিক স্টেট এই গান ব্যবহার ...

চিটাগংয়ের মুখোমুখি খুলনা, রাজশাহীর মুখোমুখি কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরু হয়েছে গতকাল শনিবার। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচে প্রথমে ব্যাট করে হেরেছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। রংপুরকে হারানো রাজশাহী কিংস রোববার মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংস মাঠে নামবে খুলনা টাইটান্সের বিপক্ষে। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। চিটাগং ও খুলনা দুই দলই ...

দিনাজপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকায় মো. শরীফ (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের চান মিয়ার ছেলে। বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শরীফ শনিবার রাতে স্থানীয় রথ বাজার থেকে বাড়ি ফেরার পথে মিলনপুরে ...

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে শনিবার সন্ধ্যায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। নিহতের নাম দেলোয়ার হোসেন। তিনি রাজাবাড়ি বাজারের একজন টিনের ব্যবসায়ী এবং শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তার বড় ভাই আক্তারুজ্জামান গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মোহসীন হোসাইন ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-কাপাসিয়া সড়কের ...

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ-ফেরি

নিজস্ব প্রতিবেদক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে নাব্যতা সংকট ভয়াবহ আকার ধারন করেছে। আর নৌ চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনতে এই দুই ঘাটে ড্রেজিং কার্যক্রম তিন সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। তবে লঞ্চ ও ফেরি মাস্টারদের অভিযোগ, পরিকল্পিতভাবে ড্রেজিং না করা ও নদীতে কোনো মারকিং চিহ্ন (ভূত বাতি) না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে লঞ্চ-ফেরিসহ সকল প্রকার নৌযান। রাজধানী ঢাকার সাথে ...

গোলানে সিরিয়ান ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার একটি চালকবিহীন ড্রোনকে গুলি করে গোলান মালভূমিতে ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তেলআবিব এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাশিয়ার তৈরি ড্রোনটি দুই দেশের মধ্যকার অসামরিক এলাকায় ধ্বংস করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, গোলানের অসামরিক এলাকায় একটি ড্রোনকে উড়তে দেখার পর বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটি ভূপাতিত করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য ...

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন টিটু (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বাড্ডার গুদারাঘাট এলাকার বাসিন্দা। শনিবার (নভেম্বর ১১) দিবাগত রাত ১টার দিকে টিটু মোটরসাইকেল চালানোর সময় বাসের ধাক্কায় নিহত হন বলে জানিয়েছে পুলিশ। পরে মুমূর্ষু অবস্থায় টিটুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ...

হামলার শঙ্কা দেখলেই পরমাণু হামলা চালানো হবে : আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আঘাত হানবে বলে মনে হলে আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা চালাবে। মার্কিন কংগ্রেসের শুনানিতে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এরই মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু হামলার মহড়াও আমেরিকা চালিয়েছে বলেও কংগ্রেসকে জানান তিনি। তিনি বলেন, উত্তর কোরিয়ার আসন্ন সরাসরি বা সত্যিকার হুমকির মুখে আমেরিকা নিজ পরমাণু অস্ত্র ব্যবহার করবে। অবশ্য ‘আসন্ন সরাসরি বা সত্যিকার হুমকি’ ...

নতুন বার্তা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক: নতুন বার্তা নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে আজ। রোববার দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। এ সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে এ সমাবেশ করতে পুলিশের পক্ষ থেকে ২৩টি ...

আবাসন খাতের সমস্যা সমাধানে কাজ করবে রিহ্যাব-এনবিআর

নিজস্ব প্রতিবেদক: আবাসন খাতের সমস্যা সমাধানে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, আবাসন খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত হচ্ছে। সমস্যার সুষ্ঠু সমাধানে রিহাব ও এনবিআরের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে রিহ্যাব ও এনবিআরের এক যৌথসভায় প্রধান রতিথির বক্তব্যে নজিবুর ...