১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৬

সদ্য সংবাদ

১৯ নভেম্বর থেকে গণপরিবহনে মোবাইল কোর্ট : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী ১৯ নভেম্বর (রোববার) থেকে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচলানা করা হবে বলে জানিয়েছে মেয়র সাঈদ খোকন। দক্ষিণ সিটির ৫ স্থানে লক্করঝক্কড় ও লাইসেন্স ছাড়া বাসের বিরুদ্ধে ডিএসসিসি, বিআরটিএ ও ডিএমপি যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করবে। সেই সঙ্গে গুলিস্তান ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সরিয়ে আনন্দবাজার বস্তি এলাকায় সরিয়ে নেয়া হবে। রোববার নগর ভবনে ঢাকা ...

কিশোর কুমারের চরিত্রে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক: ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমার। এবার তার জীবনী নিয়ে ছবি নির্মাণে হাত দিয়েছেন ওপার বাংলার নির্মাতা কৌশিক গাঙ্গুলী। আর এই ছবিতে কিশোর কুমারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন টলিউডের সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নির্মাতা কৌশিক গাঙ্গুলী এই ছবির নাম দিয়েছেন ‘কিশোর কুমার জুনিয়র’। ছবিটিতে প্রসেনজিতের বিপরীতে আছেন অপরাজিতা আঢ‍্য, তাকে দেখা যাবে জুনিয়র কিশোর কুমারের স্ত্রীর ভূমিকায়। ‘কিশোর কুমার ...

মুহাম্মাদ সা:কে কটূক্তির প্রতিবাদে মুসলিদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিবর্ষণ নিহত-১

 গোলাম আযম সরকার (রংপুর) প্রতিনিধি: রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশা এলাকায় মহানবী হজরত মুহাম্মাদ সা:কে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে মুসলিদের বিক্ষোভ মিছিলে পুলিশ গুলিবর্ষণ করেছে। পুলিশের গুলিতে হাবিব মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত আরো ৮০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘনাটিকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ...

কাতালোনিয়া যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাতালোনিয়া যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। রোববার এক জনসভায় মারিয়ানো রাজয় এর ভাষণ দেওয়ার কথা রয়েছে। স্পেনের গণমাধ্যমে জানা যায়, নিজ দল  পপুলার পার্টির জন্য ভোট চাইতে রাজয় সেখানে যাচ্ছেন। অক্টোবরে কাতালানে গণভোট হওয়ার পর এটাই রাজয়ের প্রথম কাতালোনিয়ায় সফর। এর আগে গত শনিবার বার্সেলোনায় প্রায় ৭ লাখ ৫০ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। ...

পশ্চিম সুন্দরবন থেকে অস্ত্র গুলি সহ তিন বনদস্যু আটক

রনজিৎ বর্মন (সাতক্ষীরা)প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ বনদস্যুদের মধ্যে গুলি বিনিময় হয়।এক পর্য্যায় বনদস্যুরা পিছু হটলে সেখান থেকে নুর হোসেন বাহিনীর তিন সদস্যকে আটক করে ও এ সময় একটি ইয়ারগান, ২০ রাউন্ড তাজা বন্ধুকের গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের সাহেব আলীর ...

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।রোববার বিকেল সোয়া ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, আজকের এই জনসভায় আসতে আমাকেও পথে বাধা দেয়া হয়েছে, যাতে আমি জনসভায় উপস্থিত হতে না পারি। রাজধানীতে গাড়ি বন্ধ করে দিয়েছে ...

সত্তরের সেই ভয়াল ১২ নভেম্বর আজ

এম. শরীফ হোসাইন,ভোলা প্রতিনিধি : ঐতিহাসিক ১২ নভেম্বর আজ। ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলসহ ভোলার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিলো। সেই স্মৃতি আজো যারা বেঁচে রয়েছেন এবং তাদের মধ্যে যারা আত্মীয়-স্বজন হারিয়েছেন সেই বিভীষিকাময় দিনটি মনে পড়তেই আতঙ্কে উঠছেন। দিনটি স্মরেণে দেশব্যাপী আলোচনাসভা, সেমিনার, কোরআনখানি ও মিলাদ মাহফিল আয়োজন করে বিশেষ দোয়া মোনাজাত ...

প্রধান বিচারপতির পদত্যাগে বিচার বিভাগ ভারমুক্ত হল

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করায় বিচার বিভাগ ভারমুক্ত হল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতির সাথে আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা বসতে অনিহা প্রকাশ করেছেন, যা সুপ্রিম কোর্টের ওয়েব সাইডে প্রকাশ করা হয়েছে। সুরেন্দ্র কুমার সিনহার সাথে অন্য বিচারপতিরা এজলাসে ...

৭২ ঘণ্টার মধ্যে সিজারকে ফেরত চান সতীর্থরা

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ হওয়ার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো হদিস মিলছে না নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের। উদ্বেগ আর উৎকন্ঠায় থাকা স্বজনদের মনোবেদনা সংবেদনশীল মানুষ মাত্রই বুঝতে সক্ষম হবেন। এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সতীর্থ ও শিক্ষকরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে খুঁজে বের করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সিজারের সন্ধানের দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ করেন গণযোগাযোগ ও ...

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৯৮৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৮৭০ কোটি ...