১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৫

সদ্য সংবাদ

ইনকাম ট্যাক্স কার্ড পেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ হস্থান্তর করেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর নিকট তার ইনকাম ট্যাক্স আইডি কার্ড হস্তান্তর করেন। রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এসময় জানানো হয়, প্রধনমন্ত্রী শেখ হাসিনা ১৯৮২-৮৩ কর বর্ষ থেকে নিয়মিতভাবে আয়কর দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য জাতীয় রাজস্ব ...

স্পেন গেলেন এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন স্পেনের উদ্দেশে রবিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। স্পেনের রাজধানী বার্সেলোনায় আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘স্মার্ট সিটি এক্সপো অ্যান্ড ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৭’ এ যোগদানের উদ্দেশে স্পেন গেছেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মুহম্মদ ইব্রাহিম মন্ত্রীর । এই মেলায় ...

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৩৩৯

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তে রিখটার স্কেলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৯ জন হয়েছে। সোমবারের এই ভূমিকম্পে আহত হয়েছেন ইরান ও ইরাকের অন্তত দুই হাজার ৬০০ মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ৭০ হাজার মানুষ বাস্তুহারা হয়েছে। নিহতদের বেশিরভাগ ইরানের কেরমানশাহ প্রদেশের বাসিন্দা। ইরাকে সাতজন মানুষ নিহত হয়েছে, রাজধানী ...

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনেও অবনতি হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৯০৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮০ কোটি ১০ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৯৮৩ কোটি ...

সেন্টমার্টিন্সের রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের আধার আর নীলের রাজ্য সেন্টমার্টিন’স দ্বিপ। এই দ্বীপে নীল আকাশ আর সমুদ্রের নীল পানি মিশে একাকার হয়েছে গেছে। খোলামেলা বালুকাময় সমুদ্র সৈকত এবং সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রংয়ের মায়াময় রাজ্যে পরিণত করেছে সেন্টমার্টিন’সকে। পর্যটকদের জন্য প্রিয় গন্তব্য হল দেশের সর্বদক্ষিণের এই সেন্টমার্টিন্স দ্বীপ। তবে সে গন্তব্যে সারা বছর পর্যটকবাহী বড় জাহাজ চলাচল করে না। ...

ধর্ষণের পর হত্যার অভিযোগে ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: বরগুনার পাথরঘাটায় এক তরুণীকে গণর্ধষণের পর হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার চার ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিষ্কার করে। গণধর্ষণ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সুপারিশে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দল থেকে বহিষ্কার করে। বহিষ্কৃত চার ছাত্র লীগের নেতা হলেন, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. ...

ব্যর্থ সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সোমবার সকাল ৯টায় খিলগাঁও রেলগেট এলাকায় তারা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভে জামায়াত নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে নিম্নবিত্ত সাধারণ জনগণ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশের মূল্য পরিস্থিতি এখন সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে। তাই আজ জনজীবনে চরম অস্বস্তি বিরাজ ...

গণতন্ত্রের পথে ফিরে আসুন: আ.লীগকে আমির খসরু

নিজস্ব প্রতিবেদক: সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ আয়োজিত ‘৭ নভেম্বরের চেতনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, গণতন্ত্রের পথে ফিরে এসে আপনারা নিরপেক্ষ নির্বাচন দেন। সেই ...

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ...

রাজধানীতে ট্রাকের ধাক্কায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুর থানার ওয়াসা গেটের সামনে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আবু বক্কর সিদ্দিক (৫২)। সোমবার সকালে এই দুঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আবু বক্করের ভাই আজগর আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসা গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক আবু বক্করকে ধাক্কা দিলে তিনি ...