২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১৫

রাজধানীতে ট্রাকের ধাক্কায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শ্যামপুর থানার ওয়াসা গেটের সামনে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আবু বক্কর সিদ্দিক (৫২)। সোমবার সকালে এই দুঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আবু বক্করের ভাই আজগর আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসা গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক আবু বক্করকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু বক্কর শ্যামপুরের ঢাকা ম্যাচ এলাকায় বসবাস করতেন। তিনি ওই এলাকায় একটি তার তৈরির কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আবু বক্করের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ১:৪৮ অপরাহ্ণ