নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা হাজীনগর স্টাফ কোয়াটারে অাবু সাইদ (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীগোড়া গ্রামের শফিউল্লাহ ও হাসিনা বেগম দম্পতির ১ ছেলে ৩মেয়ের মধ্যে ৩য় সাইদ। পরিবারের সঙ্গে হাজীনগর স্টাফ কোয়াটারে ...
সদ্য সংবাদ
বিএনপি নয়, আ.লীগই ডাইনোসরের মতো বিলুপ্ত হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নয়, মানুষের ভোটাধিকার হরণ ও জুলুম নির্যাতনের কারণে আওয়ামী লীগই ডাইনোসরের মতো বিলুপ্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ওবায়দুল কাদের এর বক্তব্যের জবাবে আজ শনিবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বলা আপনাদের জন্য হবে অরণ্যেরোদন। গণতন্ত্র হত্যাকারীদের অধীনে নির্বাচন হলে ...
শোভাযাত্রার গ্যাস বেলুন বিস্ফোরণে ১২ ছাত্রলীগকর্মী দগ্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে চলন্ত বাসে গ্যাস বেলুন বিস্ফোরণে ছাত্রলীগের ১২ কর্মী দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আকাশ (১৭), রানা ইসলাম (১৩), রিফাত (১৬), রায়হান (২০), মেহেদী হাসান হিরা (২১), কাব্য (১৮) রওশন (১৯), সৌরভ ভৌমিক (২১), নাহিয়ান সাম্য ...
ঝুলে গেলো মোদির তিন তালাক বিরোধী বিল
আন্তর্জাতিক ডেস্ক: বাজেট অধিবেশন পর্যন্ত ঝুলে রইল তাৎক্ষণিক তিন তালাক বিলের ভাগ্য। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ করিয়েছিল সরকার। বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হোক বিরোধীদের এই দাবি মানেনি। কিন্তু রাজ্যসভায় তারা সংখ্যালঘু। তাই সরকারের কৌশল ছিল, বিলটি যেনতেনপ্রকারে পেশ করে ভোটাভুটিতে যাওয়া। যাতে এই প্রচার করা যায় যে, বিরোধীরা তিন তালাক প্রথা বজায় রাখার পক্ষে। এই অবস্থায় বিরোধীদের পাল্টা কৌশল ...
আইপিএলে কোহলির দাম রেকর্ড ১৭ কোটি
স্পোর্টস ডেস্ক: বিয়ের পর দক্ষিণ আফ্রিকায় বিরাট কোহলি। সঙ্গে রয়েছেন স্ত্রী অনুশকা শর্মাও। আর সেখানেই সুখবরটা শুনলেন তিনি। ২০১৮-এর আইপিএলে তিনি যে পরিমাণ অর্থ পাবেন, আইপিএল ইতিহাসে তা সর্বোচ্চ। ফলে আবারও এক রেকর্ড হাতের মুঠোয় তাঁর। নতুন নিয়ম অনুযায়ী আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের খেলোয়াড়দের ধরে রেখেছে। মোট তিনজন খেলোয়াড়কে আগাম ধরে রাখতে পারে দলগুলি। পুরনো দলেই ফিরেছেন ধোনি, রায়না, কোহলিরা। অন্যদিকে ...
বার্সেলোনা ছাড়ছেন না মেসি
স্পোর্টস ডেস্ক: কাতালোনিয়ায় স্বাধীনতা পেলে বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি! শুক্রবার এ খবর দিয়ে বোমা পাঠিয়েছে স্প্যানিশ দৈনিক এল মুন্দো। এতে বুক কেঁপে ওঠে বার্সালোনার সমর্থকদের। তবে এ খবরের পরিপ্রেক্ষিতে খুদে জাদুকরের বাবা হোর্হে মেসি যে বিবৃতি দিলেন, তাতে শান্ত হতে পারেন তারা। তার ভাষ্য, ‘শীর্ষ লিগে’ বার্সেলোনা যতদিন খেলবে ততদিন ক্লাবটিতে থাকবে মেসি। দীর্ঘদিন ঝুলে থাকার পর গত নভেম্বরে ...
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা প্রতিনিধি: তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। শনিবার জেলায় দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কর্ম কমে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে আছেন তারা। এলাকার বিভিন্ন মোড় ও ...
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পালসার বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত পালসার বাবু ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের খোকন হোসেনের ছেলে। র্যাবের দাবি, নিহত পালসার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। এ সময় র্যাবের দুই কনস্টেবল আহত হয়েছেন। শনিবার ভোরে কাশীপুর নহাটি রিফিউজি পাড়ায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ...
এ বছর জনগণ, গণতন্ত্র ও বিএনপির বছর: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৮ হচ্ছে খালেদা জিয়ার বছর, বিএনপির বছর। ২০১৮ সাল হচ্ছে জনগণের বছর, গণতন্ত্রের বছর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আজ শুক্রবার এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আলোচনা সভার ...
সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ চীনা প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডন্ট শি জিং পিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, ভূরাজনৈতিক কারণে দেশের প্রতিরক্ষার জন্য মৃত্যুকেও ভয় পাওয়া যাবে না। গত অক্টোবর মাসে শি জিং পিং দলীয় সভায় সর্বময় দায়িত্ব নেয়ার পর চীনের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল সেনাবাহিনী হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার কয়েক মাসের মধ্যেই যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেয়া হলো। গত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর