১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫৬

সদ্য সংবাদ

বিএনপি থেকে ফরম নিলেন মেজর আক্তার, রিপন, এমএ কাইয়ুম ও শাকিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ। রোববার বেলা ১২ টার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩ ...

১১ দফা দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিবেদক: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। রবিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ ঝিনাইদহ জেলা শাখা। এ সময় বক্তারা বলেন, ইতিমধ্যে সরকারি শিক্ষক কর্মচারীরা ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা পেয়েছেন। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ৮ম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত হলেও বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ...

গাজায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল শনিবার গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পণ্য পরিবহণ ক্রসিংও বন্ধ করে দিয়েছে। দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলী যুদ্ধ বিমান মিসর-গাজা সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিবৃতিতে আরো বলা হয়, ‘সন্ত্রাসী সংগঠন হামাস গাজার সমস্ত অপতৎপরতার জন্য দায়ী। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রে ...

মাদ্রাসা হওয়ায় সরকারের সাড়া পাচ্ছি না

নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা হওয়ায় সরকার দাবির বিষয়ে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন। রোববার সকালে তিনি বলেন, ‘১৪ দিন হলো আমরা আন্দোলন করছি। সরকারের দিক থেকে এখনো কোনো সাড়া পাইনি।’ এক প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, ‘আমার ধারণা, এখানে আমরা যারা অনশন করছি, সবাই মাদ্রাসা শিক্ষক। এজন্য অবহেলার শিকার হচ্ছি।’ ...

গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দলের কয়েকজন নেত্রীকে সঙ্গে নিয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইজতেমার মোনাজাত দেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি। রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে এ মোনাজাত শুরু ...

সাকিব-মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রূপি

স্পোর্টস ডেস্ক: সাত বছর পর সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স। আর দ্বিতীয় বছরেই হায়দরাবাদ ছেড়ে দিয়েছে মোস্তাফিজকে। তাই একাদশ আসরে নিলামে উঠছে এই দুই তারকা। টাইগার এই দুই তারকার ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রূপি। দুই কোটি রূপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটেগরিতে আছেন ১৩ জন ভারতীয়সহ মোট ৩৬ জন ক্রিকেটার। দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের ...

আইনি জটিলতা শেষে ইবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন ১০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আইনি জটিলতা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ২০১৬-২০১৭ শিক্ষবর্ষের ভর্তি বাতিলকৃত ১০০ শিক্ষার্থী পুনরায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। গত বছরের ২২ নভেম্বর প্রশ্নফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৮৮ জন শিক্ষার্থী হাইকোর্ট বিভাগে রিট করেন। আইনি নানা প্রক্রিয়া শেষে আপিল বিভাগ গত ...

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে আবারো বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে আবারো বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবি’র অপরাজেয় বাংলার পাদদেশে কয়েক’শ শিক্ষার্থী এ বিক্ষোভ করেন। এর আগে গত বৃহস্পতিবারও তারা একই বিষয় নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধরা সাত কলেজের শিক্ষার্থীদের কারণে ঢাবি শিক্ষার্থীদের পরিচয় সঙ্কটে পড়তে হচ্ছে দাবি করে অবিলম্বে বিশ্ববিদ্যালয়টি থেকে সরকারি সাত কলেজের ...

পর্তুগালে ভবনে বয়লার বিস্ফোরণ: নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের উত্তরাঞ্চলে একটি দোতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। একটি বয়লার বিস্ফোরিত হয়ে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। বিস্ফোরণের সময় সেখানে একটি নৈশ্য ভোজের অনুষ্ঠান চলছিল। ভবনটি রাজধানী ...

ঘন কুয়াশায় অভ্যন্তরীণ রুটের ১২ ফ্লাইট ঢাকা ছাড়তে পারেনি

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে গত কয়েক দিনের ন্যায় আজও (রোববার) সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিমান উড্ডয়ন করতে পারেনি। সকাল ৭টা ৫০মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে মোট ১২টি ফ্লা্ইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে সকাল ৯টার মধ্যে ছিল ৪টি ফ্লাইট। বিমানবন্দর ফ্লাইট অপারেশন বিভাগ জানিযেছে, কুয়াশার কারণে এই ৪টি ফ্লাইটের একটিও উড্ডয়ন ...