১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৯

সদ্য সংবাদ

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে ২২ এপ্রিল পর্যন্ত চলবে। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত, ...

খালি মাঠে গোল দেয়ার খায়েশ পূরণ হবে না : বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের উদ্দেশে বলেছেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। ন্যায়বিচার হলে বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে। তিনি বলেন, বাংলাদেশে এখন ন্যায় বিচার নেই। আমি যেখানেই থাকি যেমন থাকি দেশবাসীকে কখনও ছেড়ে যাব না। আল্লাহই আমার ...

সালমানের ‘কিক-২’ আসছে আগামী বছর

বিনোদন ডেস্ক: বলিউডের সুপারস্টার সালমান খান বেশ ব্যস্ত সময় পার করছেন। সর্বশেষ মুক্তি পাওয়া তার সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ বক্স অফিসে অভূতপূর্ণ সাফল্য দেখিয়েছে। এখন পর্যন্ত শুধু ভারতেই আয় করেছে ৩৩৯ কোটি রুপি। বর্তমানে এই তারকা ব্যাস্ত রয়েছেন রেমো ডি সুজা’র ‘রেস থ্রি’ সিনেমার শ্যুটিংয়ে। হাতে রয়েছে টি সিরিজের প্রযোজনায় ‘ভারত’ সিনেমাটি। এরই মধ্যে আরও একটি সুখবর রয়েছে সল্লু ভক্তদের ...

মুশফিক-তামিমদের সামনে ইতিহাসের হাতছানি

স্পোর্টস ডেস্ক:  সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যটা বেশ ভালো হলেও সাদা পোশাকের ক্রিকেটে এখনো কিছুটা পিছিয়েই আছে বাংলাদেশ। অবশ্য সম্প্রতি ক্রিকেটের কুলীন ফরম্যাটে নিজেদের অবস্থান যথেষ্টই মজবুত করছেন মুশফিক-তামিমরা। সেই ধারাবাহিকতায় এবার সুযোগ এসেছে র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে ছিল টেস্ট ইতিহাসে নিজেদের সেরা অবস্থানে যাওয়ার। অবশ্য সে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মুশফিক ...

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে জীপ দুর্ঘটনা নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরাখণ্ড রাজ্যে বুধবার একটি জীপ গাড়ি খালে পড়ে যাওয়ায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। পুলিশ একথা জানায়। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের প্রায় ৪১০ কিলোমিটার দক্ষিণপূর্বে চাম্পাওয়াত জেলার চালখি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়ার। দেরাদুনের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বুধবার সকালে একটি জীপ রাস্তা থেকে ছিটকে খালে পড়ে গেলে এতে থাকা নয়জনের সকলেই প্রাণ হারায়। এ পর্যন্ত আটজনের লাশ ...

রিজার্ভ চুরি : নিউইয়র্কে মামলা করার সিদ্ধান্ত

অর্থনৈতিক প্রতিবেদক: তিন মাসের মধ্যেই ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ ব্যাংক। এই মামলা করা হবে নিউইয়র্কের কোনো কোর্টে। আজ বুধবার সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা অর্থ উদ্ধার প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান, বাংলাদেশ ব্যাংকের নিয়োজিত আইনজীবী ...

ঢাকা টেস্টে একাদশে থাকছেন রাজ্জাক

স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে একাদশে থাকতে পারেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। নেটে দীর্ঘ সময় বোলিংয়ের পর ব্যাটিং অনুশীলনই করাতেই এই ইঙ্গিত পাওয়া গেছে। কোচদের সঙ্গে বোলিং-ব্যাটিংয়ের সময় হল নানা আলোচনা। চার বছর পর দলে ফেরা আব্দুর রাজ্জাকের জন্য এমন অভিজ্ঞতা বেশ আশা ...

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

মাগুরা প্রতিবেদক: মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর মওলানা লিয়াতক আলীসহ ১৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মী রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার পলাতক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতার সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠোনো হয়। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মাগুরার ...

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. ইউনুছ আলীকে আটক করেছে ডিবি। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সড়ক থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, ৮৬নং সড়কে পুলিশের চেক পোস্ট অতিক্রম করে গুলশান কার্যালয়ে আসার সময় তাকে আটক করা হয়। দৈনিক দেশজনতা /এন আর

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে সামনে রেখে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, ...