আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেস কমিটি অনুমোদন দিলেও রিপাবলিকানদের মেমোর যুক্তিখণ্ডন করে লেখা ডেমোক্র্যাটদের ১০ পৃষ্ঠার নথি প্রকাশ আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এফবিআই ও বিচার বিভাগের কর্মকর্তাদের পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে রিপাবলিকানরা জানুয়ারির শেষ সপ্তাহে ওই মেমো প্রকাশ করেছিলেন।-খবর বিবিসি অনলাইনের। রিপাবলিকানদের অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় এফবিআই ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্পের এক উপদেষ্টার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চালিয়ে পক্ষপাতদুষ্ট কাজ ...
সদ্য সংবাদ
ঢাকা টেস্টে ২১৫ রানে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে ৩৩৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রঙ্গনা হেরাথ ও আকিলা ধনঞ্জয়ার ঘুর্ণিতে ১২৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। তাই আড়াইদিন স্থায়ী এই ম্যাচে লঙ্কানদের কাছে ২১৫ রানে হার মেনেছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪৯ রানের মধ্যেই দুই ওপেনার তামিম ইকবাল (২) ও ইমরুল কায়েস (১৭) সাজঘরে ফিরে যান। এরপর দুই উইকেটে ৫৭ রান নিয়ে মধ্যাহ্ন ...
কোহলিকে বিশ্বসেরা বললেন মিয়াঁদাদ
স্পোর্টস ডেস্ক: বর্তমান পাকিস্তান কোচ মিকি আর্থার বিরাট কোহলিকে এই চ্যালেঞ্জ করে বলেছেন, ‘পাকিস্তানে এসে শতরান করে দেখাও’। এ নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। আর এই ঘটনার ৪৮ ঘণ্টা না কাটতেই পাকিস্তান ক্রিকেটের অন্যতম গ্রেট জাভেদ মিয়াঁদাদ কোহলিকে বিশ্বসেরা ব্যাটসম্যানের তকমা দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫টি শতরান অর্জন করা বিরাটকে নিয়ে জাভেদ মিয়াঁদাদ বলেন, “কোহলির ব্যাটিং পদ্ধতির জন্যই ও ...
এ মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ হেরে যাবে: ভারতীয় গণমাধ্যম
নিজস্ব প্রতিবেদক: ‘আমি ফিরে আসব। কাঁদার কিছু নেই। চিন্তা করো না, সবাই শক্ত হও।’ কথাগুলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা খালেদা জিয়ার। ঢাকার বিশেষ জজ আদালতের উদ্দেশে বাসা ছাড়ার সময় স্বজনদের কাছ থেকে এভাবে বিদায় নেন। পরে এই আদালত এতিমখানার তহবিল তছরুপের দায়ে তাঁকে পাঁচ বছরের কারাদ- দেন। বিএনপি প্রধানের ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিদেশি ...
চীনের প্রভাব ঠেকাতে ভারতের সঙ্গে জোরালো সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুই নেতার ফোনালাপে মালদ্বীপের রাজনৈতিক সংকট, আফগানিস্তান যুদ্ধ এবং নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা গুরুত্ব পেয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এশিয়াজুড়ে দিনকে দিন চীনের প্রভাব বেড়ে চলেছে। এমন বাস্তবতায় এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ...
জম্মু ও কাশ্মীরে হামলায় নিহত: ২
আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সুনজোয়ান সেনা ফাঁড়িতে জয়শ-ই-মুহাম্মদের হামলায় এক জুনিয়র কমিশন অফিসারসহ (জেসিও) দুই ভারতীয় সেনা নিহত ও চারজন আহত হয়েছেন। সন্ত্রাসীরা ফাঁড়িতে হামলা চালালে জেসিও মদন লাল চৌধুরী ও তার মেয়ে মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে চৌধুরী মৃত্যুবরণ করেন।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। সূত্র জানায়, সকাল পাঁচটায় তিন থেকে চার সন্ত্রাসী মদন লাল চৌধুরীর কোয়ার্টারে হানা দেন। সেনা ফাঁড়ির বাইরে ...
পাকিস্তানেও নিষিদ্ধ হচ্ছে ‘একসঙ্গে তিন তালাক’
আন্তর্জাতিক ডেস্ক: এবার পাকিস্তানেও নিষিদ্ধ হতে যাচ্ছে একসঙ্গে তিন তালাক। একসঙ্গে তিন তালাককে ‘শাস্তিযোগ্য অপরাধ’ আখ্যা দিয়ে এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করবে দেশটির আইনি প্রতিষ্ঠান ইসলামিক নজরিয়াতি কাউন্সিল। এক বৃটিশ সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন ইসলামিক নজরিয়াতি কাউন্সিলের চেয়ারম্যান কিবলা আয়াজ। সূত্র: আল আরাবিয়া কিবলা আয়াজ বলেন, ইতোমধ্যেই সুপারিশনামাটি তৈরি করা হয়েছে। শীঘ্রই এটি পার্লামেন্টে উত্থাপন করা হবে। ...
দেশে বন্য আইন চলছে: মান্না
নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি কখনো দেখিনি, পুলিশের কেউ এই রকম দালালি করে কথা বলে। স্বরাষ্ট্রমন্ত্রী এমন বলতে পারেন, কারণ তিনি রাজনীতি করেন। দিস ইজ দ্য রুল অব জঙ্গল। দেশে একেবারে বন্য আইন চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার পর দিন গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ছাত্র ঐক্য ...
দ. কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে উ. কোরীয় প্রতিনিধিদলের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ইয়ো জংয়ের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের জন্য শনিবার দেশটির প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছেছে। খবর তাসের। খবরে বলা হয়, আলোচনার পর উভয়পক্ষ একসাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এর আগে দক্ষিণ কোরিয়ার এ নেতা পিয়ংচংয়ে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে কিম ইয়ো ...
ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করলো সিরিয়ান সেনারা
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আকাশসীমায় উড়ার সময় ইসরায়েলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে সিরিয়ান সেনাবাহিনী। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক সিরিয়ান সেনাবাহিনীর সূত্রে এ খবর জানিয়েছে। এদিকে ইরান ভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি বিধ্বস্ত বিমানের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, একটি খোলা জায়গায় রাস্তার পাশে বিশাল আগুনের কুণ্ডলি জ্বলছে। সামাজিক মাধ্যমে এই ছবি শেয়ার করছেন অনেকে। ইসরায়েলের একটি টিভি চ্যানেলের বরাতে স্পুটনিক জানিয়েছে, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর