১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:০৫

সদ্য সংবাদ

ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করতে ইরান কারো অনুমতি নেবে না: বেলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান আত্মরক্ষার স্বার্থে ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বলেছে, আন্তর্জাতিক আইনে স্বীকৃত এ কাজে কারো অনুমতি নেবে না তেহরান। দেশটির সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি শনিবার ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয়বার্ষিকী উপলক্ষে তেহরানে আগত বিদেশি অতিথিদের সাথে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ...

ফেসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১২

নিজস্ব প্রতিবেদক: চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে ফেসবুক অ্যাকাউন্ট ও গ্রুপে ছড়িয়ে দেয়ার অভিযোগে ১২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি স্কুলসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনার গণমাধ্যমকে বলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- ...

রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকাল ১০টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর এ সফর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিকান ...

খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত ভবনে রাখা হয়েছে : মওদুদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে যাওয়ার ঘটনাকে রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর প্রতিক্রিয়া কী হবে তা সরকার ভাবতে পারছে না। এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত ব্যাপক ও গভীর। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলনে তিনি ...

খালেদা জিয়ার ডিভিশন পাওয়ার আবেদন নিয়ে যাচ্ছেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডিভিশন পাওয়ার আবেদন নিয়ে ডিআইজি প্রিজনের দফতরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আইনজীবীরা। ব্যারিস্টার এহসানুর রহমানের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল আজ সকাল সোয়া ১০টার দিকে হাইকোর্ট থেকে কারাগারের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয়। এরপর থেকে তিনি নাজিম ...

নেইমারের গোলে পিএসজি’র জয়

স্পোর্টস ডেস্ক: দারুণ ছন্দে আছেন নেইমার। ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচে লিলের বিপক্ষে গোল করেছিলেন। শনিবার তুলুজের ঘরের মাঠে দলটির বিপক্ষে গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন। আর তাতেই ১-০ গোলে জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এদিন পিএসজি’র আরেক তারকা এডিনসন কাভানিকে নামাননি কোচ উনাই এমেরি। তবে এদিন বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে দলটি। ম্যাচের ৫ মিনিটে গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট ...

ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গে শনিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ছিল ‘পিংক’ ওয়ানডে। ‘চারলোট্টে ম্যাক্সেকে জোহানেসবার্গ একাডেমিক হাসপাতাল’ এর স্তন ক্যান্সার ক্লিনিকের জন্য অর্থ সংগ্রহ করতে স্বাগতিক দেশটি এই ম্যাচ আয়োজন করে থাকে। আর ২০১১ সালে শুরু হওয়ার পর পিংক ম্যাচে হারেনি দক্ষিণ আফ্রিকা। সে রেকর্ড অক্ষুণ্ন রেখে সিরিজের বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। চলতি সিরিজে এটাই তাদের প্রথম ...

নকলের সুযোগ না দেয়ায় হামলা-ভাঙচুর

কুড়িগ্রাম প্রতিনিধি: চলমান এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের রৌমারীতে নকলের সুযোগ না দেয়ায় শিক্ষার্থীরা ক্ষেপে গিয়ে ভাঙচুর চালিয়েছে। শনিবার উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা শেষে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের তা-বে যোগ দেয় বহিরাগতরাও। এ সময় দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেড় ঘণ্টা অবরুদ্ধ করেও রাখা হয়। জানা গেছে, শনিবার পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপজেলা ...

আজ বিকেলে ২০ দলীয় জোটের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষনেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠক ডেকেছেন বলে শনিবার রাতে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। বৈঠকে বেগম জিয়ার সাজা, চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। দৈনিকদেশজনতা/ আই ...

সিরিয়ার প্রতিরক্ষা ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরীয় সেনাবাহিনীর গোলার আঘাতে ইসরায়েলি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর সিরিয়ার প্রতিরক্ষা ক্যাম্প এবং দেশটিতে থাকা ইরানি লক্ষ্যস্থলগুলোতে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানায়, তারা এরই মধ্যে সিরিয়ার তিনটি প্রতিরক্ষা ব্যবস্থা ক্যাম্প এবং সেখানে ইরানের চারটি লক্ষ্যবস্তুসহ সব মিলিয়ে ১২টি হামলা চালিয়েছে। এতে দুই পক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা ক্রমেই আরো তীব্রতর হয়ে উঠেছে। এর আগে শনিবার ...