নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে। ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের বেশ কয়েকজন শনিবারই ঢাকায় পৌঁছেছেন। বাকিরা আজ ঢাকায় পৌঁছার পর কক্সবাজার যাবেন। কক্সবাজারের পর প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলে চারটি গ্রুপের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত উপকমিটি, পররাষ্ট্রবিষয়ক কমিটি, ...
সদ্য সংবাদ
সিটির পাঁচ গোলে আগুয়েরোর চার
স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ‘সিটিজেন’দের আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো একাই করেছেন চার গোল! অন্য গোলটা রাহিম স্টার্লিংয়ের। অথচ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে স্কোরলাইন ছিল ১-১। তৃতীয় মিনিটে সিটিকে এগিয়ে দিয়েছিলেন স্টার্লিং। ২৪ মিনিটে সেই গোলটা শোধ করেন লেস্টারের জ্যামি ভার্ডি। তখনো কে জানত, দ্বিতীয়ার্ধে কী ঝড়টাই না বয়ে যাবে ...
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন আইভী
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। রোববার সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি রওনা হন। তার সঙ্গে রয়েছেন ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপন ও বড় ছেলে সীমান্ত। মেয়র আইভীর ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল এ তথ্য নিশ্চিত করেন। আইভীর ...
দুদকের শুভেচ্ছাদূত সাকিব আল হাসান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রোববার দুদক কার্যালয়ে চুক্তিসাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তাকে শুভেচ্ছাদূত করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। এর আগে গেলো বছরের ১১ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। ওই সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাকে শুভেচ্ছাদূত হবার প্রস্তাব দেন। তখন তিনি বলেন, ...
খালেদা জিয়াকে জেলকোড অনুসারে ডিভিশন দেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলকোড অনুসারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত। রোববার সকালে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন ভুঁইয়া ও অ্যাডভোকেট আমিনুল ইসলামের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার পর এ আদেশ দেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ...
শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে সাকিব অনিশ্চিত
স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে ২১৫ রানে হারার শোক কাটিয়ে না উঠতেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। আঙ্গুলের ইনজুরিতে টেস্ট সিরিজ মিস করা সাকিব আল হাসানকেই টি২০ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। তবে তিনি আদৌ মাঠে নামতে পারবেন কী না- এটিই এখন অনিশ্চিত। ১৫ই ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাকিবের আঙুলের ব্যান্ডেজ খোলা হয়েছে গতকাল। ...
রাজশাহী মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যা
রাজশাহী প্রতিনিধি: পরীক্ষা খারাপ হওয়ায় পরিবারের সদস্যদের বকাবকিতে অভিমান করে ‘আত্মহত্যা’ করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় মুহূর্তে বাসার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, ওই শিক্ষার্থীর নাম জান্নাতুন ওয়াদিয়া মিতু। তিনি ব্যাংক কলোনীর অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে। মিতু রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) বিডিএস তৃতীয় বর্ষের শিক্ষাথী ছিলেন। তাঁর বাবা ...
বনানীতে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। বনানী থানার পরিদর্শক বোরহানউদ্দীন জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ী সিগন্যালে ২৭ নম্বর রুটের একটি বাসে আগুন লাগে। তিনি বলেন, বাসের সিলিন্ডারের ত্রুটি থেকে আগুন লেগেছে বলে আমরা শুনেছি। ঢাকার আজিমপুর থেকে গাজীপুরে চলাচল করে এই বাস। খবর পেয়ে বাসটির আগুন ...
পিএসজি ম্যাচের প্রস্তুতি সারল রিয়াল
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আগামী বুধবার পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে কাল লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে জিনেদিন জিদানের দল পিএসজি ম্যাচের প্রস্তুতিটা সারল দারুণভাবে। সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একটি করে গোল পেয়েছেন লুকাস ভাসকেজ ও টনি ক্রুস। এই জয়ে ২২ ম্যাচে ৪২ ...
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহাথির
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মাহাথির মোহাম্মদ বুকের সংক্রমণে আক্রান্ত হয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি হয়েছেন। আইজেএন সূত্রে জানা গেছে, সর্দি-কাশি থেকে সৃষ্ট বুকের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। সাধারণ ওয়ার্ডেই চলছে তার চিকিৎসা।চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য মাহাথিরকে কয়েকদিনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হবে। এই সময়ে শুধু পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর