১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২৭

সদ্য সংবাদ

মেক্সিকোতে অগ্নুৎপাতে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ আহরণ করতে গিয়ে এক মার্কিন নাগরিক মারা গেছেন। এই ঘটনায় অপর এক মার্কিন নাগরিককে আকাশপথে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিষ্ক্রিয় সিটলালতেপেৎল আগ্নেয়গিরিটি হঠাৎ সক্রিয় হয়ে অগ্নুৎপাত হতে থাকলে পর্বতারোহীদের দলটি বিপর্যয়ের মধ্যে পড়ে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রাথমিকভাবে মেক্সিকোর কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই দুজন মার্কিন নাগরিক কূটনীতিক। কিন্তু মার্কিন দূতাবাস ...

ট্রাম্প ও আব্বাসের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: মস্কো সফররত ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার শুরুতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে কথা বলেছেন। খবর এএফপি’র। রুদ্ধদ্বার বৈঠক শুরুর আগে পুতিন আব্বাসকে বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ‘আমি আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। আমরা সুস্পষ্টভাবে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ব্যাপারে কথা বলেছি।’ ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ট্রাম্প স্বীকৃতি দেয়ায় ...

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় আগ্রহ হারাচ্ছে দাতারা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের জন খাদ্য সহায়তা দিতে আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলছে দাতা সংস্থাগুলো। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলে এ কথা বলেছেন। ইতালির স্থানীয় সময় সোমবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল স্যুটে তার সঙ্গে সাক্ষাত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে দাতাদের আগ্রহ হারানোর তথ্যটি জানান ডেভিড বিসলে। ওই বৈঠকের পর সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন ...

খালেদা জিয়াকে অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা প্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আর শাহবাগা ও তেজগাঁও থানার দুইটি মামলায় তাকে হাজির করার দিন ধার্য করা হয়েছে। এছাড়া অন্য কোনো মামলায় তাকে ...

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন অসি পেসার বার্ড

স্পোর্টস ডেস্ক: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ান পেসার জ্যাকসন বার্ড। তার স্থানে দলে ডাকা হয়েছে অপর পেসার চাড সায়ার্সকে। গত সপ্তাহে ব্রিসবেনে ঘরোয়া একটি ম্যাচে বোলিংয়ের সময় বার্ড হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে আগামী তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। আর এর ফলে প্রথমবারের মতো সায়ার্সের জাতীয় দলে খেলার সুযোগ সৃষ্টি ...

সরকার দেউলিয়া হয়েছে বলেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে । তারা দেউলিয়া হয়েছে বলেই আজকে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রায় ১৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে তিনি ...

জ্যাকব জুমার বিদায় ঘন্টা বাজছে

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদ থেকে রবার্ট মুগাবের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিদায় ঘণ্টা বেজে উঠেছে। ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) তাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে আহ্বান জানাবে। কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মঙ্গলবার দিনের শুরুর দিকেও এএনসির সিনিয়র নেতারা ম্যারাথন বৈঠক করেন। এ সময় সিদ্ধান্ত হয়, জ্যাকব ...

বাংলালিংক ৫.৬ ও গ্রামীণ ফোন ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা ফোর-জির জন্য নিলামে অংশ নিয়ে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ৫ মেগাহার্টজ ও বাংলালিংক ১০.৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এরমধ্যে গ্রামীণফোন ১৮০০ মেগাহার্টজে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। বাংলালিংক ২১০০ মেগাহার্টজে ৫ মেগাহার্টজ এবং ১৮০০ মেগাহার্টজে ৫.৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। ১০ শতাংশ ভ্যাট ধরে ১৫.৬ মেগাহার্টজ তরঙ্গের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ...

নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচিতেও জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল জতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিএনপির মানববন্ধনের মতো আজ নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতেও জনতার ঢল নেমেছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা অাসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি। বন্দি আছে আমার মা ঘরে ফিরে যাবো না, আমার মা জেলে ...

একরাম হত্যা মামলার রায় ১৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক: ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার রায় আগামী ১৩ মার্চ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ দিন নির্ধারণ করেন। এ সময় বিচারক জামিনে থাকা ২২ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ...