১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০২

ব্রেকিং নিউজ

৩৭’র মৌখিক ও ৩৮তম বিসিএস প্রিলিমিনারির তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের মৌখিক ও ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এছাড়াও ৩৯তম বিসিএসের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত পিএসসির বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আজকের বৈঠকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একাধিক বিসিএস ...

যতক্ষণ করদাতারা থাকবেন ততক্ষণ মেলা চলবে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। নির্ধারিত সময় অনুযায়ী রাত আটটায় শেষ হওয়ার কথা এই মেলা। তবে মেলার আয়োজক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জানানো হয়েছে, মেলায় যতক্ষণ পর্যন্ত করদাতারা থাকবেন ততক্ষণ মেলা চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে চলমান মেলায় মঙ্গলবার দুপুর তিনটার দিকে মাইকে ঘোষণা করা হয়, যতক্ষণ পর্যন্ত সেবা গ্রহীতারা আসবেন ততক্ষণ সেবা দেয়া ...

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: সাংসদ রানার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় কারাবন্দি টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার চার্জগঠন বাতিল চেয়ে রিভিশন আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন আইনজীবী হেদায়েত কবির খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ...

বিজয় আমাদের হবেই: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: ‘গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম চলছে, ভবিষ্যতেও এ সংগ্রাম চলবে। বিজয় আমাদের হবেই’ এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার ক্ষমতাসীনরা আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে।’ মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ড্যাব আয়োজিত ফ্রি মেডিকেল ...

কাবুলে টিভি চ্যানেলে গ্রেনেড-গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শামসাদ টিভি চ্যানেল স্টেশনে গ্রেনেড হামলা ও গুলি করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় কমকক্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে, পুলিশ বলছে হামলায় কতজন নিহত ও আহত হয়েছে তা এখনো জানা যায় নি। দৈনিক দেশজনতা /এমএইচ

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: চার হাজার ৯৭৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে ...

ট্রাম্পের গাড়িবহরের দিকে আঙুল তোলায় চাকরী গেল এক নারীর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের দিকে আঙুল তুলেছিলেন এক নারী। ছবিতে ধরা পড়ে এ ভঙ্গিমা। আর অমনি ধৃষ্টতার অভিযোগ। এ কারণে চাকরিটাও ঘ্যাচাং! হ্যাঁ, বরখাস্ত করা হয়েছে তাঁকে। ট্রাম্পের গলফ রিসোর্টের কাছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। ২৮ অক্টোবরের এই ঘটনার ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিবিসি, এএফপি ও হাফিংটন পোস্টের খবরে জানা যায়, অনলাইনে জুলি ...

রাজধানীতে ২ ডিবি সদস্যকে দুর্বৃত্তের ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য। তারা হলেন- ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের এএসআই বেলাল হোসেন ও কনস্টেবল সুজাত উল্লাহ। এর মধ্যে বেলাল ছুরিকাঘাতে আহত হন। সোমবার রাতে এ ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মীর মোদাচ্ছের হোসেন জানান, ...

মেহেরপুরে বিএনপির সভায় যুবলীগের হামলা, আহত ৫

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ কর্মসূচিতে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বিএনপির অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মীদের ...

কালকিনিতে প্রধান শিক্ষক নেই ৬৩ প্রাথমিক বিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনি উপজেলায় ১৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৩টিতে প্রধান শিক্ষক নেই। এসব প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে। এতে করে সঠিকভাবে দায়িত্ব পালন না হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। এছাড়াও প্রধান শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলোর অনেক উন্নয়নমূলক কাজ থেমে রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পৌর এলাকায় একজন, উপজেলার গোপালপুর ইউনিয়নে দুজন, কাজীবাকাই ...