১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০২

ব্রেকিং নিউজ

চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনেও উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৭৬৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২১ কোটি ৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৪৪ ...

নর্থ সাউথের শিক্ষক সিজারকে খুঁজে পাচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে গতকাল মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে খিলগাঁও থানায় একটি জিডি করেছেন তাঁর বাবা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন। জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানা। ডিডি নম্বর ৪০৪। মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন ...

আগামীকাল আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চতুর্থ দিনের মতো আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বিএনপি চেয়ারপারসন হাজির হবেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সানাউল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খালেদা জিয়া আদালতে হাজির হবেন। গত ১৯ অক্টোবর ...

জাতিসংঘের বিবৃতি আলোচনায় বিরূপ প্রভাব পড়বে: মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে বিবৃতি দিয়েছে, তাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া ছয় লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে দেশটি। স্থানীয় সময় বুধবার মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি ...

বগুড়ায় আগুনে পুড়ল পাটের গুদাম

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার মানিকচক বাজারে খন্দকার জুট মিল নামে একটি পাটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তাৎক্ষণিকভানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিজাম জানান, সকালে পাটের গুদামে আগুন ...

গোপালগঞ্জে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে দুই শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় নির্মাণাধীন একটি ফ্লাইওভার ভেঙ্গে পড়ে দুই শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ব্রীজের উপরের ছাদ করার জন্য করা একটি স্পান ও সেন্টারিং হঠাৎ করে ভেঙ্গে পড়ে। এতে দুই শ্রমিক আহত হয়। ব্রীজটি ঠিকাদারী প্রতিষ্ঠান “ম্যাক্স” নির্মাণে দায়িত্বে রয়েছে। আহত নুরুন্নবী (২২) ও মুন্নাফ (৩০) নামে দুই শ্রমিককে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ...

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে  বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোহাম্মদ ইউসুফ আলী জানান, গ্রেফতাররা  মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ...

ঢাকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার কিছু পর এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নগরবাসীর অনেকেই ভূমিকম্পন অনুভব করেছেন। রিখটার স্কেলে ৪.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। রংপুর, ...

মালয়েশীয় প্রতিনিধিদলের সঙ্গে খালেদার জিয়ার বৈঠক বিকালে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন মো. তায়িব উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার। বৈঠকে চলমান রোহিঙ্গা সংকট ও রাজনৈতিক বিষয়াবলী নিয়ে আলোচনা হতে পারে বলে ...

মুক্তিপণ আদায়ের সময় এএসআইসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় এক ব্যক্তিকে আটক করে মুক্তিপণ আদায়ের সময় পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। বুধবার ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও এর চালককেও আটক করে পুলিশ। আটক সহকারী উপপরিদর্শকের নাম মকবুল হোসেন। তিনি আশুলিয়ার শিল্প-পুলিশ-১ এ কর্মরত রয়েছেন। আর বাকি তিন ভুয়া ডিবি পুলিশের ...