নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে। এ বছরও পাসের হার ও জিপিএ- প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে।প্রাথমিকে এ বছর পাসের হার ৯৫.১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। বরাবরের মতো এবারো পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের গড় পাসের হার ৯৫.৪০ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯৪.৯৩ শতাংশ। প্রাথমিকে মোট ২৬ লাখ ৯৬ ...
ব্রেকিং নিউজ
আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো ছাড়ল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইসরাইল। শুক্রবার এ সংক্রান্ত চিঠি ইউনেস্কোর কাছে হস্তান্তর করেছে তেলআবিব। সংস্থাটি ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে এমন অভিযোগ তুলে অক্টোবরে ইউনেস্কো ছাড়ার ঘোষণা দেয় ইসরাইল। এদিকে, ইসরাইলের এই সিদ্ধান্তে গভীর উব্দেগ প্রকাশ করেছেন সংস্থাটির মহাপরিচালক অড্রি অজুলেই। আগামী বছরের ৩১ ডিসেম্বর থেকে এই প্রত্যাহার কার্যকর হবে বলেও জানান ...
এবার পিইসি’র ফল ফাঁস
নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার আগেই ফাঁস হয়েছে পিইসি’র ফল। গত রাতে একটি অ্যাপস-এ এই ফল ফাঁস হওয়ার খবর প্রকাশিত হয়। সন্ধ্যার পর থেকেই এ অ্যাপসের মাধ্যমে ফল পাওয়া যায়। বেশ কয়েকজন অভিভাবক গণমাধ্যমে ফোন করে ফল পাওয়ার বিষয়টি জানান। এদিকে, আজ শনিবার সকাল ১১ টায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রাথমিকে পাসের হার ৯৫.১৮ ও ...
জেএসসিতে পাসের হার ৮৩.১০
নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর ৮৩.১০ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩৯৭ জন।আর সমমানের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৬.৮০। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩৯ জন। শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর দুইটায় সচিবালয়ে সংবাদ সম্মেল করে ...
১লা জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা হবে ৭শ’ ৪৪ কোটি
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: ২০১৮ সালের ১লা জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা হবে ৭শ’ ৪৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৮৮১ জন। মার্কিন আদমশুমারি ব্যুরোর হিসাবের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে। গত ১০ বছর আগে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২৪ হলেও বর্তমানে তা কমে ১ দশমিক ৭ এ দাঁড়িয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি মাসে ...
যেভাবে জানা যাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির ফলাফল
নিজস্ব প্রতিবেদক: শনিবার প্রকাশিত হচ্ছে ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার ফল । সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন। এরপরই দুপুর আড়াইটায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইল ফেনে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। ...
প্রাথমিকের ফল প্রকাশ : পাসের হার ৯৫.১৮ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এ বছর ৯৫.১৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।শনিবার বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক সমাপনীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যকার পরীক্ষা ভীতি কেটে যাচ্ছে। ফলে তারা পড়ালেখার প্রতি আরো মনোযোগী হচ্ছে।’ তিনি বলেন, ‘শুধু তাই নয়, অল্প বয়সে সনদ (সার্টিফিকেট) ...
গাজায় আবারো ইসরাইলের বিমান ও ট্যাংক হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর জঙ্গিবিমান ও ট্যাংক দিয়ে কয়েক দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর নিয়ে যখন গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে তখন ইসরাইল বার বার গাজার ওপর এ ধরনের হামলা করছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বিকেলে ইসরাইলি বিমানগুলো গাজা উপত্যকার পূর্বে তুফাহ অঞ্চলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে আঘাত হানে। গাজার স্বাস্থ্য ...
প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল আজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। পরে সচিবালয়ে বেলা একটায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং বেলা দুইটায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ ...
নওগাঁয় বাসচাপায় নিহত ২
নওগাঁ প্রতিবেদক: নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল চালক রুহুল আমিন (৩৮) ও আলমগীর হোসেন (৩২) নামে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বেইলী ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন নওগাঁ শহরের দয়ালের মোড়ের বাসিন্দা। থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁর উদ্যেশে সন্ধ্যায় ছেড়ে আসা ‘বরেন্দ্র এক্সপ্রেস’ গেটলক মেইল সার্ভিস (ঢাকা মেট্রো-ব-০২-০০২৮) ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর