১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

ব্রেকিং নিউজ

আজ শুরু হচ্ছে তিন সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা

ডেস্ক রিপোর্ট: আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে আজ মঙ্গলবার। প্রতীক বরাদ্দের পরে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। তফসিল অনুযায়ী, বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ শেষ হয়েছে সোমবার। ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ স্বাক্ষরিত মাঠ পর্যায়ে পাঠানো এক নির্দেশনায় ইতিমধ্যে বলা হয়েছে- প্রতীক পাওয়ার পর প্রচার করা যাবে। নির্বাচন আইন ...

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ যুবক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাদিম ওরফে পঁচিশসহ (৩৫) ও ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মিরপুরের বেড়িবাঁধ এলাকায় পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত নাদিম ওরফে পঁচিশ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী। আরেক জন মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু। ঘটনাস্থল ...

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উকতাই

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের নতুন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ফুয়াত উকতাই। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর নতুন প্রেসিডেন্সিয়াল সরকারের ১৬জন মন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করেন তুর্কি প্রেসিডেন্ট। নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট পদে ফুয়াত উকতাই এর আগে প্রধানমন্ত্রীর সহকারী সচিব ছিলেন। ১৯৬৪ সালে তুরস্কের আনাতোলিয়ায় জন্মগ্রহণ করেন ফুয়াত উকতাই। ১৯৮৫ সালে তিনি চুকোরোভা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলরস ইন ডিগ্রি লাভ করেন। ১৯৯০ ...

সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি ১২ জুলাই

নিজস্ব প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা পুনর্বিবেচনা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১২ জুলাই আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এই মামলায় পাঁচ বছরের সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। ১৬ মে আপিল বিভাগের দেয়া সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে খালেদা ...

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিট নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার পরিকল্পনা সংসদে পেশের পরই এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় বরিস জনসন এএফপিকে জানান,ব্রেক্সিটে স্বপ্নের মৃত্যু হয়েছে। এর আগে একই কারণে জনসনের কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস। ইউরোপীয় ...

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়ায় এক রোগীকে অন্যত্র নিয়ে যাচ্ছেন স্বজনরা। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার দুপুরে প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক শেষে বেসরকারি হাসপাতাল মালিক সমিতি এ ধর্মঘট সাময়িক স্থগিত করে। বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী বলেন, ‘প্রশাসনের আশ্বাস ও জনদুর্ভোগের কথা ...

ভাইজানকে ফের আইনি নোটিশ

বিনোদন ডেস্ক: আইনি ঝামেলা যেন পিছু ছাড়ছে না বলিউড ভাইজান সালমান খানের। একের পর আইনি নোটিশ পেয়েই চলেছেন তিনি। এবার ঝামেলার সূত্রপাত তার মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলের ফার্ম হাউসকে কেন্দ্র করে। যে জায়গায় তার এই ফার্ম হাউসটি রয়েছে সেটি বন দফতরের অধীনে। আর এই অবৈধ নির্মাণের অভিযোগেই সালমান ও তার পরিবারকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র বনদফতর। সাত দিনের মধ্যে ওই নোটিশের ...

সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪ সালের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হয়েছে। এতে ২৯ হাজার ৫৫৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২০ এপ্রিল থেকে ৪ ধাপে এ পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে যা নোটিশ বোর্ডে প্রদর্শন ...

সৌদি আরবে জঙ্গি হামলায় বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একটি চেক পয়েন্টে জঙ্গি হামলায় সৌদি আরবের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম-পরিচায় জানা সম্ভব হয়নি। খবর আরব নিউজ’র। রবিবার বিকেলে দেশটির কাসিম প্রদেশের বুরাইদহ এলাকার একটি চেক পয়েন্টে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে। জানা যায়, স্থানীয় সময় রবিবার বিকেল পৌনে ৪ ...

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গতকাল রবিবার রাত সোয়া ১১টার দিকে বনানীর একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে ইসহাককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকার তারুণ্যের শক্তিকে দমিয়ে রাখতেই এভাবে একের পর ...