ক্রীড়া ডেস্ক: কাঁদছে ইংল্যান্ড। এমন পরাজয় তাদের ভাগ্যে ছিল! যেন নিজেদেরকে বিশ্বাসই করতে পারছে না তারা। আমুদে ইংলিশ ভক্তরা তো প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, এবার বিশ্বকাপটা তাদের। বুধবার রাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরুর প্রথম ৫ মিনিটের মধ্যেই যখন ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড তখন যেন ভূমিকম্প হচ্ছিল ইংল্যান্ডে। বড় দিনের চেয়েও বেশি মানুষ রাস্তায় নেমে এসেছিল। তারা এ গোলকে সেলিব্রেট করেন ...
ব্রেকিং নিউজ
ফিরিয়ে দেয়া হলো খালেদার ব্রিটিশ আইনজীবীকে
নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে তিনি লন্ডন থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি না নিয়ে লন্ডনের ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেয়। ভারতে লর্ড কার্লাইলের অভ্যর্থনা টিমের পক্ষ থেকে লুবনা আসিফ এসব তথ্য সাংবাদকদেরকে নিশ্চিত ...
খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তির আদেশ মুলতবি
নিজস্ব প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩১ জুলাইয়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তির আদেশ মুলতবি করেছেন আপিল বিভাগ। তবে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ না করতে পারলে রিভিউ আবেদন বিবেচনা করবেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের ...
আসছে ৪০তম বিসিএস, নেওয়া হবে ২ হাজার
ডেস্ক রিপোর্ট: একটি বিশেষ বিসিএসের পর এবার আসছে ৪০তম বিসিএস। এটি সাধারণ বিসিএস হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, খসড়া চূড়ান্ত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পিএসসি মনে করছে, এই বিসিএসেও আবেদন তিন লাখ ছাড়িয়ে যেতে পারে। পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩ আগস্ট এবং ৮ আগস্ট ৩৮তম ...
খালেদা জিয়া-গয়েশ্বরকে গ্রেফতারের নির্দেশ
আদালত প্রতিবেদক: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। এর আগে মামলার বাদি এবি সিদ্দিকীর পক্ষে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ। মামলা সূত্রে জানা গেছে, ...
‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা শেষ হয়নি’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ সাবেক নির্বাচন কমিশানার ও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাখাওয়াত হোসেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার থাকা আবশ্যক। যে প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, সেই প্রেক্ষাপট থেকে বাংলাদেশ এখনো বের হতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি আরো কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচনে অভ্যস্ত হতো। কিন্তু সেটা হয়নি। তাই নির্বাচনের ...
‘বিদ্যুৎখাতে এখন বেসরকারি বিনিয়োগ বাড়ছে’
নিজস্ব প্রতিবেদক: মহেশখালীতে ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের (জিই) সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। চুক্তির আওতায় উৎপাদিত বিদ্যুতের ৫১ শতাংশ মালিকানা থাকবে পিডিবির, ৩০ শতাংশ জিই’র এবং বাকি ১৯ শতাংশ জিই ও বিপিডিবি উভয়ের মালিকানা থাকবে। এতে ব্যয় হবে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ওই চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত ...
সরকার নয়, আদালতই খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী হয়েও এতিমের টাকা আত্মসাতের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তিনি (খালেদা জিয়া) ১০ বছর নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পেয়েও আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। সরকার নয়, আদালতই তাকে (খালেদা জিয়া) জেলে পাঠিয়েছে। এটা নারী সমাজের জন্যই লজ্জা।’ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের ...
রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামাল আড়তে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার বিকাল ৫টার দিকে কারওয়ান বাজারের কাঁচামাল আড়তে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকাল ৫টার দিকে কারওয়ান বাজারের কাচামাল আড়তের একটি দোকানে আগুন লাগে। প্রথমে বাজারের দোকানদাররা আগুন নেভোনোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা ...
‘বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলে বাংলাদেশ রসাতলে যাবে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলে বাংলাদেশ রসাতলে যাবে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একদিনের জন্য বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলে দেশে রক্তের নদী বয়ে যাবে, একদিনেই দেশ সন্ত্রাসের লীলাভূমি হয়ে যাবে, পুরনো হাওয়া ভবন পুরনো খাওয়া ভবনে রূপান্তর হবে। আজ দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে নারী নেতৃত্বের ওপর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর