নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে। জার্মানির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী নিলস অ্যানেন দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী তার দৃঢ় আস্থা প্রকাশ করে ...
ব্রেকিং নিউজ
রাতে মাঠে নামছে মাশরাফিরা
ক্রীড়া ডেস্ক: ২২ জুলাই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে গায়ানায়। এর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সফরকারীরা। আজ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে মাশরাফি-সাকিবরা। জ্যামাইকার কিংস্টনে টাইগারদের প্রতিপক্ষ ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। টেস্ট সিরিজ বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সেই স্মৃতি ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ...
খালার বাড়িতে বেড়াতে এসে দুই বোনের মৃত্যু
জেলা সংবাদদাতা: দুই ভাই ও দুই বোনের মধ্যে দুই বোনই বড়। বড় বোন সাদিয়া আক্তার (১০) চতুর্থ শ্রেণীর ছাত্রী ও ছোট বোন শিমলা আক্তার (৭) প্রথম শ্রেণীতে পড়াশুনা করতো। খালার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো তারা। বৃহস্পতিবার দুপুর একটার দিকে নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর ব্রিজ এলাকায় নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। জানা যায়, ছোট বোনকে ...
এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন। বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বারিধারার বাসায় তার হাতে ফুল দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা উপস্থিত ছিলেন। শাফিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘আমি জাতীয় পার্টিতে যোগ দিয়েছি। এই খবরটি সত্য। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ আমাকে ...
‘দাবি আদায় না হলে ফের কর্মসূচি’
নিজস্ব প্রতিবেদক: জাতীয়করণের দাবি ৩০ জুলাইয়ের মধ্যে পূরণ না হলে ১২ আগস্ট থেকে ফের কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনের সংগঠনের নেতারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে তারা বলেন, মাদরাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে চলতি বছরের ১-১৬ জানুয়ারি পর্যন্ত অবস্থান ধর্মঘট, অনশন ...
চবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে দুই শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা করেছে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে সামনে মানববন্ধন করতে গেলে এই হামলা চালানো হয়। এতে ৫ শিক্ষার্থী আহত হয়। মানববন্ধনের ব্যানার কেড়ে নেয়ার পাশাপাশি ছাত্রলীগ কর্মীরা উপস্থিত কয়েকজন শিক্ষককেও গালিগালাজ করে। জানা যায়, সমাজতত্ত্ব বিভাগের সহযোগী ...
মা-মেয়েকে জবাই করে হত্যা, স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় মেডিকেল কলেজ ছাত্রী মেয়ে ও মায়ের গলাকাটা মরদেহ ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাদের তিন জনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকা- । আজ বৃহ¯পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তদন্ত না করে এ বিষয়ে স্পষ্ট কোন ধারণা দেয়া যাচ্ছে ...
অবুঝ ছেলে-মেয়েদের দিয়ে বিএনপি কোটার আন্দোলন করাচ্ছে: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবি নিয়ে অবুঝ ছেলে-মেয়েদেরকে দিয়ে বিএনপি আন্দোলন করাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সহিংসতার রাজনীতি করে না। কোটা সংস্কারের দাবি নিয়ে অবুঝ ছেলে-মেয়েদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে বিএনপি। বিএনপি আন্দোলন করতে না পেরে অন্যদের দিয়ে দেশে অরাজগতা সৃষ্টি ...
মুন্সীগঞ্জে লরিসহ বেইলি ব্রিজ ধস, যোগাযোগ বন্ধ
জেলা সংবাদদাতা: বালিগাঁও-লৌহজং-মাওয়া ঢাকা সড়কের লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া ছাতা মসজিদ বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে লৌহজং উপজেলা সদর এবং আশপাশের এলাকার সঙ্গে ঢাকার সহজপথের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সিমেন্টভর্তি ১০ চাকার লড়িটি ঢাকার দিক থেকে লৌহজংয়ের দিকের আসার পথে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে ধসে পড়ে। ফায়ার সর্ভিস এসে লরিটির চালকের কক্ষে গিয়ে দেখে, ভেতরে কোনো লোক নেই। ধারণা ...
ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দিল ছিনতাইকারীরা
জেলা সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবির দরগাতলা রেলগেট এলাকায় ছিনতাইয়ের পর চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই যাত্রীকে ফেলে দেয় ছিনতাইকারীরা। এতে মুনির হোসেন (২২) নামে এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোস্তাফিজুর রহমান (২২) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে খুলনাগামী সীমান্ত একপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। নিহত মুনির পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মমতাজের ছেলে। আহত মোস্তাফিজুর দিনাজপুরের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর