১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৫

ব্রেকিং নিউজ

সাঈদ খোকন বললেন: জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখার আছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, অতীতে আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে যুবলীগ বড় ভূমিকা পালন করেছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সংবর্ধনায়ও যুবলীগ সেই অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আগামীকালের শেখ হাসিনার সংবর্ধনাকে স্মরণকালের শ্রেষ্ঠ করার লক্ষ্যে যুবলীগ কাজ করে যাবে। আজ শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সফল করার ...

গরমে প্রাণ গেল ৫০০ মুরগির

জেলা সংবাদদাতা: প্রচণ্ড রোদ ও মাত্রাতিরিক্ত তাপ সহ্য করতে না পেরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রায় ৫০০ মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে উপজেলার বিভিন্ন পোলট্রি খামারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে খামারের মালিকরা দুশ্চিন্তায় থাকলেও মুরগি মৃত্যুর সঠিক হিসাব দিতে পারেনি উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর। উপজেলার মোল্লাপাড়া গ্রামের ‘বর্ষা পোল্ট্রি খামার’ এর মালিক মো. সাত্তার বলেন, ‘গত দুইদিনের ...

সাভারে বেসরকারী হাসপাতালে র‌্যাবের অভিযান, সিলগালা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সাভারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, হাসপাতালের লাইন্সেস না থাকা ও চিকিৎসক সংকটের কারনে একটি বেসরকারী হাসপাতাল বন্ধ করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার র‌্যাব ৪-এর ভ্রাম্যমাণ আদালতে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম সাভারের তালবাগ এলাকায় সাভার সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড বন্ধ করে দেয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম জানান, বৃহস্পতিবার দুপুরে সাভার ...

বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টার কিছু পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা ও সব রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছে বিএনপি নেতাকর্মীরা। তবে ...

বাংলাদেশে প্রতি হাজারে ৩.৬৭ জন মানুষ ‘আধুনিক দাসত্বের’ শিকার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে প্রায় ৬ লাখ মানুষ আধুনিক দাসত্বের অধীনে বাস করছে। বৃহস্পতিবার প্রকাশিত ‘গ্লোবাল স্লেভারি ইনডেক্স’ বা বৈশ্বিক দাসত্ব সূচকে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। সূচকে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯২তম। জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রম, যৌন বাধ্যকতা ও জোরপূর্বক বিয়ে ইত্যাদি বিষয় বিবেচনা করা হয় আধুনিক দাসত্বের ক্ষেত্রে। এসব বিষয় বিবেচনা করে সূচকে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি ১০০০ ...

বিশ্বের জন্য হুমকি ইরান: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-ইসরায়েল সম্পর্ক। আর তারই জের ধরে এবার ইউরোপসহ গোটা বিশ্বের নিরাপত্তার জন্য ইরান হুমকিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েল সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য এর আগেও ইরানকে দায়ী করে নেতানিয়াহু বলেছিলেন, ইরান ...

শনিবার রাতে ঢাকা আসছেন রুশনারা আলী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত এমপি রুশনারা আলী। আগামীকাল শনিবার রাতে তিনি বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছিল। শনিবার রাতে ঢাকা আসলেও তার আনুষ্ঠানিক সফর শুরু হবে রোববার থেকে। যুক্তরাজ্যের মূল ...

২৩ শর্ত মেনে নিয়েই সমাবেশের প্রস্তুতি শেষ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে সভাপতিত্ব করবেন। তবে ঢাকা মহানগর পুলিশ বলছে, ২৩টি শর্ত সাপেক্ষে বেলা ২টা থেকে বিকাল ...

‘বিজয়ের নিশ্চয়তা দিয়ে বিএনপিকে নির্বাচনে আনা হবে না’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয়তাবাদী নির্বাচন কমিশন চায়। তারা তো চায় তাদেরকে নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিতে হবে, তাহলে তারা নির্বাচনে আসবে। তবে বিজয়ের নিশ্চয়তা দিয়ে কাউকে নির্বাচনে আনা হবে না। আজকে বিএনপি নেতিবাচক রাজনীতির মাধ্যমে ভাটায় আছে। এখানে কখন জোয়ার আসবে সেটা আল্লাহই ভালো জানে। আজ শুক্রবার বেলা ১১টায় ...

চট্টগ্রাম ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

জেলা সংবাদদাতা: সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে চট্টগ্রাম ও কুমিল্লায় আরও তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় দুজনের নিহত হওয়ার খবর দিয়ে র‌্যাব বলেছে, ঘটনাস্থল থেকে তারা গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অন্যদিকে কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মাদক মামলার এক আসামি বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত ...