১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪২

ব্রেকিং নিউজ

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। তাঁর বহরে থাকা ৬ থেকে ৭টি গাড়ি হামলাকারীরা ভাঙচুর করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বহরে থাকা মির্জা ফখরুলের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইউনুস প্রথম আলোর কাছে দাবি করেন, আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে। মো. ইউনুসের আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের ...

কার্যতালিকা থেকে বাদ হাওলাদার-মীর নাসিরের রিট

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির নেতা রুহুল আমীন হাওলাদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির এবং নাসিরের ছেলে ব্যারিস্টার মীর হেলালের রিট কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি তরিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার ওই তিন প্রার্থীর দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেন। বিষয়টি সময় ...

বৃহস্পতিবার সাতটি পথসভা করবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়া থেকে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ফেরার পথে সাতটি স্থানে পথসভা করবেন। এই সাতটি স্থান হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ড। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান ...

‘ভোট দিতে হবে নৌকাতেই’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক। বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে সব অর্জনের পেছনে এই নৌকার ভূমিকা সবার চেয়ে বেশি। তাই দেশকে এগিয়ে নিতে হলে নৌকার সঙ্গেই থাকতে হবে। যারা ক্ষমতায় যাওয়ার পর শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন এমন কাউকে ভোট দেয়া যাবে না। নির্বাচনে ভোট দিতে হবে নৌকাতেই। মঙ্গলবার সকালে রাজশাহী-২ (সদর) আসনে ...

খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে বিভক্ত আদেশ হাইকোর্টের

আসন্ন জাতীয় নির্বাচনে তিনটি আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। মঙ্গলবার তার মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ দ্বিধাবিভক্ত আদেশ দেন। খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিতয়ে রুল জারি করেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার মনোনয়নপত্র ...

সিঙ্গাপুর গেলেন এরশাদ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাত পৌনে ১১টায় এসকিউ-৪৪৭ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার বিষয়টি নিশ্চিত করেছেন। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. ...

ঢাকার ২০ আসনে ভোটের লড়াইয়ে ১৬৪ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া শেষ হয়েছে গতকাল সোমবার (১০ ডিসেম্বর)। এর আগেই অবশ্য মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষ হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, সারাদেশে ভোটের মাঠে লড়বেন এক হাজার ৮৪১ প্রার্থী। এর মধ্যে ঢাকার ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৪ জন প্রার্থী। প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তবে আচরণবিধি নিরূপণে প্রতিটি আসনে একজন করে ম্যাজিস্ট্রেট ও দু’জন ...

খালেদা প্রার্থী হতে পারবেন কি না জানা যাবে আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন কি না তা আজ মঙ্গলবার জানা যাবে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ এ বিষয়ে আদেশ দেবেন। খালেদা জিয়ার পৃথক তিনটি রিট আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি শেষে আদেশের এদিন নির্ধারণ করেন আদালত। এদিকে খালেদা জিয়ার মামলার শুনানি শুনতে গতকাল দুপুরে হাইকোর্টে হাজির ...

বিদেশে বসে তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করেছেন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে তাদের চেয়ারপারসনের কার্যালয় ও কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের অপদস্থ করা হয়েছে এবং দলীয় কার্যালয় ভাঙচুর করতে দেখা গেছে। এ থেকেই প্রমাণিত হয়, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মবহির্ভুত ও অগণতান্ত্রিক পন্থায় পরিচালিত হয়েছে এবং ব্যাপক মনোনয়ন বাণিজ্য সংঘটিত হয়েছে। তাদের ...

নিজের নিরাপত্তা চেয়ে আমানের ছেলের চিঠি

ঢাকা-২ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ ও নিজের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছেন। সোমবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে চিঠি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে। চিঠিতে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। ইরফান ইবনে আমান স্বশরীরে নির্বাচন ভবনে গিয়ে সচিবের দফতরে এই চিঠি দেন। পরে ...