নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান পরিস্থিতি কূটনীতিকদের অবহিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই দাবি করে তিনি তাদের উদ্দেশে বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে যা হচ্ছে তা নজিরবিহীন। নির্বাচনকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। সরকার এবং নির্বাচন কমিশন মিলে দেশে একটি প্রহসনের নির্বাচন আয়োজনের সবরকম প্রস্তুতি ...
ব্রেকিং নিউজ
বিএনপি-জামায়াত যেন ভুয়া ব্যালট ব্যবহার করতে না পারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০ ডিসেম্বর লুটেরা, রাজাকার, জামায়াতকে প্রত্যাখ্যান করুন। তাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন। তারা যেন কোনোভাবেই ভুয়া ব্যালট ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের আগে ভিডিও কনফারেন্সের শুরুতেই বক্তব্যে তিনি এ কথা বলেন। ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্স করেন তিনি। প্রধানমন্ত্রী ...
ভোটে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে সমন্বয় সেল গঠন করবে ইসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সমন্বয় সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দুই দিন আগে থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে অবহিত করবে এ কমিটি। প্রয়োজনে কমিশনের নির্দেশনা এ কমিটির মাধ্যমে মাঠ পর্যায়ে পৌঁছে দেয়া হবে। ইসি সূত্র জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ কমিটির ...
হামলা আওয়ামী লীগের প্রচার ক্যাম্পে, প্রতিবাদ-নিন্দা জামায়াতের
রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেম ভাঙচুরের অভিযোগ করে দলটি। অভিযোগের ভিত্তিতে ১০ জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদিও হামলায় আওয়ামী লীগের সন্দেহের তীর জামায়াতের দিকেই। বুধবার জামায়াতে ইসলামীর ঢাকা-১৫ সংসদীয় আসনের মিডিয়া সমন্বয়ক মু. আতাউর ...
যেনতেনভাবে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা নেই: প্রধানমন্ত্রী
এমন কোনো আকাঙ্ক্ষা নেই যে যেনতেনভাবে ক্ষমতায় আসতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ীদের এক সমাবেশে একথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমার এমন কোনো আকাঙ্ক্ষা নেই যে যেনতেনভাবে ক্ষমতায় আসতে হবে। জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারি, আলহামদুলিল্লাহ। যদি না পারি কোনো অসুবিধা নেই। কিন্তু দেশে শান্তি বজায় ...
গণনাকারীদের সামান্য ভুলে অরাজক পরিস্থিতি হতে পারে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ফলাফল গণনাকারীদের নির্দেশ দিয়ে বলেছেন, ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। আজ বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যারসংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে ...
দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানালেই তাকে শ্রদ্ধা জানানো হয় না: ড. কামাল
দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানালেই তাকে শ্রদ্ধা জানানো হয় না বলে মন্তব্য করেছেন তার (শেখ মুজিবুর রহমান) একসময়ের ঘনিষ্ঠ সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন। আজ বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, আমাদের সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে। এই সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষর করে গেছেন। অথচ ...
ভোট গণনাকারীর ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়: সিইসি
ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভুলে নির্বাচন যাতে ব্যহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কেএম নুরুল হুদা। আজ বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) শীর্ষক এ প্রশিক্ষণে নির্বাচনের ফল ঘোষণা ও গণনাকারী ব্যক্তিরা অংশ নেন। ...
বিএনপির ইশতেহার ভোট আদায়ের ফন্দিমাত্র: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ইশতেহারের প্রতিশ্রুতিগুলো রঙিন বেলুন। তারা যদি ক্ষমতায়ও আসে, তা সঙ্গে সঙ্গে চুপসে যাবে। ইশতেহারে নির্বাচনে জেতার জন্য কতগুলো অলীক, অবাস্তব স্বপ্ন তুলে ধরছেন তারা। এই ইশতেহার রক্ষা করা অসম্ভব। জনগণকে ধোঁকা দিয়ে ভোট আদায় করার এটি একটি ফন্দিমাত্র। মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব ...
মাহবুব তালুকদার সত্য বলেননি: সিইসি
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই—নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের করা এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।’ আজ মঙ্গলবার রাঙামাটিতে একাদশ সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। গতকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর