১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৫

ব্রেকিং নিউজ

ফিরে দেখা ২০১৮ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের বছরে বাকি সবকিছুই চলে যায় পেছনের পাতায়। রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ঐতিহাসিক কীর্তির পরও তাই ফুটবলের ২০১৮ সালটা শুধুই ফ্রান্সের। গত ১৫ জুলাই মস্কোর লুঝনিকিতে গোলপ্রসবা ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২০ বছর পর বিশ্বসেরার মুকুট পুনরুদ্ধার করেছে ফ্রান্স। দস্যি-দামাল তারুণ্যের তেজ বিশ্ব মঞ্চে ছড়িয়েছে ফরাসি সৌরভ। ফেভারিট তত্ত্বকে অচল প্রমাণ করা পালাবদলের এই ...

ফের বিয়ের পিঁড়িতে বসছেন নুসরাত!

বিনোদন ডেস্ক: টলিপাড়ায় অনেক আগে থেকেই গুঞ্জন আছে নুসরাত জাহানের বিবাহিত জীবন নিয়ে, তবে কখন নুসরাত স্বীকার করেনি। সম্প্রতি আবারও বিয়ে করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। এজন্য পর্দার আড়ালে থাকা স্বামীকে ডিভোর্স দিচ্ছেন তিনি। রাজ চক্রবর্তীর শত্রু ছবিতে প্রথম জিতের সঙ্গে অভিনয় করেন নুসরাত। এরপর খোকা ৪২০, খিলাড়ি, অ্যাকশন, সন্ধ্যা নামার আগে, জামাই ৪২০, জুলফিকার, ওয়ান ছবিগুলো অভিনয় করে ...

বেবী নাজনীনকে ধানের শীষ দিতে ফখরুলের চিঠি

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে ধানের শীষ প্রতীক দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনের ধানের শীষের প্রার্থী ছিলেন মো. আমজাদ হোসেন সরকার। সৈয়দপুর পৌরসভার মেয়র পদে বহাল থাকার কারণে সোমবার উচ্চ আদালতে তার প্রার্থিতা স্থগিত হয়। ফলে মঙ্গলবার এ চিঠি দেয়া ...

ইন্দোনেশিয়ায় সুনামিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নারী-শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরির একটি অংশ ধসে সৃষ্ট সুনামিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪২৯ জনে পৌঁছেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতের সংখ্যা এক হাজার ৪৫৯ এবং নিখোঁজ রয়েছে ১৫০ জন। নিখোঁজদের সন্ধানে দক্ষিণ সুমাত্রার দক্ষিণ লাম্পাং, সেরাং ও প্যানদেলাংয়ের উপকূলীয় অঞ্চলজুড়ে ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। তা সত্ত্বেও বাড়ানো ...

ভিডিও কনফারেন্সে আজ তিন জেলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন জেলায় নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে তার বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।’ এর আগে আওয়ামী লীগ সভাপতি ভিডিও কনফারেন্সে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল, গাইবান্ধা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনী ...

বিএনপি প্রার্থীরা মাঠে নেই, আছেন কূটনৈতিক মিডিয়ার সঙ্গে: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবান্তর ও ভুয়া অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি। নির্বাচনী প্রচারে তাদের প্রার্থীরা মাঠে নেই, আছেন কূটনৈতিক মিডিয়ার সঙ্গে। বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কোম্পানীগঞ্জে বজলুর রহমান বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত ...

সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। রাজধানীর পুরোনা পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন হবে। গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি এ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ ...

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিলেন

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দেন । সিলেট-১ আসনে এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির। প্রধানমন্ত্রীর উপপ্রেস ...

বিচার আপনাদের হবেই, এখানে না হলেও পরকালে: ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর কোনো আঘাত আসলে ভয়াবহ পরিণতি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার পুলিশকে মানুষের ওপর লেলিয়ে দিয়েছে। পুলিশকে ব্যবহার করে যেভাবে হয়রানি, গ্রেফতার করা হচ্ছে তা সংবিধানপরিপন্থী। তফসিল ঘোষণার পরও পুলিশ যেভাবে গ্রেফতার চালাচ্ছে সেটি লজ্জাকর। এর জন্য ক্ষমতাসীনদের শাস্তি পেতে ...

সালামের প্রচারণায় হামলা, মাইক কেড়ে নেয়ার অভিযোগ

ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালামের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় প্রচার মাইক কেড়ে নেয়া ও মনির নামে এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ করেছেন প্রার্থী নিজেই। তিনি জানান, নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর আদাবর সুনিবিড় হাউজিংয় এলাকায় প্রচার মাইক কেড়ে নেয়া হয়। এ সময় বিএনপির কর্মী মনিরকে কুপিয়ে আহত করা হয়। আহত মনির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা ...