শীত মৌসুম যেতে না যেতেই ঢাকার দুই সিটিতেই বেড়েছে মশার উপদ্রব। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ সর্বত্রই মশার প্রকোপ দেখা যাচ্ছে। বর্ষার আগেই মশা বেড়ে যাওয়ায় নগরবাসীকে তাড়া করছে গত ডেঙ্গু মৌসুমের ভয়। মশকনিধনে এখনই কার্যকর ওষুধ ছিটানোর কর্মসূচি হাতে না নিলে এবার গেল মৌসুমের ভয়াবহতা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঢাকায় যে পরিমাণ মশার ক্ষেত্র শুধু ওষুধ ছিটিয়েই তা ...
ব্রেকিং নিউজ
বিয়েবাড়িতে শুধু শোকের মাতম : বর-কনের নৌকাডুবিতে ছয় লাশ উদ্ধার, নিখোঁজ ৩
ব্যুরো প্রধান : শুক্রবার রাত সাতটার দিকে রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকার বিপরীতে মাঝপদ্মায় বর-কনেবাহী দুই নৌকাডুবির ঘটনায় আজ শনিবার বিকাল পর্যন্ত নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বর জীবিত অবস্থায় বর উদ্ধার হলেও কনেসহ তিনজন এখনো নিখোঁজ। তাদের জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন স্বজনরা। স্বজন হারানোর এই শোকে উবে গেছে বিয়েবাড়ির আনন্দ। বাড়িতে এখন শুধুই শোকের মাতম। মাস দেড়েক ...
‘দেশে যেকোনো সময় শনাক্ত হতে পারে করোনা’
বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। দেশে যেকোনো সময় এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হতে পারে বলে সতর্ক করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। এজন্য সবাইকে এ ব্যাপারে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা শনিবার দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংকালে বলেন, ‘যেকোনো সময় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হতে পারে। তাই ...
বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা পরিবারের, মুক্তি দাবি
দেশজনতা অনলাইনঃ কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘মানবিক কারণে এবং শরীরের অবস্থা বিবেচনা নিয়ে তাকে মুক্তি দেওয়া উচিত। এখন তার শরীরের যে অবস্থা, এরপর তাকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবো কিনা, জানি না!’ শনিবার (৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে বেগম খালেদা জিয়ার ...
কুয়েত যেতে ‘করোনামুক্ত’ সনদ লাগবে না
দেশজনতা অনলাইনঃকুয়েত যেতে ‘করোনামুক্ত’ সনদ আর লাগছে না। এ সংক্রান্ত আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (৬ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চেনসারি মোহাম্মদ আনিসুজ্জামান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে করোনা ভাইরাসমুক্ত মেডিক্যাল সার্টিফিকেট নেওয়ার বিষয়ে জারি করা ...
করোনা মোকাবিলায় গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ
দেশজনতা অনলাইনঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধের অংশ হিসেবে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শনিবার (৫ মার্চ) রাজধানীর আইইডিসিআরে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সম্ভব হলে গণপরিবহন ব্যবহার না করার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর ...
আদায় অযোগ্য ঋণ কত?
কাগজে-কলমে খেলাপি ঋণ কমলেও ব্যাংক খাতে আদায় অযোগ্য ঋণের পরিমাণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ব্যাংক খাতে আদায় অযোগ্য ঋণ এখন ৮১ হাজার ৮৭৯ কোটি টাকা। এই ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে শতভাগ প্রভিশন রাখতে হয়, যাকে অর্থনীতির ভাষায় মন্দ ঋণ বলা হয়, যা ফেরত পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এক বছর আগে এই মন্দ ঋণের পরিমাণ ছিল ৮০ হাজার ১১৬ কোটি টাকা। ...
ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
ঋতু চক্রের আবর্তে আর বাতাসে জ্বলীয়বাষ্পের সংস্পর্শে আকাশে হঠাৎ মেঘমালার সৃষ্টি হয়েছে। ফলে সারাদেশেই আকাশ মেঘাচ্ছন্ন। দেশের বিভিন্ন স্থানে ভোররাতে বৃষ্টির পরিমাণ বেশি ছিল। সকালেও ঝিরিঝিরি বৃষ্টি ছিল অনেক জায়গায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। বিকালে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রবিবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর ...
মশার ওষুধ নিম্নমানের: কাউন্সিলর মিয়াজী
সিটি করপোরেশনের সরবরাহকৃত মশা নিধনের ওষুধে মশা মরছে না বলে অভিযোগ করেছেন খোদ সিটি করপোরেশনের কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী। তিনি দক্ষিণ সিটির ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার মতে, মশা নিধনের ওষুধ অতি নিম্নমানের। ফলে এর মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে নগরীর মশা ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোর নাম উঠে আসে। জরিপ অনুযায়ী, দুই সিটির মোট ১১টি ওয়ার্ডকে ...
খালেদা জিয়াকে কারাগারে রেখে মুজিববর্ষ উদযাপন প্রহসন: মির্জা ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে মুজিববর্ষ উদযাপন করা একটি প্রহসন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ মার্চ) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় সঙ্গে ছিলেন ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। খালেদা জিয়ার কারাগারে থাকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা একটা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর