দেশজনতা অনলাইনঃ ২০১৭ ও ২০১৮ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় এটি প্রকাশ করে। ২০১৭ সালের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা এবং ২০১৮ সালের জন্য পেয়েছেন অভিনেতা প্রবীর মিত্র ও এমএ আলমগীর। এবার দুই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ (২০১৭) ও ‘পুত্র’ (২০১৮)। শ্রেষ্ঠ অভিনেতা ...
ব্রেকিং নিউজ
স্বামীর হাতে স্ত্রী হত্যা এত বেশি কেন?
দেশজনতা অনলাইনঃ নারীর অধিকার ও সুরক্ষায় বেশকিছু আইন কার্যকর থাকলেও ঘরেই বেশি অরক্ষিত নারী। পারিবারিক নির্যাতনের ঘটনায় স্বামীর হাতে স্ত্রী হত্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, পুরুষতান্ত্রিক সমাজে প্রতিকূলতাকে জয় করা নারীরা সবসময়ই পরিবার ও সমাজে চক্ষুশূল। ফলে যে পুরুষ নারীর এগিয়ে চলায় চাপ বোধ করেন, তিনি দমনের মধ্য দিয়েই নিজের অক্ষমতাকে ঢাকতে চেষ্টা করেন। আর এই টানাপড়েনে স্বামীর হাতে ...
বাগদাদির স্ত্রী-বোন আটক, বৈঠকে বসছেন ট্রাম্প-এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিরিয়া থেকে সম্প্রতি নিহত হওয়া আইএস নেতা আবু বকর আল বাগদাদির এক স্ত্রী ও বোনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। তুরস্কের এমন দাবির পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার এই দুই প্রেসিডেন্টের এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক উপলক্ষে আগামী সপ্তাহে ...
নয়াপল্টনে খোকাকে বিএনপির শেষ শ্রদ্ধা
একসময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মী বেষ্টিত হয়ে আসতেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। দলীয় কাজকর্ম সেরে যখন চলে যেতেন তখনও তাকে ঘিরে থাকত নেতাকর্মীদের জটলা। সেই কার্যালয়ের সামনে দীর্ঘদিন পর আসলেন অবিভক্ত ঢাকার সাবেক এই মেয়র। তবে জীবিত আসেননি, এসেছেন কফিনবন্দি হয়ে। বিএনপির ভাইস চেয়ারম্যান খোকাকে শেষবারের মত বিদায় জানাতে তাই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। বৃহস্পতিবার ...
‘শঙ্কার মেঘ’ কাটিয়ে রাজকোটের আকাশে ঝলমলে রোদ
দিল্লির বায়ু দূষণের শঙ্কা দূর করে হয়েছিল ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি। রাজকোটে দ্বিতীয় ম্যাচেও অনিশ্চয়তা তৈরী করেছে আরব সাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় মহা। কিন্তু বৃহস্পতিবার সকালের ঝকঝকে আকাশ বলে দিচ্ছে ম্যাচ নিয়ে শঙ্কা নেই। সকাল থেকেই রাজকোটের আকাশে ঝলমলে রোদ। তাই যথাসময়েই ম্যাচ আয়োজনের আশা করছে আয়োজকরা। অবশ্য আগের দিন বুধবার বিকেলে কালো মেঘ জড়ো হয়েছিল, সন্ধ্যায় শুরু হয়েছিল তীব্র ঝড় ...
সংসদের দক্ষিণ প্লাজায় খোকার প্রথম জানাজা
দেশজনতা অনলাইন : বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনার পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে জানাজাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অবিভক্ত ঢাকা সিটির প্রাক্তন মেয়রের মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। সাদেক হোসেন খোকার দুই ছেলে ইশরাক হোসেন ও ইশফাক হোসেন ...
‘বাবার বুকে চাপা কষ্ট, তিনি বাক্সবন্দি হয়েই আসলেন’
আমার বাবার বুকে চাপা কষ্ট রয়েছে। তিনি নিজ দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন নি। তিনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে এখানে এসেছেন। তিনি ২০১৭ সালে পাসপোর্ট নবায়ন আবেদন করেও সেটা পাননি। বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার জানাজার আগে তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি যে দিন নিউইয়র্ক গেলাম সেদিন আমার বাবা শেষ কথা ...
জীবিত মুক্তিযোদ্ধা খোকাকে নিজ দেশে ঢুকতে দেয়নি সরকার: মির্জা ফখরুল
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় সরকার নিজ দেশে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় নিজ দেশে ঢুকতে দেয়নি সরকার। এটি জাতির জন্য লজ্জার। এ রকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।’ বৃহস্পতিবার (৭ নভেম্বর) শেরেবাংলা নগরে ‘জাতীয় বিপ্লব ...
খোকাকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। ভক্ত, আর সহকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবারের মতো এই গেরিলা মুক্তিযোদ্ধার প্রতি তাদের শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছেন। অবিভক্ত ঢাকা সিটির সাবেক এই মেয়রকে শহীদ মিনারে নেওয়া হবে এমন খবরে আগে ...
‘জাবি উপাচার্যকে রক্ষায় ছাত্রলীগের ছেলেরা দানবে পরিণত হয়েছে’
দেশজনতা অনলাইনঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাঁচাতে ছাত্রলীগ ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘গত ঈদে উপাচার্য ছাত্রলীগের ছেলেদের এক কোটি ৬০ লাখ টাকা সেলামি দিয়েছেন। পরে তার কাছে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ৮৬ কোটি টাকা চাঁদা দাবি করেন। সেই ভিসিকে রক্ষার জন্য এবার ছাত্রলীগের সোনার ছেলেরা দানবে পরিণত হয়ে বিশ্ববিদ্যালয়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর