১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১০

ব্রেকিং নিউজ

চাহিদার চেয়ে দেশে অনেক বেশি লবণ মজুত রয়েছে: শিল্প মন্ত্রণালয়

বর্তমানে দেশে চাহিদার চেয়ে অনেক বেশি লবণ মজুত রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌসী বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাহিদার তুলনায় লবণ বেশি থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে লবণের ঘাটতি সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। দেশে লবণের সংকট নেই এবং সংকট হওয়ার সম্ভাবনাও নেই। এতে বলা হয়, সিলেট ...

বুধবার থেকে ট্রাক শ্রমিকদের কর্মবিরতি

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন শুরুর পর থেকে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধের পর এবার সারাদেশে ট্রাক চলাচল বন্ধের ঘোষণা এসেছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নতুন সড়ক পরিবহন আইন স্থগিত করে সংশোধনের জন্য ৯ দফা দাবি উপস্থাপন করেছে। সংগঠনটি আগামীকাল বুধবার (২০ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ...

তিন মাসে মেয়াদোত্তীর্ণ ৩৪ কোটি টাকার ওষুধ ধ্বংস

তিন মাসে ৩৪ কোটি সাত লাখ ৬৯ হাজার ১৪৩ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও নকল ভেজাল ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৯০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার আদালতে গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ‘মেয়াদোত্তীর্ণ ও নকল ভেজাল ওষুধ বিক্রয়ে গৃহীত কার্যক্রম’ শীর্ষক ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি ...

এবার লবণ নিয়ে হুলস্থুল বাঁধানোর চেষ্টায় অসাধু চক্র

জোগান ও সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দেশের কয়েকটি জেলায় লবণের দাম বাড়ার গুজব ছড়ানো হয়েছে। একারণে লবণ সংগ্রহ করে রাখতে দোকানে ভিড় করছেন সাধারণ ক্রেতারা। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা মুনাফা লোটার চেষ্টা করছে। এরইমধ্যে কয়েকটি জেলায় স্থানীয় প্রশাসন বেশকিছু ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছে। তবে দেশে লবণের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির ...

সড়ক আইন সংশোধনের দাবিতে গাজীপুরে অবরোধ

গাজীপুর প্রতিনিধি : কার্যকর হওয়া নতুন সড়ক নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। মঙ্গলবার সকাল আটটা থেকে সড়ক নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এতে বিপাকে পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের ...

সতীর্থকে পেটানোয় ৫ বছর নিষিদ্ধ শাহাদাত

  স্পোর্টস রিপোর্টঃ সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছর নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। সোমবার জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পেটানোর দায়ে তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে বিসিবি। মঙ্গলবার সকালে বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু। শাহাদাতকে ৫ বছর ...

লিবিয়ায় বিমান হামলায় ১ বাংলাদেশি নিহত, আহত ১৫

বিদেশ ডেস্ক :লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় এক বাংলাদেশিসহ অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ বাংলাদেশিসহ ৩০ জন। সোমবার (১৮ নভেম্বর) সকালে ত্রিপলির ওয়াদি রাবিয়া এলাকার সানবুলাহ বিস্কুট ফ্যাক্টরিতে এ হামলা হয়। লিবিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেকেন্দার আলী এসব তথ্য জানিয়েছেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, হতাহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ...

অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাংলাদেশে?

পেঁয়াজের মূল্যবৃদ্ধি ছাড়াও সামগ্রিকভাবে দেশের অর্থনীতি বেশ চাপের মুখে পড়েছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও সংকট বাড়ছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছাড়া অর্থনীতির সব সূচকই এখন নেতিবাচক ধারায় নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, যেসব সূচক ঊর্ধ্বমুখী হলে অর্থনীতির গতি সঞ্চার হয়, সেই সূচকগুলো এখন নিম্নমুখী। আর যেসব সূচক নিম্নমুখী হলে অর্থনীতির ভিত শক্ত হয়, সেগুলো এখন ঊর্ধ্বমুখী। এমন ...

কন্যা সন্তানের বাবা হলেন তামিম

দ্বিতীয় সন্তানের বাবা হবেন বলেই ভারত সফরে নেই তামিম ইকবাল। স্ত্রীর পাশে থাকাকে দায়িত্ব বলে মনে করেছেন এ সময়। মঙ্গলবার তামিম নিজের ইনস্টাগ্রাম, ফেসবুকের অফিসিয়াল অ্যাকাউন্টে ছবি পোস্ট দিয়ে কন্যা সন্তানের বাবা হওয়ার সুখবরটি জানিয়েছেন। মেয়ের ছবি পোস্ট না দিলেও ছবিতে ছিল শুধু কন্যা সন্তানের নাম-আলিশবা ইকবাল খান। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে সেই ছবি পোস্ট দেওয়ার পর থেকে থেকে সোশ্যাল ...

ক্যাসিনোর মতো কোনো অপরাধ করিনি: শাকিব খান

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তার বিরুদ্ধে ১০ লাখ টাকা জরিমানা করেছে। রাজধানীর নিকেতনে নকশা না মেনে ভবন নির্মাণ করায় শাকিব খানকে এই জরিমানা করা হয়। সোমবার রাজউকের নির্বাহী হাকিম আশরাফ হোসেন নির্মাণাধীন বাসায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এসময় শাকিব খান বাসায় ছিলেন না বলে জানা যায়। জরিমানার ঘটনায় ক্ষোভ প্রকাশ ...