১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪০

পরিবেশ

পরিচ্ছন্নতায় রেকর্ড গড়ল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) উদ্যোগে প্রায় ১৫ হাজার লোকের উপস্থিতিতে প্রতীকী পরিচ্ছন্নতার মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে গিনেজ বুক অফ ওয়াল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। আর এতে সার্বিক সহায়তা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন হয়। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই ...

শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগাবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগাবে বন ও পরিবেশ মন্ত্রণালয়। জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপনের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেশি প্রজাতির এসব গাছ লাগানো হবে। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের সভা কক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপন সফল করার লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় ...

পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধন

রনজিৎ বর্মন (সাতক্ষীরা)প্রতিনিধিঃ রবিবার সকালে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আয়োজনে ওয়াইল্ডটিম,বেডস ও জোয়ারের সহায়তায় বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে মধু আহরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা অঞ্চলের বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চেীধুরী। সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন বিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক ...

সুন্দরবন রক্ষায় সরকারের অবহেলা দুঃখজনক: রাশেদা

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, সুন্দরবন রক্ষায় জনগণের দাবি ও ইউনেস্কোর সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অবহেলা খুবই দুঃখজনক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিবেশ ও বন বিনাশী কার্যক্রম বন্ধ না হলে অতি দ্রুতই সুন্দরবন বড় বিপর্যয়ের দ্বারপ্রান্তে চলে যাবে। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং দেশের ৫৭টি পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে এক ...

বিশ্ব পানি দিবসে নাটোরে বিভিন্ন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক: নদী খাল খনন কর, বাংলাদেশ রক্ষা কর’ এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা ...

লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালন

নাটোর প্রতিনিধি : ‘জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবেলায় প্রস্তত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস- ২০১৮ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটার-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, লালপুর ...

পোড়া ইটের বিকল্প থারমাল ব্লক অন্তর্ভুক্ত করা হবে: গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ভূ-উপরিভাগের মাটি রক্ষায় সরকার গণপূর্ত নীতিমালায় পোড়া ইটের বিকল্প হিসেবে থারমাল ব্লক, হলো ব্লক অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, ‘পোড়ামাটির ইট ব্যবহার বন্ধ করা না হলে ভবিষ্যতে দেশ খাদ্য সংকটে পড়বে। পোড়ামাটির ইটের চেয়ে হলো ব্লক বা থার্মাল ব্লক অনেক সাশ্রয়ী। টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী ২০২০ সালের মধ্যে পোড়া ইটের ...

সুন্দরবন রক্ষার দাবীতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন দিবস ২০১৮ পালন উপলক্ষ্যে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ ৫৭টি সদস্য সংগঠনের উদ্যোগে শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে “সুন্দরবন বিষয়ক ইউনেস্কোর প্রস্তাব সম্পূর্ণ বাস্তবায়ন কর, বন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বাতিল কর, সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল কার্যক্রম বন্ধ কর, বন রক্ষায় উদ্যোগ নাও” দাবীতে এক নাগরিক সমাবেশ হয়েছে। বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবি ও বাপা’র ...

অতিথি পাখিতে মুখরিত আত্রাই নদ

নিজস্ব প্রতিবেদক: হাজারো পাখির কল কাকলিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদ। পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙে নদীর দু’পাড়ের মানুষের। আর অতিথি পাখিদের ‘নিরাপদ আবাস’ গড়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন যুবক। পাখির অবাধ বিচরণ দেখে ২০১০ সালে পাখিপ্রেমী কাজী নাজমুল, আইনুল ইসলাম, মোকলেসুর রহমান, একরামুল হোসেনসহ কয়েকজন যুবক মিলে অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সূত্রে ...

সিঙ্গাইর মহাসড়কের ৪ হাজার গাছ কাটায় স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিঙ্গাইরে আঞ্চলিক মহাসড়কের দুই পাশের প্রায় ৪ হাজার গাছ কাটার ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি ওই গাছ কাটার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিকল্প উপায়ে সড়ক নির্মাণ পরিকল্পনা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ ...