আগামী বছরের ১ মার্চ থেকে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে রাতযাপন নিষিদ্ধ হচ্ছে। সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে পর্যটকরা দিনের বেলায় দ্বীপটি ঘুরে দেখতে পারবেন। আন্তমন্ত্রণালয় কমিটি জানায়, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ছেঁড়াদ্বীপ ও গলাচিপা অংশে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ...
পরিবেশ
সিলেটের হাকালুকি হাওর বর্ষায় যেনো ‘মিনি কক্সবাজার’
এশিয়ার অন্যতম বৃহৎ হাওর সিলেটের হাকালুকি এক সময় বর্ষাকালে শুধু মাছ ধরা আর ছোট নৌকায় নাইওর যাওয়া আসার মধ্যে সীমাবদ্ধ ছিলো। সময়ের পরিবর্তনে সেই হাওর এখন সিলেটের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভ্রমণপিপাসু মানুষ এখন বর্ষাকালে এই হাওরের বুকে নৌকাভ্রমণ করছেন। এ সকল ভ্রমণকারীদের অনেকেরই মন্তব্য- বর্ষায় হাকালুকির অথৈ জল দেখে মনে হয় এ ...
পরিবেশ রক্ষায় চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপন
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ দূষণ রোধে এবার দেশের সব চিনিকলে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করতে যাচ্ছে সরকার। এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) দেশের সব চিনিকলে পরিবেশ রক্ষার্থে ইটিপি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। প্রথম পদক্ষেপ হিসেবে ২০১১ সালে নিজস্ব অর্থায়নে নাটোর চিনিকলে ইটিপি স্থাপন করা হয়। এখন বাকি ১৪টি চিনিকলে ইটিপি স্থাপনের প্রকল্প হাতে নেয়া হচ্ছে। সরকারের সম্পূর্ণ ...
সৈকতে ভেসে এল ৪৫ ফুট লম্বা মৃত তিমি
পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা সৈকতে ৪৫ ফুট লম্বা একটি মৃত তিমি উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতের দিকে কুয়াকাটা সৈকতে মৃত তিমিটি ভেসে আসে। কুয়াকাটা ঝাউবন এলাকার সৈকতে শনিবার ভোরে প্রথমে পর্যটকদের নজরে এলে মুহুর্তে খবরটি ছড়িয়ে যায়। এরপর অন্য পর্যটক ও স্থানীয় লোকজন মাছটিকে একনজর দেখতে সেখানে ভিড় করেন। ধারণা করা হচ্ছে অন্তত ১৫দিন আগে গভীর সমুদ্রে তিমিটি মারা গিয়েছিল। সামুদ্রীক জীববৈচিত্র ...
শর্তসাপেক্ষে কক্সবাজারে ১৭০০ গাছ কাটার অনুমতি
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে তেল শোধনাগার প্রকল্পের জন্য শর্তসাপেক্ষে ১ হাজার ৭০১টি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ডিপোতে আমদানি করা জ্বালানি তেল পরিশোধনের জন্য মহেশখালীতে সরবরাহ ...
টেংরাগিরি বনে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগে টিআইবি’র উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বরগুনার টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের কাছে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ এবং নির্মাণ প্রতিষ্ঠানসমূহের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ ক্রয় চুক্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে প্ররিবেশ এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এ উদ্যোগ অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংবাদপত্রে ...
দূষিত নগরীর তালিকায় তৃতীয় স্থানে ঢাকা!
অনলাইন ডেস্ক : বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এমন তথ্য উঠে এসেছে বিশ্ব বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রকাশিত ডাটাবেজে। বিশ্বের ১০০টি দেশের ৪০০০ এর বেশি শহরের দূষণের তথ্যের ভিত্তিতে ২ মে বুধবার সকালে জেনেভায় ওই তালিকা প্রকাশ করে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানায়, বিশ্বের মেগাসিটির শহরগুলোর সবচেয়ে দূষিত ...
দূষিত বায়ু সেবনে বছরে প্রাণ হারান ৭০ লাখ মানুষ
স্বাস্থ্য ডেস্ক: বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশই দূষিত বায়ুর মধ্যে শ্বাস-প্রশ্বাস নেন বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি বছর দূষিত বায়ু সেবনের কারণে গোটা বিশ্বে অন্তত ৭০ লাখ মানুষ মারা যান। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পৃথিবীর প্রতিটি কোণায় বায়ুদূষণের সমস্যা রয়েছে। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে এই সমস্যা প্রকট। ...
প্লাস্টিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ
দৈনিক দেশজনতা ডেস্ক: ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড: আহমেদ কামরুজ্জামান মজুমদার বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার নিয়ে একটি গবেষণা করেছেন। বিবিসিকে তিনি বলেন – বাংলাদেশে প্লাস্টিকের ক্ষুদ্র-কণা দেদারসে ব্যবহৃত হচ্ছে প্রসাধন সামগ্রীতে। সিউয়ারেজ হয়ে জলাভূমিকে গিয়ে পড়ায় মাছ তা খাছে। তারপর মাছের মাধ্যমে তা মানুষের ফুড-চেইনে ঢুকে পড়েছে। তিনি বলেন, এতদিন উদ্বেগ ছিল পরিবেশ এবং জীব বৈচিত্র্যের ওপর প্লাস্টিকের ...
রাঙামাটিতে পাহাড় ধসের ক্ষয়ক্ষতি ঠেকাতে আগাম উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক কারনে পাহাড় ধস হলেও এবছর আসন্ন বর্ষায় রাঙামাটি জেলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঠেকাতে আগাম উদ্যোগ নিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ । এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার (২১এপ্রিল) রাঙামাটি শহরের অতি ঝুকিপূর্ন এলাকাসমুহে জেলা প্রশাসক সরেজমিনে গিয়ে সেখানে বসবাসরত লোকজনের সাথে কথা বলেন। এসময় তিনি গত বছর যেসব স্থানে পাহাড় ধস হয় সেসব স্থানগুলোসহ রাঙামাটি শহরের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর