১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪০

পরিবেশ

আজ পহেলা ফাল্গুন

নিজস্ব প্রতিবেদক: বছর ঘুরে আবার এলো সেই ফুল ফোটার দিন। শীতের রিক্ততা মুছে প্রকৃতিজুড়ে সাজ সাজ রব এখন। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন জীবনের ঢেউ। নীল আকাশের সোনাঝরা আলোর মতোই আন্দোলিত হৃদয়। আজ পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিনে আজ নানা আয়োজনে আলোড়িত হবে রাজধানী ঢাকা। বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় ...

বাঘের বংশ বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞ প্যানেল গঠনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: বাঘের বংশ বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে মতামত গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৩৯তম বৈঠকে এই সুপারিশ করা হয়। স্থায়ী কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ...

শব্দ দূষণ প্রতিরোধে আইন বাস্তবায়নের দাবি : পরিবেশবাদী সংগঠন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে শব্দ দূষণ এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। তাই এটিকে এখন ‘শব্দ সন্ত্রাস’ উল্লেখ করে শব্দ দূষণ প্রতিরোধ আইন বাস্তয়ানসহ ১৩ দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শব্দ দূষণ এখন জীবন বিনাশী শব্দ সন্ত্রাস; গভীর সংকটে আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্য, সমাধানের উপায় কী’? শীর্ষক আলোচনা সভা থেকে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ ...

কুকরী-মুকরী ইকো-পার্ক উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

এম. শরীফ হোসাইন, ভোলা : ভোলার চরফ্যাসনে পর্যটন দ্বীপ কুকরী-মুকরী ইকো-পার্কের ভিত্তিপ্রস্তরের মাধ্যমে উদ্বোধন করলেন মাহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় ভোলা-৪ আসনের সংসদ সদস্য বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইকো-পার্কের উদ্বোধন সাগর পাড়ের পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। ভোলা জেলা সদর থেকে ১শ’ ...

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে তলানিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেক্সে (ইপিআই) বাংলাদেশের হতাশাজনক চিত্র উঠে এসেছে। দূষণ রোধে অগ্রগতির সূচকে শেষ দিক থেকে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সুজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে ইপিআই সূচকে ১৮০টি দেশের তালিকা প্রকাশ করা হয়। পরিবেশ মানের সূচকে বাংলাদেশের স্কোর ২৯ দশমিক ৫৬। অবস্থান ১৭৯ নম্বরে। শুধুমাত্র বুরুন্ডির অবস্থান বাংলাদেশের নিচে। বাংলাদেশে ...

পরিবেশ দূষণে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ লাখ ৮ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ দূষণের দায়ে ঢাকার দক্ষিণখান, গাজীপুর ও নরসিংদীর ৩টি কারখানা এবং ঢাকা জেলার ধামরাইয়ের দুটি ইটভাটাসহ ৫টি প্রতিষ্ঠানকে ৪৩ লাখ ৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ব্যতীত কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন, নির্ধারিত ...

শব্দদূষণ: ঢাকাবাসী কানে কম শুনবে এক তৃতীয়াংশ

স্বাস্থ্য ডেস্ক: রাজধানী ঢাকায় নির্ধারিত মানদণ্ডের চেয়ে গড়ে প্রায় দেড় গুণ বেশি শব্দদূষণ হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, শব্দদূষণের কারণে আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকার মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ কানে কম শুনবে। ঢাকায় শব্দদূষণের মূলে রয়েছে যানবাহন ও হর্নের শব্দ। তবে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেমে গান বাজানো, টাইলস লাগানো ও ড্রিল মেশিনের কারণেও তীব্র শব্দদূষণ হচ্ছে। ...

পলিথিন ব্যাগ উৎপাদন-বাজারজাতকারীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা)। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের সংগঠনের নেতারা এ দাবি জানান। তারা পলিথিন শপিং ব্যাগ ও টিস্যু ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে আইন কঠোভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ...

সুন্দরবনে বাংলাদেশ-ভারত যৌথ বাঘ গণনা শুরু ২৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে সুন্দরবনে বছরব্যাপী বাঘ গণনা শুরু হবে। এ লক্ষ্যে গত সোমবার থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবন ‘ব্যাঘ্র প্রকল্প’ দফতরের সজনেখালী রেঞ্জ অফিসে চলছে তিন দিনের প্রশিক্ষণ। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের বন বিভাগের ৪ ডিএফও বসিরুল আল মামুন, মাহাবুর রহমান, মদিনুল হাসান, মামুদুল হাসান, পশ্চিমবঙ্গের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অব ইন্ডিয়ার বিশিষ্ট ...

পীরগাছায় তিস্তানদী ভাঙ্গনের আশস্কা ভূ-গর্ভস্ত বালু দিয়ে বাঁধ নির্মাণ

গোলাম আযম সরকার (রংপুর): রংপুরের পীরগাছায় তিস্তা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার ও বাঁধের আদলে বর্ধিত সড়ক নির্মাণ নিয়ে এলাকাবাসির মাঝে শংঙ্কা ও সংশয় বিরাজ করছে। পাউবো‘র কর্মকর্তাদের সুষ্ঠু পরিকল্পনা ও নজরদারির অভাবে মাটি দিয়ে বাঁধটি সংস্কার ও বর্ধিত সড়ক নির্মাণ না করে বাঁধের গোঁড়া থেকে শ্যালোমেশিন দিয়ে ভূ-গর্ভস্ত বালু তুলে বাঁধটি নির্মাণ করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে ভূমি ধ্বস সৃষ্টি ...