১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৫

পরিবেশ

মহাসড়ক ঘেঁষে ময়লার স্তূপ, মানুষের দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি ব্রিজ সংলগ্ন খালে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে আসছে গাজীপুরের শ্রীপুর পৌরসভা। এতে পথচারী ও যানবাহনের যাত্রীদের উৎকট দুর্গন্ধ সহ্য করে ওই এলাকা পার হতে হয়। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ মহাসড়কের দুইপাশে দিনের পর দিন বর্জ্য ফেলা হলেও সংশ্লিষ্টরা তা সরাতে কোনও পদক্ষেপই নেয়নি। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গড়গড়িয়া মাস্টারবাড়ি ব্রিজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ...

দূষণকারীদের দিয়েই নদী পরিষ্কার করাল বিআইডব্লিউটিএ

দেশজনতা অনলাইন : কারখানার পলিথিন বর্জ্য ফেলে নদী দূষণের অভিযোগে কারখানা কর্তৃপক্ষকে দিয়েই ওইসব বর্জ্য পরিষ্কার করিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার রাতে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগের বাগচাঁনখা এলাকায় এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ জানায়, তিন মাসব্যাপী উচ্ছেদ অভিযানে উদ্ধার করা ভূমি থেকে বর্জ্য, রাবিশ, মাটি ও বালু অপসারণসহ দূষণ প্রতিরোধের কাজ চলছে। চলমান কাজ সরেজমিন পরিদর্শনকালে রাসেদ ট্রেডার্স ...

১০ দফা দাবি নিয়ে রাস্তায় হকাররা

দেশজনতা অনলাইন : পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ এবং ফুটপাতে চাঁদাবাজি বন্ধসহ দশ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে হকাররা।  বাংলাদেশ হকার ইউনিয়নের ব্যানারে মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ হকাররা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘটনাস্থলে এসে দাবি পূরণের ঘোষণা না দেয়া পর্যন্ত সড়ক না ছাড়ার কথা জানিয়েছে আন্দোলনকারীরা। ...

উজাড় হয়ে যাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল

চট্টগ্রাম প্রতিনিধি : এক শ্রেণির বন লুটেরাদের ফ্রি স্টাইল লুটপাটের কারণে উজাড় হয়ে যাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চলের সেগুনসহ নানা দামি বৃক্ষ। এরা অবাধে বনের ভেতরে গাছ কেটে চেরাই করে ট্রাকবোঝাই করে এসব কাঠ নিয়ে যাচ্ছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকযোগে পাচারের সময় সীতাকুন্ডের ফৌজদারহাট ফরেস্ট চেক স্টেশনে ধরা পড়েছে ১০ লক্ষাধিক টাকা মুল্যের অবৈধ সেগুনকাঠ। ট্রাকসহ আটক করা হয়েছে ৩ কাঠ ...

পরিবেশ রক্ষায় ‘পরিবেশ পুলিশ’ দরকার: আইজিপি

টাঙ্গাইল প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পরিবেশ অধিদপ্তর সরকারের আলাদা একটি সংস্থা। তাদের নিজস্ব গতিতে তারা কার্যক্রম পরিচালনা করে থাকে। পরিবেশ যেখানে বিঘ্নিত হয় সেখানে তারা আইন প্রয়োগ করে থাকে। সত্যিকার অর্থে পরিবেশ রক্ষা করতে হলে পরিবেশ পুলিশের প্রয়োজন আছে।’ শনিবার দুপুরে টাঙ্গাইলে পুলিশ অফিসার্স মেস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘যত্রতত্র রাস্তার আশে ...

হাওরে দুর্নীতি হচ্ছে রাজনৈতিক যোগসাজশে : আবুল বারকাত

দেশজনতাঃ অর্থনীতিবিদ ও গবেষক ড. আবুল বারকাত বলেছেন, হাওরে বাঁধ নির্মাণ ও সংস্কাররের ক্ষেত্রে ঠিকাদারি আর পিআইসি (প্রকল্পের জন্য একটি করে বাস্তবায়ন কমিটি) দুই এপ্রোচে দুর্নীতি হয়। ঠিকাদারি পদ্ধতিতে ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মিলে দুনীতি করে। ২০১৭ সালে ঠিকাদার ও পাউবো’র কর্মকর্তারা পরস্পর যোগসাজশে সরকারি ৮ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন। তাদের অর্থ আত্মসাৎ ও অবহেলার কারণেই ...

ধানমন্ডি-আজিমপুর রুটে চক্রাকার বাস চালু

দেশজনতা অনলাইনঃ রাজধানীর ধানমন্ডি-সায়েন্সল্যব-নিউমার্কেট ও আজিমপুর রুটে অত্যাধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হয়েছে। বুধবার কলাবাগান মাঠের সামনে এই সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বাস সার্ভিস চালুর সময় সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গঠিত কমিটি কাজ করছে। সেই কাজের অংশ হিসেবে আমরা এই চক্রাকার বাস সার্ভিসটি চালু করেছি। এর মাধ্যমে আমরা আশা করি এই এলাকায় ...

বায়ু দূষণ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট, পরিবেশ অধিদফতরের ডিজিকে তলব

নিজস্ব প্রতিবেদক ঢাকার বায়ু দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। এ বিষয়ে জানাতে আগামী ১০ এপ্রিল পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) তলবও করেছে আদালত। বায়ু দূষণ নিয়ে দায়ের করা এক রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়। ঢাকার বায়ু ...

২৪ আবাসন কোম্পানির ভরাট কার্যক্রমে স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক ঢাকার পূর্বাচল নিউ টাউন আবাসন প্রকল্পের উত্তর পাশে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এলাকায় থাকা ২৪টি আবাসন কোম্পানির জলাশয় দখল ও ভরাট কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে আজ রোববার এ আদেশ দেন। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই মাসের মধ্যে ...

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলেমিটার দক্ষিণ- ...