বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশে করোনাভাইরাস প্রতিরোধের ব্যবস্থাকে আরো কার্যকর করার লক্ষ্যে করোনাভাইরাস হটলাইন নম্বরে বিনামূল্যে কলের সুবিধা চালু করেছে বাংলালিংক। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে বা এ সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর হটলাইন নম্বরে (০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫) বাংলালিংক গ্রাহকরা বিনামূল্যে কল করতে পারবেন। এছাড়া হযরত ...
Uncategorized
বই বিকিকিনি নয়, ভালোবাসায় মেতেছিল বইমেলা
দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি, বইমেলার তৃতীয় শুক্রবার। একাধারে সাপ্তাহিক ছুটি, বসন্তের প্রথম দিন আর বিশ্ব ভালোবাসা দিবস। সব মিলিয়ে পরিণত হয়েছে বিশেষ এক উৎসবের দিনে। আর এই দিনটিতে উৎসবপ্রিয় মানুষের ঢল নামে ঢাকার বইমেলা প্রাঙ্গণে। অনেকটা কানায় কানায় পূর্ণ ছিল মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ। এতো মানুষের ঢল নামলেও সন্তুষ্ট নয় প্রকাশকরা। তারা বলছেন, উৎসবের সময় কাটাতেই লোকজন ...
বিনা দাওয়াতে পুলিশ এলো বিয়েতে…
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জের এক বিয়ের আসর থেকে বর পালিয়ে গেছে। আর আরেকটিতে রাস্তা থেকে ফিরে গেছে বরযাত্রী। কারণ বিয়েতে বিনা দাওয়াতে পুলিশ এসে উপস্থিত হয়েছেন। আর তাতেই বেধে গেলো যতো বিপত্তি। পণ্ড হয়েছে দুটো বাল্য বিয়ে। শুক্রবার কালেঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালেঙ্গা গ্রামে একই দিনে দু’টি বাল্য বিয়ে হবার কথা ছিল। ...
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাইকো মামলায় চার্জ শুনানি পেছালো
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত। সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। কেরানীগঞ্জের কারাভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী এজলাসে এই শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার পক্ষে চার্জগঠন থেকে অব্যাহতির ...
চালকরা ছিলেন ঘুমে, পরপর তিনটি সিগন্যাল ভাঙে তূর্ণা-নিশীথা
কুমিল্লা থেকে আখাউড়া রেললাইনটি সিঙ্গেল হওয়ায় সোমবার (১১ নভেম্বর) রাতে ‘উদয়ন’ ট্রেনকে স্টেশনে অপেক্ষায় রেখে ‘তূর্ণা নিশীথা’কে যেতে দেয়ার সিদ্ধান্ত হয়। আরও সিদ্ধান্ত ছিল ‘উদয়ন এক্সপ্রেস’ স্টেশনে প্রবেশের আগ পর্যন্ত মন্দবাগ স্টেশনের আউটারে থাকবে ‘তূর্ণা-নিশীথা’। তবে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে দেয়া তিনটি সিগন্যাল অমান্য করে ৬০-৭০ কিলোমিটার বেগে উদয়নে আঘাত করে তূর্ণা-নিশীথা। মন্দবাগ রেল স্টেশনে সোমবার দিনগত রাত ৩টায় ঘটে যাওয়া ...
কুমিল্লায় সড়কের পাশে ট্রলি ব্যাগে কিশোরীর লাশ
কুমিল্লা প্রতিনিধি : ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ এলাকায় ট্রলি থেকে এক যুবকের হাত-পা ও মাথাবিহীন লাশ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার কুমিল্লায় ট্রলিতে ভরা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার দেবিদ্বার উপজেলায় মহাসড়কের পাশে ফেলে রাখা একটি ট্রলি থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত এক কিশোরীর লাশ। পুলিশ জানায়, সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদঘর এলাকায় পরিত্যক্ত ট্রলি ...
সুন্দরবনে তিনটি ট্রলারসহ ৬০ হরিণ শিকারি আটক
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ ৬০ জনকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে। আটকরা ১০ নভেম্বর দুবলারচরের আলোরকোলে শুরু হতে যাওয়া রাস মেলা উপলক্ষে হরিণ শিকারের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করছিল বলে ...
নতুন সড়ক আইন কতটা কার্যকর হবে?
সড়কে চালক ও পথচারী উভয়ের জন্য কঠিন সাজার বিধান রেখে কার্যকর করা হয়েছে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’। ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া আইনটিকে ইতিবাচক হিসেবে দেখা হলেও এর প্রয়োগের প্রক্রিয়া নিয়ে বিতর্ক উঠেছে ইতিমধ্যে। আইন চালুর আগে আগে কোনো ধরনের প্রচার-প্রচারণা ও সতর্কতা করা হয়নি। একই সঙ্গে জরিমানার পরিমাণকে বেশি বলছেন পরিবহন মালিক-শ্রমিকরা। আর পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপারের যে পরিমাণ ...
নিরাপদ সড়ক: মহাসড়কে বসবে সিসিটিভি-স্পিড সেন্সর
বিশ্বের উন্নত দেশগুলোতে সড়কে অপ্রত্যাশিত কোন ঘটনা সম্পর্কে আগেভাগে জানতে বা সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা থাকে যার সাথে সমন্বয় রেখে কাজ করে পুলিশ, উদ্ধারকর্মী, হাসপাতাল কর্তৃপক্ষ সবাই। বাংলাদেশেও এরকম একটি ব্যবস্থা চালু করার জন্য একটি পাইলট প্রকল্পের ব্যাপারে প্রাথমিক কাজ শুরু হয়েছে। খবর বিবিসি বাংলার ধরুন আপনি বাংলাদেশের যেকোনো মহাসড়ক ধরে দেশের কোন জেলায় যাচ্ছেন। হঠাৎ লম্বা যানজটে ...
দেশের মানুষের মধ্যে মানসিক অস্থিরতা বেড়েছে
দেশের মানুষের মধ্যে বিষণ্নতা আর মানসিক অস্থিরতা বেড়েছে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন দেশের অনেক প্রাপ্তবয়স্ক মানুষ। পারিবারিক-সামাজিক-রাজনীতিক নানা কারণে হতাশাও বেড়েছে। আর হতাশাজনিত নানা কারণে আত্মহননের মতো ঘৃণিত কাজও অনেকে করে বসেন। তবে ইতিবাচক দিক হলো আগের চেয়ে আত্মহত্যার প্রবণতা কমেছে। এমন পরিস্থিতিতে আজ বিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর