১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২২

Uncategorized

ইবিএল বুথের কর্মীকে হত্যা করে টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নুরুন্নবী। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নুরুন্নবীর লাশ উদ্ধার করে। রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুথের ...

জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদনের তারিখ ২৬ জুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৬ জুন ধার্য করেছেন আদালত। মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রোববার দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের নতুন এ ...

চট্টগ্রামে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৯

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। নিহত ৯ জনের মধ্যে ৭ জন নারী। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার দুপুর ১টার দিকে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় ...

ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার মামলা করা হবে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন-দুদক জানিয়েছে, পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনে তদন্তে অসহযোগিতার মামলা করা হবে। কমিশনের সচিব মো. শামসুল আরেফিন জানান, দুদকের অনুসন্ধান দলের কাছে সম্পদের কিছু নথিপত্র জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা না দেওয়ায় এ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা। এ বছরের জানুয়ারিতে ঢাকা মহানগর পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানের বিরুদ্ধে স্ত্রী-সন্তান রেখে আরেক ...

রাজশাহী বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

অনলাইন ডেস্ক: রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পীক্ষার ফলফলে পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। যা গত বছর ছিল ৯০ দশমিক ৭০ শতাংশ। ফলে পাসের হার কমেছে ৪ দশমিক ৬৩ শতাংশ। গত সাত বছরের মধ্যে এবারই পাসের হার কমেছে। পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। রবিবার রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল হক প্রমানিক বিষয়টিন নিশ্চিত করেন। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ ...

নাইটি পরা অবস্থায় দেখতে চেয়েছিল পরিচালক: মাহি গিল

বিনোদন ডেস্ক: বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচ একটি নিয়মিত ঘটনা। মাঝে মধ্যে এর শিকার হওয়ার অনেক ঘটনা তুলে ধরেন অভিনেতা অভিনেত্রীরা। তারই ধারাবাহিকতায় এবার এ বিষয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী মাহি গিল। বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন জানিয়ে মাহি বলেন, ‘আমার সঙ্গে কয়েকবার এই ঘটনা ঘটেছে। আমার তো পরিচালকদের নামও মনে নেই। একবার এক পরিচালকের সঙ্গে দেখা করতে যেতে হয়েছিল। আমি ...

নিউজিল্যান্ড দূতাবাসের টয়লেটে গোপন ক্যামেরা: এক কর্মকর্তা অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে নিউজিল্যান্ড দূতাবাসের একটি টয়লেটে গোপন ক্যামেরা লাগানোর ঘটনায় দেশটির নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের একজনকে অভিযুক্ত করা হয়েছে। এ বাথরুম ব্যবহার করা লোকজনের অন্তরঙ্গ ছবি পেতে তিনি এ ক্যামেরা লাগিয়েছিলেন। আদালতে জমা দেয়া নথি থেকে শুক্রবার এ কথা জানা যায়। খবর এএফপি’র। বিচারক গ্র্যান্ট পল বলেন, এ গোপন ক্যামেরা যখন উদ্ধার করা হয় তখন ওয়াশিংটন দূতাবাসে সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা ...

বিশ্বকাপে রাশিয়াকে আইএস এর চ্যালেঞ্জ!

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর ৪১ দিন। এরই মধ্যে বিশ্বকাপ ভুন্ডুলে নতুন করে হুমকি প্রদান করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ফলে ফুটবল বিশ্বকাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করা রাশিয়ান সরকারের কাছে চ্যালেঞ্জ। সংগঠনটির মিডিয়া উইং ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন সম্প্রতি অনলাইনে একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে রাশিয়ার ও আইএসকে বিশ্বকাপের দুই প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। আর পোস্টারে লিখেছে, ...

মালিঙ্গাকে আল্টিমেটাম লঙ্কান ক্রিকেট বোর্ডের

স্পোর্টস ডেস্ক: আইপিএল চলমান অবস্থায়ই দেশে ফিরতে লাসিথ মালিঙ্গাকে আল্টিমেটাম দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ৩৪ বছর বয়সী এই পেসার বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হিসেবে কাজ করতে ভারতে অবস্থান করছেন। পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে বিবেচনায় বোর্ডের বিবেচনায় আসতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য দেশে ফিরতে এই আল্টিমেটাম দেয়া হয়েছে। মালিঙ্গা সবশেষ ২০১৭ সালে ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছেন। ...

রাজধানীতে বাস চাপা: গ্রিন লাইন চালকের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: বাসের চাপায় রাসেল সরকারের পা হারানোর ঘটনায় রাজধানী ঢাকায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রিন লাইন বাসের চালক কবির মিয়াকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাসেল সরকারের বড় ভাই মো. আরিফ সরকার মামলাটি করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মামলায় কবির মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রাতেই তাঁকে শাহবাগ ...