১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৪

Featured

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস, আহত ১৫

অনলাইন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সিরাজুল ইসলাম বলেন, নুরানি কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ১০ তলা মাল্টিপারপাস ভবনের নির্মাণকাজ করছে। গতকাল ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত ১২টার দিকে হঠাৎ ছাদের পশ্চিম প্রান্তের উত্তর ...

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় ...

অবিলম্বে ভোট বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল করে পুনঃতফসিলের দাবি জানিয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। বুধবার দুপুরে ঢাবি ক্যাম্পাসে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শেষে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই আহ্বান জানান। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলের কোটা সংস্কার আন্দোলন, বাম জোট ও স্বতন্ত্র জোটের নেতাকর্মীদের দেখা যাচ্ছে।

অবশেষে ডিএনএ টেস্টে মিললো সেই দোলার মরদেহ

নিজস্ব প্রতিবেদক অবেশেষে আশঙ্কাটাই সত্যি হলো। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর থেকে আশঙ্কা করা হচ্ছিলো নিখোঁজ দুই বান্ধবী ফাতেমা তুজ জোহরা (বৃষ্টি) ও রেহনুমা তাবাসসুম (দোলা) আগুনে পুড়ে মারা গেছেন। কিন্তু তাদের লাশের সন্ধান পাওয়া যাচ্ছিলো। এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে গত ৬ মার্চ আগুনে পুড়ে অঙ্গার হওয়া ৯ জন পুরুষ ও দুই নারীর মধ্যে ফাতেমা তুজ জোহরা বৃষ্টির খোঁজ ...

ছাত্রলীগের লেডি সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়: নুর

নিজস্ব প্রতিবেদক ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছেন, সোমবার নির্বাচন চলাকালে ছাত্রলীগের লেডি সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। আমাকে আহত করে। ছাত্রলীগের ভিপি প্রার্থী ও ঢাবি ছাত্রলীগ রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নেতৃত্বে এই হামলা হয়। ভিপি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এসে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ছাত্রলীগের লেডি সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালিয়েছে। আর ...

ঢাবি ক্যাম্পাসে নবনির্বাচিত ভিপি নুরকে ছাত্রলীগের ধাওয়া, আহত ছাত্রদলের তৌহিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ মঙ্গলবার দুপুরে যান নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি নুরুল হক নুর। তিনি যাওয়ার কিছুক্ষণ পর সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে প্রবেশের পর টিএসসি প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুর। কিন্তু নুর ও তার সমর্থকদের ছাত্রলীগ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে জানা গেছে। এসময় নুর সমর্থকরা টিএসসির ভেতরে ঢুকে পড়েন।কিন্তু ভিপি ...

ফের ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

খেলা ডেস্ক টেস্টে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানে হেরেছিল টাইগাররা। সেই ম্যাচ তাও চারদিন পর্যন্ত গড়িয়েছিল। এবার আরও করুন দশা। বৃষ্টির কারণে প্রথম দুইদিন ভেসে যাওয়া ওয়েলিংটন টেস্ট কার্যত তিনদিনের ম্যাচে পরিণত হয়েছিল। তাতেও হার এড়াতে পারল না সফরকারীরা। ইনিংস ও ১২ রানে হেরেছে তারা। বিব্রতকর এ হারে তিন ...

ডাকসুর ফলাফল ‘অস্বাভাবিক’: বিএনপি

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের ফলাফল ‘অস্বাভাবিক’ উল্লেখ করে এতে ‘ক্ষমতাসীনদের ইঞ্জিনিয়ারিং’ করার কথা বলেছে বিএনপি। ডাকসুর নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। রিজভী বলেন, ‘এই ফলাফল অস্বাভাবিক ও অনেক অসামঞ্জস্য। ছাত্র সংগঠনের যে নির্বাচনগুলো হয়, তাদের ভিপি ...

স্মার্টফোন গরম হওয়া বন্ধে যা করবেন

অনলাইন প্রযুক্তিনির্ভর এই যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হলো গরম হয়ে যাওয়া। তখন একটাই আতঙ্ক কাজ করে বেশির ভাগের মনে। ফোনটা ফেটে যাবে না তো! জেনে নিন ফোনের এই ব্যাটারি গরম হয়ে ওঠা বন্ধ করবেন কী করে- ১) রাতভর ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ...

পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রদলের মিছিল সমাবেশ, চলছে ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ ছাত্র ধর্মঘট চলছে। সোমবার ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ক্লাস হয়নি। সাধারণ শিক্ষার্থীরা কেউ ক্লাসে আসেনি। শিক্ষকরা সেভাবে আসেননি। তবে যারা কর্মসূচির ডাক দিয়েছিল তাদের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। এদিকে ছাত্র ধর্মঘটের পক্ষে ক্যাম্পাসে মিছিল ও ...