১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৯

Featured

নাটোরের লালপুরে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক নাটোরের লালপুরের গোপালপুরে পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জামিরুল বিরোপাড়া গ্রামের আলহাজ্ব কামরুজ্জামানের ছেলে ও নাটোর নর্থ বেঙ্গল চিনিকলের সপ্রতি যোগদান করা কর্মচারী। রবিবার দুপুরে নাটোরের গোপালপুর পৌর কাউন্সিলর জামিরুল মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিরোপাড়া এলাকায় তার বাড়ির অদূরে গতিরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য ...

এ মাসেই পদ্মা সেতুতে বসবে আরেকটি স্প্যান

নিজস্ব প্রতিবেদক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৩ ভাগ এবং এ মাসের শেষ সপ্তাহে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান স্থাপন করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। আগামী মাসের মাঝামাঝি সময়ে ট্যানেল বোরিং মেশিনের (টিএমবি) মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ...

বিজয় সমাবেশ জনগণের সঙ্গে মশকরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ জনগণের পকেট কাটা টাকায় হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এর মাধ্যমে জনগণের সঙ্গে মশকরা করা হয়েছে। আজ রোববার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি হয়। গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশ হয়। ...

জাকির নায়েকের সম্পত্তি ক্রোকের নির্দেশ

বিদেশ ডেস্ক অর্থ পাচার মামলায় ইসলামি বক্তা জাকির নায়েকের কয়েক কোটি রুপির সম্পত্তি আবারও ক্রোকের নির্দেশ দিয়েছে ভারতের আইনপ্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গতকাল শনিবার এক বিবৃতিতে ইডি জানিয়েছে, মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে জাকির নায়েকের মুম্বাই ও পুনের সম্পত্তি ক্রোক করার প্রাদেশিক আদেশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানায়, ওই স্থাবর সম্পত্তির আনুমানিক মূল্য ১৬ কোটি ৪০ লাখ রুপি ...

নিখোঁজ ১৭ শ্রমিকের লাশ পেলেই সান্তনা

নিজস্ব প্রতিবেদক: কাজের সন্ধানে বেরিয়েছিলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ১৮ শ্রমিক। কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের ১৭ জনই তলিয়ে গেছেন মেঘনার জলে। গত সোমবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালিপুরা ও কলাগাছি নামক স্থানে মাটিবোঝাই ট্রলারডুবির ঘটনায় তারা নিখোঁজ হন। ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও তাদের সন্ধান মেলেনি। তাই শোকের মাতম চলছে তাদের বাড়িতে বাড়িতে। বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে এখন স্বজনদের লাশ ...

অবশেষে আপসের প্রস্তাব ট্রাম্পের

বিদেশ ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের কার্যক্রমে অচলাবস্থা বা আংশিক শাট-ডাউন থেকে বেরিয়ে আসতে শেষ পর্যন্ত আপস করার প্রস্তাব দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সাথে আপসের কথা বলেছেন। হোয়াইট হাউজ থেকে ট্রাম্প বলেছেন, প্রায় ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের হুমকি তিনি প্রত্যাহার করে নেবেন। বৈধ কাগজপত্র ছাড়া যে তরুণরা রয়েছে, তারাও এর আওতায় পড়বে। তিনি আরো বলেছেন, মানবিক সাহায্যের জন্য ...

সালাহর জোড়া গোলের ম্যাচে ৭ গোলের থ্রিলার

খেলা ডেস্ক পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুলের অবস্থান আর প্যালেস আছে রেলিগেশনের ৩ ধাপ ওপরে। এমন দুটি দলের লড়াই তো অসম হওয়ার কথা, বিশেষ করে অ্যানফিল্ডে। কিন্তু এমন ম্যাচটাই কি না হলো হাড্ডাহাড্ডি। সাত গোলের ম্যাচ শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছড়াল এবং অবশেষে ৪-৩ গোলে জয় পেল লিভারপুল। জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। ম্যাচটি কতটা হাড্ডাহাড্ডি হয়েছে, তা বোঝা যায় অতিরিক্ত ...

চেলসিকে হারিয়ে শীর্ষ চারের লড়াই জমিয়ে তুলল আর্সেনাল

খেলা ডেস্ক আর্সেনালের ভরসা ছিল, খেলাটা নিজেদের মাঠে। ঘরের বাইরে যেমনই হোক, এমিরেটসে আর্সেনাল এই মৌসুমে দুর্দান্তই। তার ওপর ডার্বি ম্যাচ চেলসির সঙ্গে, হেরে গেলে আরও ফিকে হয়ে যাবে শীর্ষ চারের আশা। উনাই এমেরির দল জ্বলে উঠল ভালোভাবেই, চেলসিকে ২-০ গোলে হারিয়ে উঠে এলো শীর্ষ পাঁচে। আর চেলসি গোলের সন্ধানে আরও একবার মাথা খুঁটে মরল। তার চেয়েও বড় কথা, শীর্ষ ...

২০০ পেরুনো চিটাগংয়ের কাছে পাত্তা পেল না খুলনা

নিজস্ব প্রতিবেদক চিটাগং ভাইকিংস ২১৪/৪, ২০ ওভার (ইয়াসির ৫৪, মুশফিক ৫২, শনাকা ৪২, ভিসে ২/২৬) খুলনা টাইটানস ১৮৮/৮, ২০ ওভার (মাহমুদউল্লাহ ৫০, ভিসে ৪০, আবু জায়েদ ৩/৩৩, ডেলপোর্ট ২/২৯) চিটাগং ২৬ রানে জয়ী বিপিএলের এ মৌসুমের সর্বোচ্চ স্কোর গড়ে খুলনা টাটানসকে পাত্তা দেয়নি চিটাগং ভাইকিংস। সিলেট পর্ব চিটাগং শেষ করলো জয় দিয়েই। এটি দিয়ে ৫ ম্যাচে চতুর্থ জয় পেল চিটাগং। ...

রুদ্ধশ্বাস ম্যাচে রংপুরের জয়

নিজস্ব প্রতিবেদক বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স। টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৪ রান করে সিলেট সিক্সার্স। সিলেটের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন সাব্বির রহমান। পরে ব্যাটিং করে তিন বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রংপুর রাইডার্স। রংপুরের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন রাইলি রুশো। ...