নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালনে বাধা দেয়ার প্রতিবাদে আজ রোববার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি। শনিবার ঢাকায় সমাবশের অনুমতি না দেয়ায় শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়েছিল। ...
box
জাপানে প্রবল বর্ষণ-বন্যা-ভূমিধসে ৬০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব-এশিয়ার দেশ জাপানে কয়েক দিনের টানা বর্ষণে বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে অর্ধশতাধিক। বিবিসি ও জাপান টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিম ও মধ্য অঞ্চলে টানা বর্ষণ চলছে। প্রবল বর্ষণের কারণে দুটি অঞ্চলের ১৬ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদিকে জাপানের আবহাওয়া বিভাগ পশ্চিমের প্রধান দ্বীপ হনশুর চারটি এলাকার জন্য ...
খালেদা জিয়া অসুস্থতার ভান করছেন: শেখ হাসিনা
বিশেষ প্রতিনিধি: গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার ভান করছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেছেন, তার দুর্নীতির কাহিনী আছে। অসুস্থতার ভান করে কোর্টে হাজিরা দেয় না। হাজিরা দিলেই ধরা খাবে। সে জন্যই হাজিরা দেয় না, এটা হলো বাস্তবতা। শনিবার গণভবনে আওয়ামী লীগের ...
হাতিরঝিল থানার কার্যক্রম আজ শুরু
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তালিকায় হাতিরঝিল থানা নামে আরেকটি নতুন থানা যুক্ত হচ্ছে। শনিবার উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হবে হাতিরঝিল থানার কার্যক্রম। হাতিরঝিলের পুরো এলাকাসহ রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল ও রামপুরা থানার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে নতুন এই হাতিরঝিল থানা। এটি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০ তম থানা। এই থানা তেজগাঁও বিভাগের অন্তর্ভুক্ত। ইতোমধ্যে হাতিরঝিল থানা ভবন প্রস্তুত ...
রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছেন জাতিসংঘ ও কানাডার বিশেষ দূত
ডেস্ক রিপোর্র্ট: মিয়ানমারে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্ক্রানার বার্গেনার ও কানাডার বিশেষ দূত বব রে চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন বলে জানা গেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, তারা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন ও কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন। সূত্র জানায়, রোববার সকালে দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন বব রে। অন্যদিকে আগামী ১২ জুলাই ...
গুহায় আটকেপড়া থাই কিশোর ফুটবলারদের উদ্ধার অভিযানে ডুবুরির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারের চেষ্টার অভিযানে যোগ দেয়া দেশটির নৌবাহিনীর সাবেক এক ডুবুরির মৃত্যু হয়েছে। শুক্রবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ডুবুরি সামান কুনান আটকেপড়াদের কাছে অক্সিজেন ট্যাংক সরবরাহ শেষে থাম লুয়াং গুহা থেকে বেরিয়ে আসার পথে জ্ঞান হারিয়ে ফেলেন। তার সহকর্মী তাকে বাঁচানোর চেষ্টা করলেও তিনি মারা গেছেন। ৩৮ ...
ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং ধস। দ্বিতীয় ইনিংসে বৃহস্পতিবার শেষ বিকালে ৬২ রান তুলতেই টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ৪০৬ রানের বিশাল পাহাড় গড়েন ক্যারিবীয়ানরা। ৩৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬২ রান তুলতেই সাজঘরে ফিরেন তামিম, ...
শাহরুখ কন্যার খোলামেলা ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া
বিনোদন ডেস্ক: তারকাদের সঙ্গে আমজনতার দূরত্ব ঘুচে গেছে। শাহরুখ-সালমানরা যতই রুপালি পর্দার অপ্রতিরোধ্য নায়ক হোন না কেন, চাইলেই তাদের স্পর্শ করতে পারেন সাধারণ মানুষ। বাস্তব দুনিয়ায় সম্ভব না হলেও, ভার্চুয়াল পৃথিবীতে এটা প্রায়ই ঘটে। এই সুযোগে অনেকেই রুচিহীন মন্তব্য করেন। শাহরুখ খানের পরিবার সম্মুখীন হয়েছে তেমনই এক অভিজ্ঞতার। কিং খান চুটিয়ে ছুটি কাটাচ্ছেন ইউরোপে। স্পেন থেকে ফ্রান্স হয়ে এই মুহূর্তে ...
যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
যশোর প্রতিনিধি: যশোরের শঙ্করপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শঙ্করপুর বাবলাতলা থেকে মরদেহটি উদ্ধার হয়। দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। যশোর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাহিয়ান বলেন, ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। সেখানে পুলিশ ...
ফেসবুক লাইভে নাসির সম্পর্কে একি বললেন তরুণী!
ক্রীড়া ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে জাতীয় ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে তিনটি অডিও ও ভিডিও আপ করেছেন এক তরুণী। এগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া ফেসবুক লাইভের একটি অডিওতে নিজেকে নাসিরের গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে বলতে শোনা যায়, কী ব্যাপার, তুমি আজকাল আমাকে এড়িয়ে চলছো কেন? তোমার জন্য আমার কতো কষ্ট হয়, জাননা। এক পর্যায়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর