১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

box

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই

নিজস্ব প্রতিবেদক: খ্যাতিমান সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে অবস্থার অবনতি হলে সোমবার বিকেল ৫টায় চিকিৎসাধীন সমকাল সম্পাদককে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সমকালের নগর সম্পাদক ...

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: খেলা শুরুর ঘণ্টাখানেক আগেই বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামে উপস্থিত একদল দর্শক। কারও হাতে বিশাল বড় পতাকা। কেউ এনেছে প্লাস্টিকের লাঠিতে লাগানো ছোট আকৃতির লাল-সবুজের পতাকা। ভুটানের বাংলাদেশি দূতাবাসের একদল কর্মকর্তা ও পরিবারের সদস্যদের সঙ্গে কিছু বাঙালি পর্যটকও ছিলেন গ্যালারিতে। এঁদের সঙ্গে চিৎকার করে সারাক্ষণ গলা মিলিয়েছেন ভুটানে কর্মরত কয়েক শ বাঙালি শ্রমিক। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের হাজারখানেক দর্শক আজ ...

শিবপুরে বাস-মাইক্রোবাস সংর্ঘষে নিহত ৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। পুলিশ জানায়, ঢাকা থেকে মিতালী পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় পৌঁছালে বাসটির সামনের ...

আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: নতুন করে আরও ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এ সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের সভায় খসড়া আইনটির অনুমোদন দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন ...

প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অনিন্দ্য গোপাল মিত্র। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। অনিন্দ্য গোপাল মিত্র স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতির উপদেষ্টা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে তার ভূমিকার কথা উল্লেখ করেন অনিন্দ্য ...

রিমান্ড শেষে অভিনেত্রী নওশাবা অসুস্থ

রিবিনোদন ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী কাজী নওশাবা দুই দিনের রিমান্ড শেষে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার বেলা সাড়ে ৩টায় নওশাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক ডা. নাছের আহমেদ বলেন, নওশাবা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসা চলছে। ভর্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তথ্য ...

একই ফ্ল্যাটে থাকছেন টাইগার ও দিশা!

বিনোদন ডেস্ক: চুটিয়ে প্রেম করছেন জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ ও দিশা পাটানি। তবে তাদের এ প্রেমের কথা দু’জনের কেউই প্রকাশ্যে আনছেন না। সম্পর্কটা নেহাত বন্ধুত্ব বলেই চালিয়ে দিচ্ছেন। কিন্তু সম্পর্কটাকে তারা যেভাবে ব্যাখ্যা করুক না কেন প্রেম যে করছেন সেটা এখন বলি পাড়ার ‌’টক অব দ্য টাউন’। সম্প্রতি নতুন খবর ছড়ালো এ দুই তারকা নিয়ে। মুম্বাইয়ের বান্দ্রার মাউন্ট মেরি ...

আগের চেয়ে আমি এখন অনেক বেশি ফিট : আশরাফুল

ক্রীড়া ডেস্ক: নিষেধাজ্ঞা কেটে গেছে, যেকোন দিন খেলতে পারবেন জাতীয় দলে। জাতীয় দলে ফেরা কঠিন হলেও যে টুর্নামেন্টের কারণে নিষিদ্ধ হয়েছিলেন সেই বিপিএলে খেলার অনুমতিও মিলছে আসন্ন মৌসুম থেকে। কিন্তু জনসাধারণের মনে প্রশ্ন একটাই আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিট তো তিনি? কথা হচ্ছে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে। বিপিএলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন তিনি। ১৩ই আগস্ট (সোমবার) ...

আব্দুল্লাহপুর থেকে জেএমবি’র ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আব্দুল্লাহপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতদের নাম- মহিবুল ইসলাম (২২), মো. মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও মো. দেলোয়ার হোসেন (৩৭)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দু’টি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা ...

বিশ্ব বাঁহাতি দিবস আজ

ডেস্ক রিপোর্ট: আজ ১৩ আগস্ট সোমবার বিশ্ব বাঁহাতি দিবস। কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে দিনটিকে ‘লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁহাতি দিবস’ হিসেবে উদযাপন করা হয়। পৃথিবীতে প্রায় ৯০ শতাংশ মানুষই ডানহাতি। আর মাত্র ১০ শতাংশ লোক বাঁহাতি। ডানহাতি মানুষের সংখ্যা বেশি হওয়ায় বাঁহাতিদের অনেকটাই অবমূল্যায়ন করা হয়। কম্পিউটারের মাউস থেকে শুরু করে ...