১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০১

box

মানহানির মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

আদালত প্রতিনিধি: একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। নিম্ন আদালতে জামিন না পেয়ে গতকাল সোমবার এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। মামলায় ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৩০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৩০ জন প্রাণ হারিয়েছে। এক সপ্তাহেরও বেশি আগে ৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে লম্বক দ্বীপে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে সোমবার নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। চলতি মাসের ৫ তারিখে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এরপর আরও দুই দফা ভূমিকম্পে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরের পরে আঘাত হানা ৫ দশমিক ৯ ...

সৌম্যের ব্যাটিং তাণ্ডবে ‘এ’ দলের বড় জয়

ক্রীড়া ডেস্ক: সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তার ঝড়ো ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের দেওয়া ১৫৩ রান তাড়া করতে নেমে সৌম্য সরকারের অর্ধশতকে ১২ বল হাতে থাকতেই ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে লাল-সবুজরা। সোমবার ডাবলিনে উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও’ব্রেইনের মতো তারকা ব্যাটসম্যানদের নিয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ...

‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছ থেকে চার লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি দেশি-বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তার দুজনেই ...

রাজধানীতে বড় শোডাউন করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর নির্বাচনী মোর্চা গঠনের প্রস্তাবনা তৈরি করছে বিএনপি। গত রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়। রাত সোয়া ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বৈঠক চলে। এ সময় উপস্থিত বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন। তবে সবার বক্তব্য শেষ না হওয়ায় বৈঠক দ্বিতীয় দিনের মতো মুলতবি হয়ে যায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ...

বাংলালিংক ও বামবার বিশেষ টিভি শো লিজেন্ডস অফ রক

বিনোদন ডেস্ক: মোবাইল অপারেটর বাংলালিংকের সৌজন্যে পরিবেশিত হতে যাচ্ছে ব্যান্ড সঙ্গীতের বিশেষ টিভি শো “লিজেন্ডস অফ রক”। বিশেষ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) ২৩টি সদস্য ব্যান্ড দল। দেশের সঙ্গীত প্রেমীদের ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করতে জনপ্রিয় ব্যান্ড তারকাদের মন মাতানো সঙ্গীত পরিবেশনা নিয়ে শুরু হতে যাচ্ছে এই বিশেষ আয়োজন। ঈদের প্রথম থেকে সপ্তম দিন ...

ভারতের সাত রাজ্যে বন্যা-বৃষ্টিতে ৭৭৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও বন্যায় ভারতের সাত রাজ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৭৪ জন মানুষ। গতকাল সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এনইআরসি) জানিয়েছে, চলতি বর্ষায় কেরালায় ১৮৭ জন, উত্তরপ্রদেশে ১৭১ জন, পশ্চিমবঙ্গে ১৭০ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাটে ৫২ জন, আসামে ৪৫ জন ও নাগাল্যান্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। ...

আজ মধ্যরাত থেকে মোবাইল ফোনের নতুন কলরেট

তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশের মোবাইল অপারেটরগুলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির দেয়া নির্দেশনা অনুযায়ী ৪৫ পয়সার নিচে কোনো কলরেট নির্ধারণ করতে পারবে না। আর কলরেটের সর্বোচ্চ সীমা হবে ২ টাকা পর্যন্ত। আজ মধ্যরাতের পর থেকে মোবাইল অপারেটরগুলোকে এই নির্দেশনা মেনে কল রেট নির্ধারণ করবে। বর্তমানে বিটিআরসির নির্ধারিত সর্বনিম্ন অন-নেট প্রতিমিনিট ২৫ পয়সা এবং অফ-নেটে ৬০ পয়সা। আর অন-অফে সর্বোচ্চ সীমা ২ টাকা ...

তাজুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাতবারের নির্বাচিত এই সংসদ সদস্যের মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‌‘তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালাম।’ প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত এই ...

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

ডেস্ক রিপোর্ট: ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। মৌসুমী বায়ু ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলসহ ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর ...