১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

box

যে কারণে ঘরের দেওয়াল সাদা রাখবেন

লাইফস্টাইল ডেস্ক: সাদা রংয়ের দেওয়ালে ঘর বড়, আভিজাত্যপূর্ণ লাগে। তাছাড়া ঘর সাজাতে সাদা রংয়ের দেওয়াল খুব ভালো ‘ব্যাক গ্রাউন্ড’ হিসেবে কাজ করে। গৃহসজ্জা-বিষয়ক ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে ঘরের দেওয়াল সাদা রাখার আরও কয়েকটি সুবিধার কথা এখানে দেওয়া হল। দেখার সৌন্দর্য: সাদা শুভ্রতার, আভিজাত্য ও ইতিবাচকতার চিহ্ন। এই রং নিখুঁত বলেও বিবেচিত। সাদা রংয়ের দেওয়ালের উজ্জ্বলতা ধরে রাখতে ...

অবশেষে জট খুলল বারমুডা ট্রায়াঙ্গল রহস্যের!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বারমুডা ট্রায়াঙ্গল। এক রহস্যময় মৃত্যুপুরীর নাম। ৭৫ টি বিমান ও প্রায় ১০০ টির কাছাকাছি জাহাজ বারমুডা ট্রায়াঙ্গলে প্রবেশের পর পরই আর সন্ধান মেলেনি। এই রহস্যের মৃত্যুপুরী ‘ডেভিলস ট্রায়াঙ্গল’ নামে বেশি পরিচিত। এই রহস্য জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। পাশাপাশি আশঙ্কা, ভয় ও চক্রান্তের। বারমুডা এমন একটি রহস্য যা নিয়ে ভাবতে গিয়ে ঘাম ঝরাতে হচ্ছে সাধারণ মানুষ থেকে চিন্তাশীল ব্যক্তিদেরও। ...

আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা উড়াই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, এটাই আওয়ামী লীগের ইতিহাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা জানান। ...

অর্থবছরের শুরুতে রপ্তানি আয়েও সুখবর

অর্থনীতি ডেস্ক: প্রবাসী আয়ের মত রপ্তানি আয়েও সুখবর নিয়ে শুরু হল ২০১৮-১৯ অর্থবছর। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি থেকে গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি অর্থ দেশে এসেছে। পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশের মত। ‘শুরুটা খুব ভালো হল’ মন্তব্য করে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান বলেন, “কারখানাগুলোর উন্নয়নে পোশাক শিল্প মালিকরা গত ...

কারাগারেই কাটছে খালেদা জিয়ার ৭৪তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিনের এই লগ্নে সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীণ রয়েছেন। দুর্নীতির একটি মামলায় ৬ মাস ধরে পুরান ঢাকার জীর্ণ কারাগারে রয়েছেন তিনি। ২০০৮ সালের পর দ্বিতীয়বারের মতো জন্মদিন কারাগারে কাটছে বাংলাদেশের রাজনীতির অন্যতম শীর্ষ এই নেত্রীর। নেত্রীর জন্মদিন ...

আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী। আজ বুধবার সকাল থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন স্তরের মানুষ ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিকে ঘিরে রাজধানীর বেশ কিছু এলাকায় ...

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বুধবার সকাল ১০টায় হেলিকপ্টারে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পৌঁছান তিনি। এসময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী গার্ড অব অনার দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী ...

ভেঙে পড়লো ইতালির পাঁচ দশকের পুরনো সেতু

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির জেনোয়া শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের ওপরের একটি সেতু ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। দমকল কর্মীদের বরাত দিয়ে ইতালির সংবাদমাধ্যম আনসা নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। সেতুটি ধসে পড়ায় এর ওপর থাকা বেশ কিছু গাড়ি প্রায় একশো ফুট নীচে গিয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে যেসব টাওয়ারের ওপর ওই সেতুটি ছিল, ঝড়ো আবহাওয়ায় ...

জিজ্ঞাসাবাদ শেষে ইমিকে ছেড়ে দিয়েছে ডিবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামের এক ছাত্রীকে আটকের ৫ ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয় এবং রাত ১২টার দিকে ছেড়ে দেয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেসবুকে গুজব ছড়ানো সংক্রান্ত ...

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ৬ শতাধিক যানবাহন আটকা

ডেস্ক রিপোর্ট: নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ১০টা থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৬ শতাধিক যানবাহন। মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মায় নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার ভোর থেকে ২০টি ফেরির মধ্যে ৬টি ফেরি ...