১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৩৩

box

কাবুলে কোচিং সেন্টারে আত্মঘাতী হামলায় নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় ৪৮ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে। গতকাল বুধবার কাবুলের উপকণ্ঠে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হামলার জন্য তালেবান জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করা হলেও তারা তা অস্বীকার করেছে। খবর বিবিসি। পুলিশ জানায়, কোচিং সেন্টারটিতে ক্লাস চলাকালে এক ব্যক্তি হেঁটে সেখানে প্রবেশ করে এবং শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের ...

ঈদে বাড়ি ফেরা : আজ থেকে বাস, কাল শুরু ট্রেনের

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহায় বাড়ি ফিরতে যারা বাসের আগাম টিকিট কিনেছিলেন তারা আজ থেকে ঢাকা ছাড়তে শুরু করবেন। আর আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট যারা কিনেছিলেন। এদিকে ঈদের সময় সড়ক-মহাসড়কে বাসের চালক ও ফিটনেস তল্লাশিতে ছাড়ের খবরে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তারা জানিয়েছেন, ফলে সড়কপথে বাড়ি ফেরা মানুষদের পৌঁছাতে খুব একটা ভোগান্তিতে পড়তে ...

বঙ্গবন্ধু হত্যার পৃষ্ঠপোষক বিএনপির সাথে কোনো সংলাপ হবে না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষক বিএনপির সাথে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে না। আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা ...

ছাত্র আন্দোলনে সহিংসতা-উসকানির ঘটনায় ৫১ মামলা

আদালত প্রতিবেদক: শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গড়ে ওঠা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে সহিংস ঘটনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানির প্রেক্ষিতে বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা করা হয়। এসব মামলায় বুধবার সকাল পর্যন্ত মোট ৯৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মোট ৪৩ মামলায় ৮১ ...

শোক সভায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জাতীয় শোক দিবসের সভায় আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার দুপুরে উপজেলার পৃথক পৃথক স্থানে আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বিবাদমান দু’টি গ্রুপ। এসময় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পুর্বধলা বাজারে উপজেলা ...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ

অপরাধ ডেস্ক: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ২৪ ক্যারেটের স্বর্ণবারগুলোর মোট ওজন ৩ কেজি ৭৩০ গ্রাম ও আনুমানিক মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ...

২০৮৬ বোতল ফেন্সিডিলসহ ট্রাক জব্দ, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ২০৮৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, গোপালগঞ্জ সদর উপজেলার শিবপুর গ্রামের আকরাম শেখের ছেলে নুর নবী শেখ মামুন (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা নামোটেলা গ্রামের সাইদুর রহমান ওরফে ...

তালেবান হামলা: অন্তত ৪৪ আফগান সেনা ও পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গজনি শহর দখলের পাশাপাশি আফগানিস্তানের অন্যান্য স্থানেও হামলা অব্যাহত রেখেছে জঙ্গি গোষ্ঠী তালিবান। বুধবার বাঘলান প্রদেশের এক সামরিক ফাঁড়িতে জঙ্গি গোষ্ঠীটির হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়েছেন। খবর আল জাজিরার। খবরে বলা হয়, বুধবার সকালের দিকে প্রদেশের বাঘলান-ই মারকাজি জেলার এক সামরিক ফাঁড়িতে হামলা চালায় তালিবান সদস্যরা। হামলায় অন্তত ৩৫ সেনা ও ৯ পুলিশ সদস্য নিহত ...

হাজরে আসওয়াদে চুম্বন : ঠেলাঠেলিতে আহত অনেকে

ধর্ম ডেস্ক: আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথর চুম্বন করতে গিয়ে প্রচণ্ড ভিড় ও ঠেলাঠেলিতে বেশ কয়েকজন বাংলাদেশি হাজি আহত হয়েছেন। তাদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ শেষে তারা এখন মোটামোটি সুস্থ। তবে অসুস্থ শরীর নিয়ে তাদের হজ পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ হজ মেডিকেল টিমের প্রধান ডা. মো. জাকির হোসেন খান এ ...

খালেদাকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করতে হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে এ সরকারকে বাধ্য করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় পার্লামেন্ট ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নিবার্চন পরিচালনা করতে হবে।’ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব ...