১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৬

box

রিজভীর নেতৃত্বে বিএনপির ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীর প্রধান সড়কে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে মিছিলটি বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বিএনপি-যুবদল ও ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী অংশ নেন। ১৫-২০ মিনিট স্থায়ী মিছিলে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ বলে স্লোগান দেন তাঁরা। ...

পশুর হাটসংলগ্ন ব্যাংক খোলা, চলবে সান্ধ্য ব্যাংকিং

অর্থনীতি ডেস্ক: পশু বিক্রি করে পাওয়া টাকা জমার সুবিধার্থে ঢাকা মহানগরের পশুরহাটসংলগ্ন ব্যাংক শাখাগুলোকে আজ মঙ্গলবার পূর্ণদিবস খোলা রেখে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে সংস্থাটি। গতকাল সোমবারও এসব এলাকার ব্যাংক শাখাগুলোকে সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ...

শূণ্য হাতে ফিরছে নারী কাবাডি দল

ক্রীড়া ডেস্ক: আশঙ্কা ছিল আগেই। দীর্ঘ আড়াই বছর খেলার বাইরে থাকা কাবাডির মেয়েরা যে এশিয়ান গেমসের পদক ধরে রাখতে পারবে না, সেটাও অনুমিত ছিল। বাস্তবে হলোও তাই। গত দুটি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পাওয়া মেয়েরা এবার ফিরছে শূণ্য হাতে। নারী কাবাডিতে এবার বাংলাদেশের মেয়েরা কোনো ম্যাচই জিততে পারেনি। চাইনিজ তাইপের কাছে ৪৩-২৮ পয়েন্টে হেরে গেমস শুরু করেছিল মালেকা-শিলারা, মঙ্গলবার গেমস শেষ ...

গ্রেনেড হামলায় খালেদা-তারেক সরাসরি জড়িত : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ২১শে আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত থাকায় আলামত ধ্বংস করা হয়েছিল। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াল সেই দিনের স্মরণে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিযোগ করেন। এর আগে তিনি সেখানে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত ...

বাস-প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের উত্তর গোপীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রাইভেটকারচালক প্রিন্স ইসলাম (৩৮) ও তার ফুফাতো ভাই শিমুল (৩৫)। প্রিন্সের স্ত্রী কেকাকে (৩০) গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত প্রিন্স খুলনা ...

মাকে গলা কেটে ও মেয়েকে শ্বাসরোধে হত্যা

অপরাধ ডেস্ক: বগুড়া শহরের বড়গোলার টিনপট্টি এলাকার একটি বাড়ি থেকে মঙ্গলবার সকালে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- ওই এলাকার সৌদী প্রবাসী অবাঙালি (বিহারি) ইউসুফ শেখের স্ত্রী রুবি খাতুন (২৫) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুন। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে এবং তার মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ...

সৌদি আরবে পালিত হচ্ছে ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক: আজ ২১ আগস্ট সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এ ছাড়াও ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, মিসর ও ইউরোপের বিভিন্ন দেশেও ঈদুল আজহা পালিত হচ্ছে আজ। আজ মঙ্গলবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় শেষে মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরবেন হাজিগণ। মিনায় শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি শেষে মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় ...

চাঁদপুর ও পটুয়াখালীর ৬২ গ্রামে ঈদ উদ্‌যাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দুই জেলার ৬২টি গ্রামে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের কয়েকটি গ্রাম ছাড়াও পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ হাজার পরিবার আজ ঈদ উদ্‌যাপন করছে। পটুয়াখালী: পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ হাজার পরিবার আজ ঈদুল আজহা উদ্‌যাপন করছে। গ্রামগুলোয় পশু কোরবানির পর ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। প্রতিবছরের মতো ...

কোরবানির পশু জবাই ও পরিবেশসম্মত করণীয়

কৃষিবিদ ডক্টর মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ ও লেখক: ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায়। পবিত্র ঈদ-উল-আজহা মুসলিমদের জন্য এক বিশেষ আনন্দের দিন। বছর ঘুরেই এই আনন্দের দিনটি আসে আমাদের মাঝে। আরবি জিলহজ্জ মাসের ১০ তারিখ পবিত্র ঈদ-উল-আজহা পালন করা হয়। এই দিনে ঈদ হিসেবে আনন্দ তার সাথে যুক্ত হয়েছে সক্ষম ব্যক্তিদের জন্য প্রিয় প্রাণী কোরবানির আনন্দ। ...

কোরবানির পরে হাতের সুরক্ষায় যা করবেন

লাইফস্টাইল ডেস্ক: ঈদুল আজহায় কাজের চাপ একটু বেশিই থাকে। নারী-পুরুষ উভয়কেই ব্যস্ত থাকতে হয় এই দিনটিতে। মাংস কাটাকুটি, ধোয়া, বন্টন, রান্না, আপ্যায়ন- হাজারটা কাজ! আর এই কাজের জন্য ব্যস্ত থাকে আমাদের দুটি হাত। বলা বাহুল্য, সবচেয়ে বেশি চাপও পড়ে তাই হাতের উপর। তাই কোরবানির কাজের শেষে নিতে হবে হাতের বিশেষ যত্ন। গ্লাভস: গ্লাভস পরে কাজ করার চেষ্টা করুন। তবে গ্লাভস ...