রকমারি ডেস্ক: ফিলাডেলফিয়ায় সম্প্রতি ‘ফিলাডেলফিয়া ইনসেক্টারিয়াম’ ও ‘বাটারফ্লাই প্যাভিলিয়ন’ নামের দু’টি সংগ্রহশালা থেকে প্রায় ৭ হাজার পোকামাকড় চুরি হয়েছে! জানা যায়, গত অগস্ট মাসে ৪ দিন ধরে এ চুরির ঘটনা ঘটে। প্রায় ৮০ শতাংশ কীটপতঙ্গ ও প্রজাপতি চুরি যাওয়ায় দেশটির তিন তলা সংগ্রহশালাটির দু’টি তলাই বন্ধ করে দিতে হয়েছে। খোলা শুধু প্রজাপতির প্যাভিলিয়ন। চুরি যাওয়া ওই জীবন্ত সংগ্রহের দাম প্রায় ...
box
ফুটবল কোচ ওয়াজেদ গাজী আর নেই
ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের সাবেক ফুটবল কোচ ওয়াজেদ গাজী আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় যশোরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। তার বয়স হয়েছিল ৮০ বছর। ওয়াজেদ গাজী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বাংলাদেশের ফুটবলে ওয়াজেদ গাজীর অবদান অনেক। দেশের বহু ফুটবলার তার হাত ধরে উঠে এসেছে। তিনি ৩০ বছর ধরে ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ ...
সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী নিজে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা দেবেন। এই বক্তব্য জনগণের মধ্যে হাসির খোরাক যুগিয়েছে। সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী নিজে, সুতরাং ইসিকে তার সহযোগিতা দেয়ার অর্থ হলো- আগামী জাতীয় নির্বাচনে ফন্দি-ফিকির করার জন্যই যে তিনি সহযোগিতা দেবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ সেটির ...
বাংলাদেশ হয়ে বুলেট ট্রেন ছুটবে কলকাতা-চীন
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার ও বাংলাদেশের ওপর দিয়ে কুনমিং থেকে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালু করতে চায় চীন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানানো হয়, কলকাতায় চীনের কনসাল জেনারেল মা হান বুধবার এক সম্মেলনে তার দেশের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। হান বলেন, ভারত ও চীনের যৌথ উদ্যোগে কলকাতা ও কুনমিংয়ের মধ্যে উচ্চগতির ট্রেন চালুর এ পরিকল্পনা এগিয়ে নেয়া যায়। তিনি ...
নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে তীরে ভিড়বে : কাদের
নিজস্ব প্রতিবেদক: নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে আগামী বিজয়ের মাসে তীরে ভিড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’ আজ বৃহস্পতিবার রাজধানীতে নির্মাণাধীন সড়ক ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। কোনো চাপের কাছে আওয়ামী লীগ নতি শিকার করবে না বলেও জানান দলের এই সাধারণ সম্পাদক। ...
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলা; হামলাকারীসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড শহরে এক বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছে। গুলি করে পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা করেছে ওই ব্যক্তি।স্থানীয় সময় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, হামলাকারী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে প্রথমে শহরের একটি ট্রাক ব্যবসার এলাকায় যায়। সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি স্ত্রীসহ তিনজনকে হত্যা করে। পরে ...
বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ের জামাই ফুয়াদ জামানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় বুধবার মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ...
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর নৌ-টার্মিনালে যাত্রীবাহী লঞ্চ এমভি রফরফে বৈদ্যুতিক সর্টসার্কিট ইঞ্জিন রুম থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আগুন নেভাতে ও আতংকিত যাত্রীরা ছুটাছুটি করতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে যাত্রীবাহী লঞ্চের ইঞ্জিন, জেনারেটর, পাওয়ার সেকশন, হাওয়ার মেশিন, ডায়াস মেশিনসহ ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে লঞ্চ কর্তৃপক্ষ দাবি করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় লঞ্চটি চাঁদপুর টার্মিনাল থেকে ...
রংপুরের সাংবাদিক ইকবাল হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদক: রংপুরের সাংবাদিক ইকবাল হোসেন আর নেই। সাংবাদিক হিসাবে তিনি ছিলেন রংপুরে অত্যন্ত জনপ্রিয় মুখ। রংপুর নগরীর মাহিগঞ্জের দেওয়ানটুলীর নিজ বাসভবনে বুধবার রাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি………. রাজেউন। তিনি দীর্ঘদিন ধরে হাড়ের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, এক কন্যা সন্তান, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য ...
জাপানের নারিতা বিমানবন্দরে বোমা আতঙ্ক, রানওয়ে সাময়িক বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নারিতা বিমানবন্দরের দুটি রানওয়ের একটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রানওয়েটির পাশে বোমা পুঁতে রাখা হয়েছে এমন সন্দেহে এ পদক্ষেপ নেওয়া হয়। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জাপান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়। স্থানীয় পুলিশ সন্দেহজনক বস্তুটি অপসারণ করেছে। এ সময় বিমানবন্দরটিতে অপর একটি রানওয়ের কার্যক্রম স্বাভাবিক ছিল বলে সেখানে কোনো ফ্লাইট বাতিল করার প্রয়োজন পড়েনি। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর