১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৫৬

box

ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী একেএম শামীমসহ ৬ ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা স্থানান্তরের সঙ্গে ব্যাংকের ঋণ জালিয়াতির সম্পৃক্ততা থাকতে পারে- এমন অভিযোগে তাদের তলব করা হয়েছে। বুধবার সকাল ১০টায় এ জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে দুদকের প্রধান ...

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক ট্রাক

নিজস্ব প্রতিবেদক: মাওয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, মাওয়া রুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ রুটের বহু যানবাহন পাটুরিয়া হয়ে ফেরি পারের জন্য ...

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে সদর উপজেলায় মিরকাদিমের নগরকসবা কাঠবাগানে এ ঘটনা ঘটে। আব্দুল মালেক মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর মৃত শওকত আলী ব্যাপারীর ছেলে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৫০০ টাকা এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ...

ইবির গেটে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে ২ ট্রাক পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলসংলগ্ন পকেটগেট এলাকায় ওভারটেক করতে গিয়ে বালু ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আগুন ধরে দুটি ট্রাকই পুড়ে গেছে। মঙ্গলবার রাতে ক্যাম্পাসসংলগ্ন শেখ পাড়াবাজার এলাকায় খুলনা-কুষ্টিয়া মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে আসা (ঢাকা মেট্রো, ট-১৪-৪৮৯৭) বালুর ট্রাক এবং খুলনা থেকে আসা কিং ব্র্যান্ড ...

‘তথ্য প্রযুক্তির অপব্যবহার বিশ্ব নিরাপত্তায় হুমকি’

নিজস্ব প্রতিবেদক: ‘তথ্য প্রযুক্তির অপব্যবহার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। সন্ত্রাসী ও সহিংস উগ্রবাদীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের বিষাক্ত বক্তব্য প্রচার করছে।’ মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে ‘সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা’ শীর্ষক ওই অনুষ্ঠানে তথ্য নিরাপত্তার জন্য ...

ভারত-আফগান রুদ্ধশ্বাস ম্যাচ টাই

ক্রীড়া ডেস্ক: ভারত ‘বধ’ করেই ফেলেছিল আফগানিস্তান। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত টাই (সমতা) করে মাঠ ছেড়েছেন রশিদ খানরা। এ ম্যাচে হারলে আফগানিস্তান পরপর তিন ম্যাচে শেষ ওভারে হারের বিরল রেকর্ডই করে ফেলতো। আগের দুই ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশ বিপক্ষে শেষ ওভারে হেরেছে তারা। কিন্তু ভারতের শ্বাস রুদ্ধ করে শেষ পর্যন্ত ম্যাচটা টাই করতে বাধ্য করেছে রশিদ খানরা। ভারতীয় অলরাউন্ডার রাভেন্দ্র ...

ভারতকে ২৫৩ রানের টার্গেট দিল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক: মোহাম্মদ শাহজাদের দুর্দান্ত শতরান, নবির ৬৪। দুই আফগান ব্যাটসম্যানের লড়াকু ইনিংসে ভর করে ভারতের বিরুদ্ধে আট উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে আফগানিস্তান। সুপার ফোর পর্বের দুই ম্যাচ হেরে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল রশিদরা। আজ ব্যাট হাতে ঝড় তুলে ভারতীয় বোলারদের সব হিসেব নিকেশ পাল্টে দেন আফগান ব্যাটসম্যানরা। ম্যাচ জিততে ভারতের টার্গেট ২৫৩। ওপেনিংয়ে নেমে ১১৬ ...

দ্বিতীয় স্যাটেলাইটের জন্য চারটি স্লট চেয়েছে বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর কাছে মহাকাশে আরও চারটি স্লট চেয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মহাকাশে দেশের প্রথম ‘জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট’ বঙ্গবন্ধু-১ সফল উৎক্ষেপণের পর এ উদ্যোগ নেয়া হলো। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে যথাযথ অরবিটাল স্লট পেতে তারা প্রক্রিয়া শুরু করেছেন। ...

সিনহা ভাবমূর্তি নষ্ট করেছেন: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের অন্য বিচারপতিরা সে সময় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে কেন বসতে চাননি, তা প্রকাশ পেলে আরও দুর্গন্ধ ছড়াবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মাহবুবে আলম বলেন, অন্য বিচারপতিরা এস কে সিনহার সঙ্গে কেন বসতে চাননি, সে কারণগুলো তো তিনি বলেননি। ...

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তান অধিনায়ক আসগর আফগানের টস ভাগ্যে বলতে হবে। এ নিয়ে এশিয়া কাপের পাঁচ ম্যাচের চারটিতে টস জিতেছেন তিনি। চারবারই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করবেন বলে জানিয়েছেন আফগান অধিনায়ক। টসের সময় অবশ্য একটু বিস্ময় উপহার দিয়েছেন এমএস ধোনী। আসগরের সঙ্গে টস করতে নামেন তিনি। ভারতের এশিয়া কাপের ফাইনাল আগেই ঠিক হয়ে গেছে। তাই ...