১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫১

box

অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: পুলিশের পরামর্শে বৃহস্পতিবার থেকে সমাবেশ শনিবার নেয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিন্তু এখনও অনুমতি দিচ্ছে না প্রশাসন। তবে অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার জনসভা থেকেই ‘ভবিষ্যৎ কর্মপন্থা ও কর্মসূচি’ ঘোষণা করবে বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ...

মাঝ আকাশে শৌচালয় ভেবে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর!

 রকমারি ডেস্ক: বিমানের এক যাত্রীর বোকামির জেরে মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে। ভারতের দিল্লি-পাটনাগামী ‘গো এয়ার’ বিমানের এক যাত্রী মাঝ আকাশে শৌচালয় ভেবে বিমানের দরজা খোলার চেষ্টা করেন। গত শনিবার ‘G8-149’ বিমানে ঘটনাটি ঘটে ৷ সেই সময় বিমানে উপস্থিত ছিল ১৫০ জন। পাটনা পৌঁছনোর পর সেই ব্যক্তিকে এয়ারপোর্ট থানার হাতে তুলে দিয়েছে। রাজস্থানের আজমেরে একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত সেই ...

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক: সাতক্ষীরার চাঞ্চল্যকর কলেজছাত্র গৌতম হত্যা মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এ মামলার ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দু’জন পলাতক। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল ...

ফাইনালের স্বপ্নে বিভোর বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: আগের দিন অনুশীলনে ছুটি ছিল। গতকালও অনুশীলন ছিল ঐচ্ছিক। আইসিসি একাডেমি মাঠে তাই কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনুশীলনে এসেছিলেন হেড কোচ স্টিভ রোডস। সৌম্য সরকার, আরিফুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিমরা ঘাম ঝরিয়েছেন ঘন্টা দুয়েক। অনুশীলনে আসেননি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েসরা। আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর বাংলাদেশের সামনে এখন ফাইনালের হাতছানি। আজ পাকিস্তানের ...

মার্কেটে আগুন, কোটি টাকার ক্ষতি

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি কাউখালি উপজেলা সদরের অজম মার্কেটে আগুন লেগে প্রায় ২৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অজম মার্কেটে আগুন লাগে। এসময় স্থানীয় জনসাধারণ, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণের কাজ করে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দিদারুল আলম জানান, রাঙ্গামাটির দুইটি ইউনিট ...

শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ এর সংস্কারকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখার প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এই বাহিনীতে সেনা ও পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সংস্কারের প্রতি ...

উচ্চ তাপমাত্রায় ২০৫০ সাল নাগাদ ক্ষতি হবে জিডিপির ৭ ভাগ

অর্থনীতি ডেস্ক: উচ্চ তাপমাত্রার কারণে ২০৫০ সাল নাগাদ ক্ষতি হবে জিডিপির প্রায় সাত ভাগ বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এতে জানানো হয়, সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে কক্সবাজার ও বান্দরবানে। বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে জীবনযাত্রার মান নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

থাইল্যান্ডে বৌদ্ধমন্দির ধসে নিহত ১, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংকক জেলার ফরায়া থাম ভোরাভিহার্ন টেম্পলে সংস্কার কাজ চলাকালে একটি পুরাতন বৌদ্ধমন্দির ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। মঙ্গলবার রাতে ইরাওয়ান উদ্ধার কেন্দ্র এ খবর নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভিতর থেকে প্রাথমিকভাবে ১১ কর্মীকে উদ্ধার করে। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা একজনকে মৃত ...

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

অপরাধ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাকচালক ও তার হেলপারকে আটক করা হয়েছে। এ সময় ট্রাকটি জব্দ করা হয় বলেও জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের পতুল্লায় বসবাসকারী বরগুনা জেলার আমতলী আঠার গাছিয়া এলাকার ইয়ামিন হাওলাদার বাড়ির মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ আল আমিন (৪০)। আর হেলপার মো. মনির হোসেন ...

কাজলের ব্যক্তিগত ফোন নম্বর জানিয়ে দিলেন অজয়!

বিনোদন ডেস্ক: এক সময় পছন্দের তারকার সঙ্গে সংযুক্ত থাকার ব্যপারটা ভাবাই যেতো না। বর্তমানে ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের বদৌলতে পছন্দের তারকাদের সঙ্গে সংযোগ থাকতে পারেন৷ ঠিক ব্যপারটা যেনো সোনায় সোহাগা। কিন্তু এর মধ্যেও রয়ে গিয়েছে কিছুটা দূরত্ব৷ সেলেবদের অন্দরমহলে ঢোকা নিষেধ ফ্যানদের৷ এতদিন যা অসম্ভব ছিল, সেটাকেই সম্ভব করে দেখালেন অভিনেতা অজয় দেবগণ৷ ট্যুইটারে সরাসরি লিখে ফেললেন কাজলের ওয়্যাটসঅ্যাপ নম্বর৷ সম্ভবত ...