১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪২

box

ইন্দোনেশিয়ায় ধ্বসংস্তূপের নিচে জীবিতদের সন্ধান চলছে

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প ও সুনামিতে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার পালু শহরে ঘরবাড়িসহ ধসে পড়া বিভিন্ন স্থাপনার মাঝে জীবিতদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সেখানে সোমবার সকাল পর্যন্ত ৮৩২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুলাওয়েস দ্বীপের বাসিন্দাদের খাবার ও নিরাপদ পানির ...

বদলে গেলো ক্রিকেটের গুরুত্বপূর্ণ দুটি নিয়ম

ক্রীড়া ডেস্ক: রোববার থেকে বদলে গেলো আইসিসির গুরুত্বপূর্ণ দুটি নিয়ম। দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে স্বাগতিকদের সঙ্গে জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচেই বদলে ফেলা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ নিয়ম। একটি বল টেম্পারিং এবং অন্যটি হচ্ছে বৃষ্টি আইন ডার্কওয়ার্থ-লুইস মেথড (ডিএল মেথড)। চলতি বছর কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের বল বিকৃতির ঘটনা থেকে ভালোই শিক্ষা নিল আইসিসি। যে কারণে অনেক গবেষণা করে আইসিসি এবার বল বিকৃতির অপরাধে ...

প্রসাধনী থেকে হতে পারে ক্যান্সার!

লাইফস্টাইল ডেস্ক: বেশিরভাগ নারী রুপচর্চায় প্রসাধনী ব্যবহার করে থাকেন৷ তবে সব প্রসাধনী কিন্তু ত্বকের জন্য ভালো নয়। শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে ত্বক খুবই স্পর্শকাতর। প্রসাধনীর কিছু রাসায়নিক উপাদান নারীর জন্য খুবই বিপজ্জনক হতে পারে৷ প্রসাধনী থেকে হতে পারে ক্যান্সার। তাই প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। যৌন হরমোনকে প্রভাবিত করতে পারে বিভিন্ন প্রসাধন সামগ্রীতে থাকা রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল ...

বিজেপি নেতার বাংলাদেশ দখলের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: হিন্দুদের ধর্মান্তরিত ও মন্দির দখল করছে ‘পাগল বাংলাদেশীরা’, এমন অভিযোগ তুলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। এটা বন্ধ না হলে বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছেন তিনি। রবিবার সকালে আগরতলায় ত্রিপুরা সরকারের সরকারি অতিথিশালায় সংবাদ সম্মেলনে এমন হুমকি দেন সুব্রহ্মণ্যম। তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে। কিন্তু শেখ হাসিনার সতর্ক হওয়া উচিত। তার ওইসব ...

শ্রদ্ধা কাপুর যেন সাইনা নেহওয়াল

বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে বায়োপিকে মগ্ন বলিউড। মিলখা সিং থেকে ধোনি, শচীন থেকে দঙ্গল গার্ল- ভারতীয় ক্রীড়াজগতের এসব নক্ষত্রের চরিত্রে কাজ করেছেন বলিউডের সুপারস্টাররা। সেই রেশ টেনেই অলিম্পিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জজয়ী তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। রীতিমতো ব্যাডমিন্টনের প্রশিক্ষণ নিয়েছেন শ্রদ্ধা। আর শ্রদ্ধাকে এ প্রশিক্ষণ দিচ্ছেন সাইনা নিজেই। আর সে কারণে সাইনা কীভাবে খেলেন, ...

বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ

ক্রীড়া ডেস্ক: আবার সিলেটে ফুটবল উত্সব শুরু হতে যাচ্ছে আজ। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে। বাংলাদেশ এবং লাওস ম্যাচ দিয়ে সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পঞ্চম আসরের পর্দা উঠতে যাচ্ছে। সিলেট স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। ছয় জাতির এই টুর্নামেন্টের খেলা হবে দুই গ্রুপে। এক গ্রুপে বাংলাদেশ, লাওস এবং ফিলিপাইন এবং অন্য গ্রুপে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান। ...

ইরানে মদপানে ২৭ জনের মৃত্যু, অসুস্থ তিন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মদপানের পর বিষক্রিয়ায় ২৭ জনে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে। রোববার দেশটির বার্তা সংস্থা আইএলএনএ-র প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় জরুরি বিভাগগুলোর মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন, পাঁচটি প্রদেশে প্রায় ১৭৬ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মদপান একটি অপরাধ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ...

ঢাকা ও নড়াইলের মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

আদালত প্রতিবেদক: মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে করা মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোটের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। এর ফলে এ দুই মামলায় খালেদার জামিন বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ...

পাটের ব্রিফকেস ব্যবহার হবে মন্ত্রিপরিষদ বৈঠকে

অর্থনীতি ডেস্ক: মন্ত্রিপরিষদ বিভাগে পাটের তৈরি ব্রিফকেস হস্তান্তর অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বাংলাদেশের পাটজাত পণ্যের সোনালি দিন আবার ফিরে আসছে। দেশীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারে এর ব্যবহার বাড়ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে স্থানীয়ভাবেও এর ব্যবহার বাড়ছে। এ জন্য সরকার ৬ মার্চকে জাতীয় পাট দিবসও ঘোষণা করে। এবার রাষ্ট্রীয়ভাবে এর ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদের বৈঠকেও কালো চামড়ার ব্রিফকেসের পরিবর্তে ব্যবহার ...

ফিজিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফিজিতে শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী সুভাসহ বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ফিজির স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ফিজি থেকে প্রায় ২৬৩ ...